সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনী ব্যায় এর উপর ব্যাপক অনুসন্ধানী গবেষনা শেষে টি আই বি আজ এক সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্টে দেখা যায়, সদ্য সমাপ্ত নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলীর মধ্যে সবথেকে বেশী ব্যায় করেছেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থীরা। এ দলের প্রার্থী প্রতি ব্যায় হয়েছে গড় হিসাবে প্রায় ৫৬ লক্ষ টাকা।
আর বি এন পি দলের প্রার্থীরা প্রার্থী প্রতি ৫২ লক্ষ টাকা ব্যায় করে দ্বিতিয় অবস্থানে আছেন।
বড় দল হিসাবে সর্বনিন্ম ব্যায় করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। এ দলের প্রার্থী প্রতি ব্যায়ের গড় প্রায় ৩৫ লক্ষ টাকা বলে টি আই বি তার গবেষনা প্রতিবেদনে উল্লেখ করেছে।
এখানে উল্লেখ্য যে, নির্বাচন কমিশন ঘোষিত সর্বোচ্য ব্যায়সীমা ছিল ১৪ লক্ষ টাকা মাত্র।
আলচ্য প্রতিবেদনে উৎসাহজনক যে তথ্যটি বেরিয়ে এসেছে সেটি হলো, সর্বোচ্য ব্যায়কারী সকল প্রার্থীই এ নির্বাচনে জনগন কতৃক প্রত্যাখাত হয়েছেন।
অর্থাৎ সীমাহীন ব্যায় কোন প্রার্থীর জয়ে নুন্যতম ভুমিকা রাখতে ব্যার্থ হয়েছে,যা সদ্য সমাপ্ত নির্বাচনের একটি বড় ইতিবাচক অর্জন বলে টি আই বি এর গবেষকরা মনে করেন।
