হাটে পশু না আসায় ইজারাদাররা হতাশ

সুজিৎ নন্দী: ঢাকার বাইরে থেকে এবং ভারতীয় গরু না আসার কারণে রাজধানীর ১২টি কোরবানীর পশুর হাটের ইজারাদারদের অনেকেই হতাশ হয়ে পড়েছে। একাধিক ইজারাদারদের জানান, যে দামে ইজারা নেয়া হয়েছে তার অর্ধেক টাকা উঠবে না। গতবারও ঈদের চারদিন আগে হাট থাকতো জমজমাট।

জানা যায়, পশু হাটগুলোর মধ্যে আরমানিটোলা খেলার মাঠ ও পার্শ্ববর্তী চিত্রামহল সংলগ্ন খালি জায়গা ১ কোটি ৭০ লাখ টাকা দামে স্থানীয়রা ইজারা নিয়েছে। গতকাল পর্যন্ত তাদের গরু এসেছে মাত্র সাড়ে ৪শ। ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ ৭১ লাখ ৯৫ হাজার টাকা ইজারা নিয়েছে। তাদের এ পর্যন্ত গরু এসেছে শতাধিক। একই অবস্থা জিগাতলা হাজারীবাগ মাঠ ও হোসেনী দালান রোড সংলগ্ন মাঠের ক্ষেত্রে।

Tags: