
সম্পাদক সাহেব
ই-মেলার বর্তমান হাল হকিকত এবং ২০০৯ সালে করনিয় নিয়ে ঈষৎ আলোচনা করতে চাই।
১।লগ ইন ছাড়া কেউ যেন লিখতে না পারে সেই দিকে খেয়াল রাখা উচিৎ।আমরা যদি বুঝতে না পারি এটা কার লেখা তাহলে রেপলাই করার আগ্রহ থাকবে না।অধিকন্তু পরবর্তিতে লেখকের ও এডিট করার উপায় থাকে না।
২।এই মুহুর্তে ই-মেলাতে অনেক ট্রাফিক।এর সংখ্যা আর ও বাড়বে বৈ কমবে না।সেই অনুপাতে recent comment এবং Active forum topics এর জন্য বরাদ্দ কৃত স্পেস খুবই কম বলে আমি মনে করি।২৪ ঘন্টা এখানে লেগে থাকা তো সম্ভব নহে।কিছুক্ষন পার হয়ে গেলেই আমরা পাঠকের রেপ্লাই এবং কমেন্টস মিস করি।আমার মনে হয় পপুলার কন্টেন্টস কলামটি রাখার যৌক্তিকতা নেই।সেই জায়গাটি এবং তার নিচে ফাঁকা জায়গাটি Active forum topics এবং recent comments এর জন্য ছেড়ে দেওয়া যেতে পারে।মনে রাখা বাঞ্চনীয় যে আপনার ই-মেলা মেসেজ বোর্ডের জন্যই এত পপুলার।
৩।ইভেন্টস পর্বটি ঢেলে সাজালে এর প্রতি সবার আগ্রহ বাড়বে বলে আমার ধারনা।
৪।ব্লগের জন্য একটি পর্ব খুলে সেখানে কমপক্ষে ৫টি ব্লগ হোম পেজে রাখলে আমাদের জন্য আর ও সুবিধা হয়।অনেক সময় আমরা ভাল ভাল ব্লগ মিস করি।
৫।পুলের জন্য ব্যাবহৃত কাল দাগগুলি দৃষ্টি কটু।এই গুলিকে আরো চিকন করা যেতে পারে এবং বিভিন্ন কালার করা যেতে পারে।
৬।আপনার দৃষ্টিতে বছরের সেরা ৫টি/১০টি টপিক্সের জন্য একটি কলাম খুলা যেতে পারে।
৭।হোম্পেজের কোন এক স্থানে আমাদের জাতীয় ঘটনাবলির বিবরন সহ একটি আর্কাইভ খোলা যেতে পারে।পাঠক তাতে উপকৃত হবে বৈকি।
৮।ই-মেলার রেজিষ্টার্ড মেম্বারদের জন্য @e-mela.com ডোমেইন এ ফ্রি ই-মেইল একাউন্ট চালু করা যায় কিনা একটু ভেবে দেখবেন।
***এই মুহুর্তে ই-মেলার হোমপেজটি আমার কাছে এলোমেলো মনে হচ্ছে।হয়তো আমার দৃষ্টি বিভ্রমের কারনে ও হতে পারে।
আশা করি আমার যুক্তিগুলি আপনার চিন্তায় স্থান পাবে।ধন্যবাদ আপনাকে। 

সম্পাদক সাহেব
আজ সকাল থেকে My Account Disabled করে রাখা হয়েছে ফলে কোন কিছু create করা যাচ্ছে না।ব্যাপারটা কি একটু দেখবেন?
Editorial Reply:
Everything looks ok. You can go to "My Account" (link top of the page); and then you should see your navigation at right side, from where you can go -"Create Content".
We have removed "Navigation" from top page, as we need to put more things there. We are getting more contents everyday.
thanks.
সম্পাদক সাহেব
আপনার Editorial Reply এর জন্য ধন্যবাদ।আমি জানি My Account এখন Top of the page এ চলে গিয়েছে।আমি যতবার সেখানে ক্লিক করছি ততবারই page not found লেখাটি আসছে।সেইজন্যেই আপনাক লেখা।আমি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করছি।দয়া করে বলবেন কি সমস্যাটা কোথায়।
Reply:
Can you try any other browser. it works for us. We are using explorer.
Page not found
1999-2008 | e-mela.com | info@e-mela.com
ই-মেলার কাছে প্রত্যাশা
আমরা এই অনুরোধগুলোর দিকে খেয়াল রাখছি; এবং এক এক করে সেগুলো মেটানোর চেষ্টা করা হবে।
তবে, কমন্টস-এর জন্য, আমরা তো আলাদা একটা পেজ অনেক আগেই করে দিয়েছি -- http://priyo.com/comments
উপরের ম্যানুতেও লিংক দেয়া হয়েছে।
সবার প্রতি একটু অনুরোধ, আপনারা দয়া করে "My account"-এ গিয়ে নিজের একটি ছবি (আইকন বা অন্যকিছু) আপলোড করুন। তাতে বুঝতে সুবিধা হয়, কে কমেন্ট লিখেছন।
আর, বিজ্ঞাপনের সাথে কিছু এডাল্ট কনটেন্ট চলে আসার জন্য আমরাও বিব্রত। সেগুলো ঠিক করার জন্য বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। এটা ঠিক না হলে, আমরা প্রয়োজনে বিজ্ঞাপন নেয়া বন্ধ করে দেব।
ধন্যবাদ
সম্মানীয় সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষনার্থে...।।
সম্মানীয় সম্পাদক সাহেব,
আজ সকাল থেকেই হটাৎ করে রিসেন্ট কমেন্টস এর কলামটি হটাৎ করে গায়েব হয়ে গেল। এটা কি কোন সমস্যার কারনে নাকি সম্পাদকীয় সিদ্ধান্তে ?
আসলে প্রতিবারই ইমেলার নতুন আউটলুক এর সাথে অভ্যস্থ হতে না হতেই আবার পুনরায় পরিবর্তন হচ্ছে। এতে করে আমাদের অযথা সময় নষ্ট হচ্ছে। বিষয়টি ভেবে দেখবেন কি ?
আপনার সময়ের জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
হাসান সাহেবের সাথে আমি একমত
জনাব সম্পাদক
আমি ও একই সমস্যায় ভুগছি।বিশেষ করে My Account এ ক্লিক করলে page not found আসছে।এক্সপ্লরারার এ একই সমস্যা।ছবি আসলে লেখা আসে না আর লেখা আসলে ছবি আসে না।আমি জানি না আপনি কেন বার বার আমাদেরকে ভুগান্তির মধ্যে ফেলছেন।আর একটি কথা।আমি গত ২ সপ্তাহ যাবৎ আইকন হিসাবে ড্যাফডিল ব্যাবহার করছি এবং আমি এটা দেখতে পাচ্ছি কিন্তু অন্যেরা আগের আইকনটা এখন ও দেখতে পাচ্ছেন,একজন তো ঐ ছবিটা নিজের সম্পত্তি মনে করে আমাকে ক্রিমিনাল পর্যন্ত্য বলে ফেলেছেন।আপনি দেখি সমস্যা দূর করার চেয়ে সৃষ্টি করছেন বেশি (গুস্তাফি মাফ)।আশা করি সকল সমস্যা অবিলম্বে দূর করবেন না হলে কিন্তু আপনার গভর্নর সোয়ার্জনেগার সাহেবকে আমাদের সমস্যার কথা বলে দিব।তাহলে কিন্তু আপনার খবর আছে (হা হা হা---আবার ও গুস্তাফি মাফ)!
ধন্যবাদ আপনাকে।
সম্পাদক সাহেব
আপনার উত্তরের জন্য ধন্যবাদ।
আপনি বিজ্ঞাপনের সাথে এডাল্ট কন্টেন্ট চলে আসার কথা বলেছেন।আশা করি অতি শিঘ্র এই সমস্যা দূর হবে।বিজ্ঞাপন ছাড়া ও কিছু সদস্য কল গার্ল জাতীয় মেয়েদের খোলামেলা ছবি পোষ্ট করে থাকেন।এই জন্য পরিবার পরিজনদের সাথে ই-মেলা শেয়ার করার সময় বিভ্রান্তিতে পড়তে হয়।এই দিকটির দিকে বিশেষ ভাবে খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।ধন্যবাদ আপনাকে।
ই-মেলার কাছে প্রত্যাশা-
ধন্যবাদ স্বপন ভাই।
কমেন্টস পেজ এর একটি লিঙ্ক মোর সাইন দিয়ে নিচে সংযোজন করলে ভাল হয়।
ভাল থাকুন।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
নতুন বছরে ই-মেলার নিকট প্রত্যাশা- সংযোজন প্রস্তাব।
১/১১ সাহেবের এর প্রস্তাব গুলি নিসন্দেহে ভাল। আমরা যারা অনিয়মিত এখানে অংশ নিয়ে থাকি তারা প্রায়শ্বই একটি সমস্যায় পড়ি। রিসেন্ট কমেন্টস এর আয়তন ও স্থায়ীত্ব কমে যাওয়ায় অনেক সময় অনেক কমেন্টস দৃষ্টিগোচর হয় না বিধায় সংশ্লিষ্ট কমেন্টস এর জবাব দেয়া সম্ভবপর হয় না। এজন্য এর আয়তন না বাড়িয়েও " মোর " লিঙ্ক দিয়ে অন্তত ৩৬/৪৮ ঘন্টার কমেন্টস গুলি সংরক্ষন করা যেতে পারে।
বিষয়টি বিবেচনার জন্য জাকারিয়া স্বপন ভাইকে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
১/১১
১/১১ ভাই, আপনার কমেন্টের সাথে একাত্ত্বতা প্রকাশ করছি। তবে হোমপেজের বর্তমান ফরমাট খুব একটা খারাপ লাগছে বলে আমার মনে হয়না, সমস্যা হচ্ছে তা খুব ঘনঘন বদলানো হচ্ছে যে কারনে track করতে অসুবিধা হয়। আরেকটা জিনিষ, দেশে গিয়ে পরিবারের অনেকের কাছে ই-মেলাকে পরিচয় করতে গিয়ে বেশ লজ্জায় পরতে হয়, হোমপেজ খুলতেই ক'জন অর্ধ উলংগ তরুনীর অশ্লীল ছবি আমার চেষ্টা অপচেষ্টায় পর্যবসিত হয়।
ওয়াচডগ
ধন্যবাদ আপনাকে।এই ইস্যুটির কথা লিখতে আমি ভুলেই গিয়েছিলাম।এইসব অর্ধ উলংগ ছবির কারনে আমাকে বউ বাচ্চার সাথে কয়েকবার অপ্রস্তুত হতে হয়েছে।আশা করি সম্পাদক সাহেব ব্যাপারটির প্রতি খেয়াল রাখবেন।