ডেস্ক রিপোর্ট হ সুলেরী জামান: ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পা রাখলো জাতীয় প্রেসক্লাব। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ক্লাবটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর তোপখানা রোডের ক্লাব চত্ত্বর হয়ে ওঠে প্রবীণ ও নবীণ সাংবাদিকদের মিলনমেলা। গতকাল সন্ধ্যায় কেক কেটে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
বৈরী আবহাওয়া বাগড়া দিলেও প্রেসক্লাব আঙিনা মুখর ছিলো ক্লাব পরিবারের সদস্যদের পদচারণায়। আত্মার টানে ছুটে এসেছিলেন প্রবীণ সাংবাদিকরাও। কুশল বিনিময় আর আড্ডায় ছিলো উৎসাবের আমেজ। ছিলো র্যাফেল ড্র। প্রকাশ করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ প্রকাশনা। প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কাটায় অংশ নেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাবেক কর্মকর্তারা। ক্লাবের শুভকামনায় এর সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এবিএম মূসা জানালেন তার প্রত্যাশার কথা। এনটিভিকে তিনি বলেন, একটি বাংলো ঘর থেকে যে ক্লাবের জš§ হয়েছিলো তা আজকে এখানে এসে পৌঁছেছে। আমরা মাত্র ৫০-৬০ সদস্য দিয়ে শুরু করেছিলাম। এখন তা ৫/৬শ ছাড়িয়ে গেছে। আমি আশা করবো ভবিষ্যত প্রজš§ এই ক্লাবটিকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।
প্রেসক্লাবকে আরো কার্যকরী করার কথা বলেন বর্তমান সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে এবং সাংবাদিকদের অধিকার আদায়ের ক্ষেত্রগুলোকে আমরা ভবিষ্যতে এমনভাবে এগিয়ে নিয়ে যাবো যাতে করে বাংলাদেশে অবাধ, স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে ওঠে এবং অবাধ তথ্যপ্রবাহের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষ এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটি সফল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে। শিল্পি ফেরদৌসী রহমান ও সৈয়দআব্দুল হাদীকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাণনা জানানো হয়।
