শাকিবের ছবি নেই বছর শুরুতেই চিন্তিত ব্যবসায়ীরা
মুখোমুখি পপি-পূর্ণিমা
একই দিনে মুখোমুখি হচ্ছেন চলচ্চিত্রের দর্শক-নন্দিত দুই অভিনেত্রী পপি ও পূর্ণিমা। আগামীকাল ২ জানুয়ারি বছরের প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে পপি অভিনীত জগত সংসার এবং পূর্ণিমা অভিনীত কে আমি । রায়হান মুজিব পরিচালিত জগত সংসার ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন মান্না এবং ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ।

মোনালিসার নতুন তিন
একাধিক ধারাবাহিকে কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন মোনালিসা। সম্প্রতি তিনি অভিনয় করলেন দীপংকর দীপন ও সকাল আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাইন মান্থ ইন ব্রিকলেন-এ। এছাড়া তিনি কাজ করছেন শাফায়েত রানার ধারাবাহিক বাড়ি বাড়ি সারি সারিতে।
২০০৮ সালে উল্লেখযোগ্য সংখ্যক ছবি সুপারহিট হয়েছে, তবে অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে কম সংখ্যক ছবি হিট হয়েছে। নাজুক ব্যবসায়িক পরিস্থিতির কারণে পুঁজি ফেরত আনতেই হিমশিম খেয়েছে প্রযোজকরা। তার মধ্য থেকেই বাছাই করা হয়েছে ২০০৮ সালে শীর্ষ ১০ ছবি এই প্রতিবেদনের জন্য।
২০০৮ সালের চলচ্চিত্রকে শাকিব খানের একচেটিয়া আধিপত্যের বছর হিসেবে অনায়াসে চিহ্নিত করা যায়। চলচ্চিত্র তারকাদের মধ্যে এ বছর শাকিব ছাড়া কেউ-ই আশা জাগাতে পারেন নি। ২০০৮ সালে চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত ১০ তারকার বর্ষপঞ্জি আজ তুলে ধরা হলো। চলচ্চিত্রে এ বছর একক সাম্রাজ্য বিস্তার করেছেন শাকিব খান।
গাজী রাকায়েতের বিপরীতে তনিমা
প্রথমবারের মতো গাজী রাকায়েতের বিপরীতে অভিনয় করেছেন তনিমা হামিদ। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় বেগম শেফালী মির্জা নামের নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে। গাজী রাকায়েতের বিপরীতে কাজ করা নিয়ে তনিমা হামিদ বলেন, এর আগে আমি একই নাটকে গাজী রাকায়েত ভাইয়ের সঙ্গে কাজ করেছি।
নতুন জুটি অপু-ইমন
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এক বুক ভালোবাসায় অভিনয় করেছেন সাম্প্রতিক সময়ের আলোচিত চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস জনপ্রিয় মডেল ও টিভি অভিনেতা ইমন এবং অপু বিশ্বাস। চলচ্চিত্রের শিল্পী সংকটকালে মানানসই ও আকর্ষণীয় পর্দা জুটি হিসেবে অনেকেই তাদের সম্ভাবনাময় মনে করছেন।
প্রথমবারের মতো ঢালিউডের কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় ৩ তারকা মিঠুন চক্রবর্তী, জুহি চাওলা এবং জিৎ। ঢাকাই ছবির জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শাবানার প্রযোজনা সংস্থা এস এস প্রডাকশন্স এবং ভারতের ধানুকা ব্রাদার্স-এর প্রযোজনায় নির্মাণাধীন যৌথ প্রযোজনার ছবি রক্তের আগুন-এ উক্ত তিন তারকাকে দেখা যাবে।
গেল ঈদের মুক্তি পেল ৮টি সিনেমা। এই ৮টি সিনেমার মধ্যে ৫টির নায়ক ছিল একজনই। তিনি শাকিব খান। তার সঙ্গে তিনটি সিনেমাতেই নায়িকা ছিলেন অপু বিশ্বাস। এই দৃশ্য