ভালোবাসা দিবসে দ্বৈত গানের অ্যালবাম ‘কল্পনা’

লেজার ভিশন-এর ব্যানারে ‘বিশ্ব ভালোবাসা দিবস’কে সামনে রেখে দুই তরুণ কন্ঠশিল্পী আনান এবং সিঁথির দ্বৈত গানের অ্যালবাম ‘কল্পনা’ এখন বাজারে । ১০টি গানে সাজানো এই অ্যালবামে আনান গান করেছেন ৪টি। গানগুলো হলো- ‘ভোরের আলো’, ‘ওগো চাঁদ’, ‘রঙ্গমেলা’ এবং ‘হয়তো’। আর অ্যালবামে সিঁথির থাকছে এই ৪টি গান- ‘অলস দুপুরে’, ‘বসে বসে’, ‘যায় রে যায় রে’ এবং ‘প্রেম ও প্রেম’। এছাড়া তারা দুজন দ্বৈত সঙ্গীত গেয়েছেন- ‘তুমি কল্পনা’ এবং ‘তারা ভরা রাত’। কামরুজ্জামান কাজল, সৈয়দ মহসীন মুনির, কাজী ফারুক বাবুল, অমিত সারোয়ার, আনান, এবং সিঁথির লেখা গানে সাজানো এই অ্যালবামের সুর করেছেন কাজী হাবলু। আর মিউজিক কম্পোজিশনের কাজটি করেছেন আনান নিজেই।