নতুন মুভি: এক টাকার বউ

পি এ কাজল পরিচালিত এক টাকার বউ মুভিটির নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি মাসে মুভিটি সেন্সরে জমা দেয়া হবে বলে জানিয়েছে মুভির প্রযোজনা সংস্থা। ঋদ্ধি টকিজ-এর ব্যানারে মুভিটি প্রযোজিত ও পরিবেশিত হচ্ছে।

এ মুভির মাধ্যমে ছোট পর্দার রুমানা প্রথমবারের মতো বাণিজ্যিক মুভিতে অভিনয় করলেন। মুভির কাহিনী ও সংলাপ করেছেন ছটকু আহমেদ। ভিন্ন ধারার কাহিনী নিয়ে মুভিটি সাজানো হয়েছে। মুভিতে দুজন নায়িকা রয়েছেন- শাবনূর ও রুমানা। মুভির নামকরণ ও কাহিনী অনুযায়ী কে হবেন এক টাকার বউ রুমানা নাকি শাবনূর এ বিষয়টি জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে মুভিটি মুক্তি পাওয়া পর্যন্ত।

মুভির চিত্রগ্রহণ করেছেন মজিবুল হক ভূইয়া, সম্পাদনা করেছেন চিশতী জামাল। সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মুভির পাচটি গানের গীত রচনা করেছেন কবির বকুল আর কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, আগুন, সাবিনা ইয়াসমীন, মনির খান, এন্ড্রু কিশোর, বেবী নাজনীন। মুভির অভিনয় শিল্পীরা হলেন নায়ক রাজ রাজ্জাক, শাবনূর, শাকিব খান, কাবিলা, শিশু শিল্পী দীঘি, রুমানা প্রমুখ।