প্রবাসী বাঙালিকে বিয়ে করলেন রিচি

Richi Solaimanদৈনিক দিনকাল: অবশেষে সব ভাবনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান। রাশেক-উর-রহমান মালেক নামের নিউইয়র্ক প্রবাসী বাঙালিকে বিয়ে করেছেন ছোটপর্দার এই অভিনেত্রী। গত রবিবার সকাল ১১টায় রিচির ধানমন্ডির নিজ বাড়িতে আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়েছে বলে জানান রিচির মা হোসনা সোলায়মান। রাশেক নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত আছেন। এদিনই রাতে বরকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য রিচি এক অনুষ্ঠানের আয়োজন করেন রাজধানীর সোবহানবাগের প্রিন্স প্লাজার প্রিন্স রেস্টুরেন্টে। পারিবারিকভাবেই রিচির বিয়ে চূড়ান্ত করা হয়। বিয়ের দেনমোহর ২০ লাখ ১ টাকা।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী রিচির ভাই-ভাবি এই বিয়ের ঘটকালি করেছেন। রিচির বর রাশেক মালিকের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তার বাবা এনআর মালেক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ৩ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট রাশেক। মার্চে নব দম্পতির সংবর্ধনার আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘পারিবারিকভাবে আমার বিয়ে অনুষ্ঠিত হচ্ছে বলে আমি যারপরনাই আনন্দিত। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই আমাদের বিবাহোত্তর সংবর্ধনায় যোগদান করবেন।’

capebretony@hotmail.com's picture

প্রবাসী বাঙালিকে বিয়ে করলেন রিচি

Good luck and wish you all the best for the new year with new life