এইচ টিভিতে শাওন

shaon.jpg

গত তিন দিন ধরে এইচ টিভির রিপোর্টিং বিভাগে কাজ করছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যার চলতি অ্যাসাইনমেন্ট পড়েছে একটি বিস্ময়কর ছাগলকে নিয়ে। এ কারণে গেল তিন দিন ধরে ক্যামেরা-মাইক্রোফোন নিয়ে দারুণ দৌড়-ঝাপ করছেন তিনি। শহরের অদূরে এক গ্রামের একজন চেয়ারম্যান একটি ছাগল জবাই দিতে গিয়ে হঠাৎ ছাগলের কথা শুনতে পান।

বিষয়টি গ্রাম জুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করে। এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন ওঠে। ঘটনাটি স্থানীয় পত্র-পত্রিকার মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এরই মধ্যে। আর সে জন্যই এ অভিনব সংবাদের সত্যতা জানতে এইচ টিভির প থেকে ছুটে আসেন সাহসী সাংবাদিক শাওন। অভিনেত্রী শাওন তার বিচক্ষণ সাংবাদিকতা আর ক্যামেরা ফুটেজের সমন্বয়ে এই চাঞ্চল্যকর সংবাদটির মূল রহস্য উদঘাটন করেছেন এরই মধ্যে।

এ রহস্যের কথা জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত। যা সারপ্রাইজ হিসেবে জমা রাখছেন নাট্য নির্মাতা জুয়েল রানা। হুমায়ূন আহমেদের চিত্রনাট্য নিয়ে তৈরি এনায়েত আলীর ছাগল শীর্ষক নাটকে শাওনকে পাওয়া যাবে উপরোল্লিখিত চরিত্রে। এ প্রসঙ্গে নির্মাতা জুয়েল রানা বলেন, একটি ছাগলের অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড নিয়ে এই নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।

আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার, অসচেতনতা, দায়িত্বহীনতা যে জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে বিষয়টি হাস্যরসাত্মক গল্পের মাধ্যমে তুলে ধরার প্রয়াস ছিল এখানে। যা প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫মিনিটে চ্যানেল আই�তে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, শামিমা নাজনীন, ফারুক আহমেদ, মাসুদ আকন্দ, মুনা আখতার, গীতা রাণী, ইসলামউদ্দিন বয়াতী ও তার দল, কাজল, অঞ্জন, আমিনুল হক, মাহবুব প্রমুখ।