বিভিন্নস্থানে চারদলিয় জোটের টাকা বিতরন

কুরিগ্রামে তাজুল ইসলামের ভাই টাকা সহ ধৃত।চিটাগাংয়ে শামসুল ইসলামের মেয়ে জামাইর গাড়ীতে ৪১ লাখ টাকাএবং জামাতের প্রার্থী থেকে ১৮ হাজার উদ্দার।এছাড়া বিভিন্ন স্থান থেকে খবর আসছে খালেদা জিয়া পার্টির ফান্ড থেকে কোটী কোটি টাকা প্রার্থীদের বিতরন করেছেন।

Abdulla's picture

নোয়াখালী,

নোয়াখালী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটাকম) - নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের চারদলীয় জোটের প্রার্থী বরকত উল্যা বুলুর সমর্থক বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে টাকাসহ আটক করা হয়েছে।

এ ছাড়া অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ইউপি চেয়ারম্যানকে।

রোববার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার সুগন্ধা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। এসময় কেন্দ্রীয় যুবদলের সদস্য জহির উদ্দীন হারুনের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত অপর তিনজন হলেন- চৌমুহনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন জসিম, সমর্থক দুলাল।

আটককৃত চেয়ারম্যান হলেন- বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীন।

বরকত উল্যা বুলু অভিযোগ করেছেন, তার নেতা-কর্মীদের উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। এ টাকা নির্বাচনের কাজের জন্য আনা বৈধ টাকা বলে তিনি দাবি করেন।

বেগমগঞ্জ উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন জানান, 'ভোট বাণিজ্যের' জন্য টাকা লেনদেন হচ্ছে- এ সংবাদের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর একটি দল সুগন্ধা হোটেলে অভিযান চালায়। পরবর্তীতে পুলিশও অভিযানে যোগ দেয়।

হোটেল থেকে আটক করা হয়, হারুন, জসিম ও দুলালকে। এসময় হারুনের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসআই ফরিদ জানান, বেগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীনকেও আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা হবে নাকি ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো বলে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তারা থানা হেফাজতে রয়েছেন বলে তিনি জানান।

নেতা-কর্মীদের আটকের খবর পেয়ে বরকত উল্যা বুলু ঘটনাস্থলে যান। তিনি তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করেন। পরে থানায় গিয়েও তিনি তাদের ছাড়িয়ে আনতে ব্যর্থ হন।

বিএনপি নেতা-কর্মদের আটকের ঘটনায় বুলুর সমর্থকরা চৌমুহনীর পূর্ববাজারে সড়ক অবরোধ ও মিছিল করার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে তারা সরে যায়।

বরকত উল্যা বুলু সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যমূলকভাবে তার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। যে টাকা উদ্ধার হয়েছে তা নির্বাচনী কাজে ব্যয়ের জন্য রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রতি ভোটারের জন্য ৫ টাকা ব্যয় করার বিধান রয়েছে। আর উদ্ধার করা টাকা সেই কাজেই ব্যয় হতো।

এই টাকা তার ব্যাংক হিসাব থেকে আজ (রোববার) উত্তোলন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

নোয়াখালীর পুলিশ সুপার লুৎফুল কবীর সাংবাদিকদের জানান, চেয়ারম্যান জামাল উদ্দীনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে আটক করা হয়েছে। তিনি নির্বাচনী পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

Hassan Imam khan's picture

সাঁথিয়ায় নিজামীর সাবেক এপিএসসহ ৮ জন গ্রেপ্তার

Imageসাঁথিয়ায় নিজামীর সাবেক এপিএসসহ ৮ জন গ্রেপ্তার
Mon, Dec 29th, 2008 11:28 am BdST

পাবনা, ডিসেম্ব ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাবেক এপিএস শফিকুল ইসলাম রতনসহ ৪ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে সাঁথিয়া উপজেলার হাড়িয়া ভোটকেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন।

এর আগে নাগডেমরা থেকে ৪ আওয়ামী লীগ কর্মীকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/১১১৩ ঘ.

Hassan Imam khan's picture

গাইবান্ধায় জামায়াত প্রার্থীকে জনতার ধাওয়া...।

Imageভোটারদের প্রভাবিত করার চেষ্টা: গাইবান্ধায় জামায়াত প্রার্থী আজিজকে ধাওয়া
Mon, Dec 29th, 2008 3:13 pm BdST

গাইবান্ধা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্চ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ উপস্থিত থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে ভোটাররা চারদলীয় প্রার্থী জামায়াতের মাওলানা আব্দুল আজিজকে ধাওয়া করেন। এ সময় তার লোকজনের সঙ্গে ভোটারদের ধাক্কাধাক্কিও হয়।

পরিস্থিতি খারাপ দেখে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাত হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মাওলানা আজিজ সাংবাদিকদের বলেন, "আমি সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সে কারণে ঘটনাস্থল ত্যাগ করি।"

এছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের তিনটি কেন্দ্রে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ইউএনও গুললাল সিংহ জানান, সাঘাটার গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামালের পাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এছাড়া বুড়িদহ পবনপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৫০৪ ঘ.

farmer's picture

The sons of the bitch will drive Dollar up day after tomorrow!

After the election, many sons of the bitch will run like mouses, they will buy Dollars in black markets thus driving the price up.

AmiZia's picture

Mr. Farmar or framar..Please write something make sense !!!

don't be sooo stupid or dumb..spend your time on something useful or put up something will appreciated by others.

-Zia

MMChowdhury's picture

Please Stop the fighting among ourselves

Dear All,

I just like to remind all of us in Abroad and in Bangladesh that there can be only one winner in any election and only one Prime Minster. So Parties who will not win in this election should learn to accept winner as an universal legal law and work on future election in Bangladesh.

We Bengali become too emotional regarding election and its outcome and forget our responsibility as citizens of a nation. Election is not the end of life, there are so much work to do after election in Bangladesh and we need all your support regardless whom you support.

I also like to suggest that new Govt won't able to loot like previous elected Govts since general people are more conscious and Organizations like ours (CBd) and Media will play greater role to develop Bangladesh in the years to come. Our organization will work with newly elected Govt regardless AL or BNP to transfer new technologies, new policies to create more jobs and expanding Bangladesh economy with the help of foreign expertise like ours living various countries in the world in various sector (i.e. Pharmaceuticals, ICT and Export, etc.).

We expect all political parties to be more realistic and focusing on only Bangladesh and her future. All political parties activities in this election and after the election will have positive or negative effect on future development in Bangladesh. God Bless Bangladesh and Her 160 Million People.

Regards,
M. M. Chowdhury (Mithu), Virginia, USA
Director, Political and Economical Development in Bangladesh
Change Bangladesh Organization, USA
"An Organization for Better Bangladesh"
www.changebangladesh.org