একটু আগে আমি ও মুখেমধু স্বপন ভাইয়ের সাথে দেখা করলাম "অঙ্গন" রেস্টুরেন্টে। ঊনি যে কত চমৎকার একজন মানুষ, উনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না। এতক্ষন ধরে শুধু গল্প করলাম ইমেলা নিয়ে। না বাংলাদেশের অসুস্থ রাজনীতি আমাদের গল্পের বিষয়বস্ত ছিল না। আমাদের বিষয়বস্তু ছিল এ ফোরামের জনপ্রিয়তা ও এখানের সদস্যরা। কোনদিন দেখা হয়নি একজন আরেকজনের সাথে। অথচ দেখা হওয়ার পর একবারো মনে হয়নি স্বপন ভাইকে চিনি না। মনে হচ্ছিল কতদিনের চেনা! আসলে এই ফোরামের প্রতিদিনের পারস্পরিক কথোপকোথন আমাদের একজনের আরেকজনকে না চেনা স্বত্তেও কত চেনা করে দিয়েছে। অচেনা হয়েও সবাই কত চেনা। আমরা আলোচনা করলাম যে ইমেলার সদস্যদের নিয়ে একবার একটা মিলনমেলার আয়োজন করলে কেমন হয়! যাই হোক আজ এখানেই শেষ করছি। কাল আরও বিষদ ভাবে লিখব।





সমুদ্রকে -- জা.স্ব
আপনাদের পেয়ে আমারো অনেক ভালো লেগেছে। গরম/ঠান্ডা, জেটলেগ আর ঘুমহীন সময়ের জন্য শরীর একটু বসে গিয়েছিল। আজ থেকে একটু ভালো অনুভব করছি। তবে একটু আগে থেকেই আমার মেয়েটার ভীষণ জ্বর শুরু হয়েছে - ১০৩ ডিগ্রী উঠে গিয়েছে। এখন ওর পাশেই বসে আছি। দোয়া করবেন।
কয়েকটা ছবি পোষ্ট করে দিলাম আপনার লেখার সাথেই। ভালো থাকবেন।
স্বপন ভাই
আপনার মেয়ের জ্বরের খবর শুনে খারাপ লাগল। আশা করি এর মধ্যে সেরে গেছে।
আর ছবিগূলোর জন্য ধন্যবাদ।
মুখেমধু এবং সমুদ্রকে ধন্যবাদ
চব্বিশ ঘন্টা হয়েছে সিঙ্গাপুর থেকে ফিরেছি। সর্দি আর জ্বর বাধিয়ে নিয়ে এসেছি। তাই আর কমিপউটার নিয়ে বসবার মতো অবস্থা ছিল না। একটা খুব জরুরী কাজে একদিনের নোটিশে যেতে হয়েছিল। ব্লগে বিস্তারিত লিখবো বলে আশা করছি।
প্যানিনসুলা শপিং সেন্টারে বাংলাদেশী মালিকানার রেষ্টুরেন্ট অঙ্গন-এ দেখা হলো মুখেমধু আর সমুদ্রের সাথে। আমার জন্য এতো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, সেটা কে জানতো?
সবচে মজার ব্যাপার ছিল, আমি রাস্তায় ওয়াকিং লাইট সাইনের জন্য অপেক্ষা করছি। অজস্র মানুষের সাথে আমিও অপেক্ষা করছি। আর সেই ভীড়ের ভেতর "মুখেমধু" আমাকে ফোন করে বলছে, "আপনি এখন কোথায়?"
আমি ফোনে উত্তর দিলাম, "এই তো, ফুনান সেন্টারের সামনে। ট্রাফিক লাইটে অপেক্ষা করছি।"
তারপর মুখেমধু বললো, "আমিও তো লাইটে অপেক্ষা করছি।"
তারপর মুখ ঘুড়িয়ে দেখি, আমার ঠিক পাশে দাড়িয়েই আমাকে খুঁজছে মুখেমধু। তারপর মুহুর্তেই বন্ধুত্ব। মানুষ এতো সহজেই আরেকজন মানুষকে এভাবে বুকে টেনে নিতে পারে, সেটা আমি জানতাম। অনেক দিন পর আবারো সেই বিশুদ্ধতার দেখা মিললো। মানুষের উপর আমার বিশ্বাস সবসময়ই ছিল। সেই বিশ্বাস এবারে আরো দৃঢ় হলো।
তারপর অনেক কথা। ফুনান সেন্টারে ঘুরে গেলাম সেই রেষ্টুরেন্টে। সেখানে দেখা হলো সমুদ্রের সাথে। যেমন নাম, তেমন তার ব্যবহার, তেমন তার বিশালতা। মনেই হলো না, আগে কখনো দেখিনি।
আমি প্রস্তাব দিলাম, সবাই মিলে এইরকম কাজটি করলে কেমন হয়। শুনেছি সুইজারল্যান্ড নাকি ভূস্বর্গ। তাহলে সেখানেই দেখা হোক আমাদের সকল ভার্চুয়াল মানুষদের। আর হাসান ইমাম ভাই আমাদের একেবারে রাস্তায় ফেলে দেবেন, সেটা নিশ্চই হবে না। কেন যেন একটা বিশ্বাস জন্মে গেছে। মুখেমধু আর সমুদ্র - দুজনই একবাক্যে রাজি। এখন শুধু পরিকল্পনা করে সুষ্ঠভাবে কাজটি করার পালা। (এখন দেখছি আরো কিছু জায়গার প্রস্তাব এসেছে। অভাবনীয়!)
আমি কিছু ছবি তুলেছি। তবে সঙ্গত কারনেই সেগুলো আপলোড করছি না। তবে দু-একটা তো করব, সে কথা দিচ্ছি। ক্যামেরা থেকে এখনো ডাউনলোড করা হয়নি।
ওহ, একটা মারাত্মক ভুল হয়ে গেছে। ব্যাপারটি এখন লিখতে বসেই মনে হলো। আমি ডিনারের বিল পরিশোধ করিনি। পুরোটা পরিশোধ করেছে মুখেমধু। (এবারে কি বুঝতে পেরেছেন, তারা আমাকে কিভাবে মুগ্ধ করেছে!) এমনটা কথা ছিল না। কথা ছিল, আমরা সবাই মিলে পরিশোধ করবো। এখন তো আর এই কথা বলে লাভ নেই। তাই, পাওনা থাকলো।
সমুদ্র এবং মুখেমধু - দু'জনই আমার লেখার তীব্র প্রতিবাদমূখর মানুষ। কিন্তু সেটা খুবই বিষয়ভিত্তিক। ব্যক্তিগত কোন ইস্যু নয়। এবং তারা তাদের আথিতেয়তা দিয়ে এমন এক সম্পর্কে ঋণী করে ফেলেছেন যা কোনদিন ভুলে যাবার নয়। এরপর সিঙ্গাপুর হয়ে ঢাকা যাবার সময়, প্রত্যেকবার কয়েক ঘন্টার জন্য হলেও তাদেরকে দেখে যেতে মন চাইবে।
আপাতত এটুকুই থাকুক। দেখি ব্লগটা শেষ করতে পারি কি না। আবার অনেকগুলো পোষ্টিং-ও পড়তে হবে। দেখা হবে, এই প্রত্যাশায়।
স্বপন ভাই
অসুখ বাধিয়ে ফেলেছেন শুনে খারাপ লাগল। আবহাওয়ার পার্থক্যের জন্য হতে পারে।আপনার মত বিখ্যাত একজন মানুষের আমাদের মত নিতান্ত এলেবেলে মানুষের দেখা হওয়াটা খুবই সাধারন ব্যাপার।তবে আমাদের কাছে সেদিনের সেই সন্ধ্যা সত্যিই একটি স্মরনীয় সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি সন্ধ্যা উপহার দেয়ার জন্য।আর ছোটবেলা থেকেই আফজালের দারুন ভক্ত এই আমার সাথে উনার দেখা হয়ে যাওয়াটাতো অকল্পনীয়।
ইমেলার সদস্যদের মাঝে ব্যক্তিগত চিন্তাভাবনার পার্থক্য থাকতে পারে, তবে একটি বিষয় এখন পরিস্কার যে ইমেলার প্রতি ভালবাসা সবারই সমান। আশা রাখি একই সময়ে সম্ভব নাহলেও বিভিন্ন সময়ে আমাদের দেখা হবে।
@ZS saheb
Mr ZS saheb:
*****সমুদ্র এবং মুখেমধু - দু'জনই আমার লেখার তীব্র প্রতিবাদমূখর মানুষ। কিন্তু সেটা খুবই বিষয়ভিত্তিক। ব্যক্তিগত কোন ইস্যু নয়। এবং তারা তাদের আথিতেয়তা দিয়ে এমন এক সম্পর্কে ঋণী করে ফেলেছেন যা কোনদিন ভুলে যাবার নয়। ****
------
আমাদের নেতাদের চরিএ যদি এমনই হত তাহলে কোন দিন কোন মায়ের বুক খালি হতো না,কোন বোন অকালে বিধবা হতো না, কোন সন্তান খুব ছোটকালে এতিম হতো না|অভাব অনটনের এই দেশেও সুখ থাকতো|সুখি দেশ হতে তো বেশী সম্পদশালী দেশ হতে হয় না|শুধু দরকার হয় মতের মিল না থেকেও,রাজনৈতিক পার্থক্য থাকা সত্বেও বিভিন্ন জনের মধ্যে ভালবাসা,নির্মল ভালবাসা|যেটা দেখলাম সমুদ্র,মুখেমধু ও জাকারিয়া স্বপনের মাঝে|
**স্বপন সাহেব, সমুদ্র ও মুখেমধু'র সাথে কোন ছবি থকলে শেয়ার করুন, প্লিজ, ওদের দেখতে মন চাইছে**
Nice to meet you
It would be great to meet all of this forum member, is possible.
Topics is no politics but economy, actually when we talt about ecenomy politics is directly effected. Anyhow i see dream to meet all of talent people.
We will have "POELA BOISHAK" festival coming Sunday in center Tokyo.
All welcome to join!!
Topics is no politics ....
xxx edited xxxx
Save Bangladesh: No more farakka
ই-মেলা বাস্তব মেলায় রুপ নেয়ায় সত্যিই খুব ভাল লাগছে
ই-মেলা বাস্তব মেলায় রুপ নেয়ায় সত্যিই খুব ভাল লাগছে, আর আমারও ইচ্ছে করছে এ রকম সকলের সাথে মহামিলনে একত্রিত হতে। "সকলকে শুভেছা"।
মুখেমধু এবং সমুদ্র
আমি এই মহামিলনে নিজেকে শরিক করতে পারলে সত্যি সত্যিই ধন্য হতাম।ই-মেলার একজন সদস্য হিসাবে এই ধরনের গেট টুগেদার এর স্বপ্ন আমি বহু আগে থেকেই দেখে আসছি।ওয়াচডগ সাহেবের সাথে এই ব্যাপারে প্রায়ই কথা হয়।আমি মনে করি ইচ্ছা করলে স্বপন ভাই আমাদেরকে একত্রিত করতে পারেন।আমরা এক এক জন এক এক দেশে থাকি।এই ধরনের গেট টুগেদার আয়োজন এবং তাতে আমাদের সকলের অংশ গ্রহন কিভাবে সম্ভব তা আলোচনা করে বের করতে হবে।আমাদের কারোরই যদি ভিসার সমস্যা না থাকে তাহলে আমরা দিন ক্ষন ঠিক করে সুবিধা জনক কোন এক দেশে এই মিলন মেলার আয়োজন করতে পারি।তা না হলে আমরা কোন এক ক্ষনে ঢাকায় গিয়ে ও তা করতে পারি।আমি ই-মেলার সকল সদস্যের পক্ষ থেকে স্বপন ভাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
মৃত্যুর আগে আপনাদের সাথে অন্ততঃ একবার সাক্ষাৎ করতে পারলে ও নিজেকে ধন্য মনে করব।স্বপন ভাইয়ের সাথে স্বপ্নক্ষনের ছবি পোষ্ট করতে ভুলবেন না যেন।আপনাদের আলোচনায় কি আমি অধম ছিলাম?ইস্ আমার হিংসে হচ্ছে আপনাদের উপর।আমাদের ছাড়াই সিঙ্গাপুরের ভুজন পর্ব শেষ করলেন?
ভাল থাকুন।
১/১১, ওয়াচডগ, রবিনহুড,ফারমার, ভুমিহীন জমিদার
স্বপন ভাইয়ের সাথে দেখা হওয়ার পর বুঝতে পারছি ,আপনাদের সাথে দেখা হওয়াটা কতখানি আনন্দের হবে। মুখেমধু একবার সাগরের পারে তাবু খাটিয়ে যে বারবিকিউ পার্টির কথা লিখেছিল, আমার মনে হয়,আমাদের সবার ইচ্ছা থাকলে তা পুরন করাটা কোন ব্যাপারই নয়।আমরা কি পারিনা এ ই পার্টিটাকে বাস্তব রুপ দিতে?
Lucky guys, shomudro, MM, ZS
Happy at friends' happiness. You're a buch of lucky guys. Good time coming, we all will meet, we will talk, we will be happy. Lets plan slowly, with enough time in hand, when and how we can fit the most.
1/11
কাকতলীয়ভাবে দেখা গেল মুখেমধু ও স্বপন ভাই ঢাকা কলেজে একে অপরের সহপাঠী ছিলেন। তাই গল্প জমে উঠতে সময় নেয়নি। আলোচনার পুরো অংশ জুরেই ছিলেন আপনারা। স্বপন ভাইতো মহামিলনের একটা প্রস্তাব রেখেছে হাসান সাহেবের সুইজারল্যান্ডে। হাসান সাহেবতো সর্বদা আপনাকে দাওয়াত দিচ্ছে। এখন দেখা যাক সুইজারল্যান্ডে মহামিলনের ব্যাপারে উনার কেমন আগ্রহ দেখান। দলীয় রাজনীতিকে একপাশে রেখে আমার মনে হয় শুধু এই ফোরামের সদস্য পরিচয়ে আমাদের একজনের প্রতি আরেকজনের কোন ব্যক্তিগত আক্রোশ থাকার কথা নয়।
খুব ভাল লেগেছে স্বপন ভাইয়ের ইমেলাকে ঘিরে passion দেখে। কোন প্রত্যাশা ছাড়াই উনি আচমকা এলেন, দেখা করলেন সবকিছু মিলিয়ে আসলেই গতকালের রাতটাকে একটি স্বপ্নের মতই লাগছে। তবে উনি একা ছিলেন না। আপনার হিংসে আরও বাড়াবার জন্য বলছি স্বপন ভাইয়ের সাথে উনার brother-in-law আফজাল হোসেন সাহেব ও তার ফ্যমিলিও ছিলেন। কোন আফজাল হোসেন বুঝতে পারছেন তো? হ্যা বাংলাদেশের সংস্কৃতিক জগতে অন্যতম সফল অভিনেতা আফজাল হোসেন । আফজাল ভাই আমাদের গল্পের বহর দেখে মন্তব্য করলেন ''আপনাদের দেখেতো মনেই হচ্ছে না যে আপনারা কেউ কাউকে চেনেন না।"
তবে মহামিলন ছাড়াও ইমেলার সকল সদস্যর সিঙ্গাপুরে দাওয়াত রইল। স্বপন ভাইএর মত এরকম চকিতে এসে চমকে দেওয়াটাও মহানিলনের চেয়ে কম আনন্দের নয়।
e-Mela in Singapore
shomudro & MM,
Nice to see you hosting the Editor ZS in Aangan in S'pore. It would have been nice to see hridoy joining you. There is nothing permanent in politics. Political enemies beome bedfellows. Likewise political discussions are temporary too. I hope hridoy does not take e-Mela discussions personally.
Bangladesh being such a small country and its only big town being Dhaka, it is very likely that e-mela participants will know each other when they decide to unmask. That's what happened between MM & ZS in Aangan. I do not believe any of us are that cruel outside the political hotbed of this forum. We may try to "assassinate" each other by pounding on keyboard, but at Singapore's Aangan we will enjoy each other's company.
Hope to see such beautiful Aangon night again!
Robin
Carmel, California
Robin
Did you not accept the invitation in the hurricane city?You will get the taste of hand made grenade when you are hosted by the Bourbon whoors!Hurricane will not hurt you unless the extreme time of its outcome.So, what you are thinking about the gathering of e-mela in my town?
Vegas vs. bourbon st.
saying goes you can see lights of vegas ( 23030806 MWH ) from space station .
everybody comes to vegas with a high hope to make something out of nothing . vegas ( in and out city ) is full of excitement and 24/7 non stop fun . bourbon street is famous for classic hospitality . famous for sea food . i know WD will say that we can find bourbon st. at vegas ( and it is true ) . but bourbon st. is bourbon st . i don't know i am totally lost . RH , please help me to apply mu judgement .
vumihinzamidar
You are always most welcome in Singapore. Hope to see you soon. I have never visited USA. But have a desire to visit there. As so many friends are inviting me from different sides of States , hope to visit there soon.
Simple, Vumi
Do you want to sleep at night? Go to Bourbon St if you sleep at night.
If you slogan is night is young so let's roll, go to Sin City Vegas.
Not that I am trying to influence your decision, Los Angeles is 4 hrs drive from Vegas. Grand Canyon is about 3 hrs drive from Vegas.
Now tell me which one is you? Roll the dice or sleep at night?
Robin
Carmel, California
Oh,no Robin !
You make me confused.You advise Jamidar to come to Bourbon street only for sleep?No Robin, anyone shouldn't come here only for sleep.Bourbon street never sleeps, even not in the night of Katrina.New Orleans (Bourbon street is one of the famous street for hosting its guests) is called the Las Vegas of the south.Its other names are gambling city,Cajun city,Party city,Schitt city,Hurricane (not disaster,hand made grenade)city,drunk city etc.Please refresh your mind and be ready to leave sleep if you want whoors.If you sleep,you may miss the real taste of BS and NO.
In French Quarter so many tourists step down everyday,every moment to see its beauty.Bourbon street is one of the biggest name and fame in FQ.
Please bring e-mela to the party city.I am here to entertain all of you.
New Orleans, here we come!
Doc,
I will leave my heart not in San Francisco but in New Orleans where all the whoors will remove my earthly troubles with a precious whoor touch!
In case I get knocked out by the whoor touch, can I get assurance of your free medical advice?
Hurricane will not knock me out. I survived the 1989 California's Loma Prieta eacthquake, 7.1
e-mela will be in New Orleans.
Everybody sing Jai ho
Robin
Carmel, California
Robin
I found a special similarity between you and me.You were affected by earthquake and I was affected by Hurricane Katrina.It was so sad story of devastation in human history.Most of the people were displaced from their houses.Severe crisis of food and shelter occurred at that time.People who could not evacuate, were killed by drowning in flood water.All roads and highways were undergone water.People lost their properties,business and beloved ones.At least 1500 people were died or missed.All human facilities were break down.The interesting matter is that the USA govt., leaded by Bush was completely failure to handle that devastating Hurricane.
I was displaced with my family members to our capital city,Baton Rouge.I was there for 3 months.That was very hard time in my life.Children lost their school,there was no home for rent,no money in pocket.On the other hand,there was a sad news waiting for me.My home was completely destroyed.I had to purchase all household items again.
I returned to my friend's home.He was in Mississippi at that time.After 3 months my friend returned and I rented another apartment.It was not so easy to get an apartment because maximum houses were destroyed. Life started again.Time was going on its track but there were lots of signs of destruction left by Katrina.Now I am living here but in every summer I get afraid of oncoming hurricanes.
This is a brief but true story of hurricane Katrina and how I was suffered by that.
Let me know your story how you were affected by an earthquake.
Remember,Whoors were back gladly within months of that crisis and Bourbon street got life in a moment.
http://www.katrina.noaa.gov/
OE the fighter
Doc,
I admire your fighting sprit. You are symbol of that phoenix that rose from the ashes of Hurricane Katrina. I truly hope you will not see devastation again. But in case God takes away all the hoors from New Orleans and brings the flood back, we in e-mela forum will be ready to bring the Noah's Ark! Few of us will and I guaranty.
I sit on earthquake fault, the famous San Andreas fault. Very few Californians have earthquake insurance. In case God's wrath falls on us, all my 30+ yrs of prosperity will vanish in less than a minute.
Fortunately it will take an 8.0 magnitude earthquake to devastate California homes. Major problem in a severe earthquake is fire that breaks out due to natural gas pipe rupture. That was the case in the great 1906 San Francisco earthquake.
We play hide and seek with nature as long as we live. Sometimes nature forgives us, sometimes it gets us.
Robin
Carmel, California
OE/ অন্যান্য সদস্যবৃন্দ
চমকপ্রদ হলাম আপনার হারিকেন ক্যটরিনার কাহিনি শুনে। আমাদের দেশের মানুষএর কাছে আমেরিকা মানেই স্বপ্নের একটি দেশ।, স্বপ্নের দেশেও এমন হয়, তা হয়ত অনেকেরই অজানা। আপনার নিউ অরলিয়েন্সে যাওয়ার বাসনা রইল। তবে মহামিলন হতে হবে এমন জায়গায় যেখানে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদের যোগদান সম্ভব। আমাদের সবার সদিচ্ছা থাকলে আমার মনে হয় এটা সম্ভবপর করা কঠিন কিছু হবে না।
আর SQ ফ্লাইটে বাংলাদেশে গেলে মাঝপথে সিঙ্গাপুরে আতিথেয়তার দাওয়াত রইল সবার।
shomudro
now we know we have our friend in singapore . i don't prefer SQ just because
of long lay over at changi . now i can utlilise my long lay over to visit you Mr. Shamudro .you are always most welcome to visit States , i am in east coast , RH is in west coast , WD is in south and THE OE is in new orleans . you will get
different flavor in a single trip . my next visit to BD will be via singapore inshallah .
looking forward to seeing you .
THE OE
check your email please .
মুখেমধু রবিন এবং সমুদ্র
হাসান সাহেব যদি হোষ্ট হন তাহলে খুব মজা হবে বলে আমার বিশ্বাস।হাসান সাহেবের পরে আমরা রবিনকে ধরে নিতে পারি যদি ও উনি এই ক্রাইসিসের সময় কৃচ্ছতা পালন করছেন বলে জানিয়েছেন।ঐখানেই আমাদের স্বপন ভাই থাকেন।রবিন এবং স্বপন ভাই যৌথভাবে আমাদেরকে আপ্যায়ন করতে পারেন।সবশেষ আমার কথা বলি।আমি থাকি আমেরিকার সবচেয়ে দক্ষিনের শহর নিও অরলিন্সে।সময় এবং পথের দুরত্বের কারনে সহসা কেউ আসতে চায় না এখানে।তারপরে ও যদি আমি আপনাদের সবাইকে জমায়েত এবং খেদমত করার মত দুর্লভ সুযোগ লাভ করতে পারি তাহলে নিজেকে আজীবন ধন্য মনে করব।নিও অরলিন্সের এলিগেটর,কাফে ডু মন্ডের এক কাপ কফি এবং বরবন স্ট্রিটের এক গ্লাস আইস্ড র বিয়ার আর ডানাকাটা হুর, হারিকেন ক্যাটরিনার ধ্বংসাবশেষ দেখার দুর্লভ সুযোগ সব মিলিয়ে আপনাদেরকে নতুন জগতে নিয়ে যেতে পারবে বলেই আমার বিশ্বাস। ।
ই-মেলার সবাইকে আমন্ত্রন আমাদের স্বপ্নের শহর নিও অরলিন্সে।
আমি এক পায়ে খাড়া...।
এমন একটা অভাবনীয় ও লোভনীয় প্রস্তাব লুফে নিলাম। আমি এক পায়ে খাড়া ই/মেলাকে সুইসে স্বাগত জানাতে। শুধুমাত্র দিন ক্ষন ঘোষনা করে বাকিটা আমার উপর ছেড়ে দিন। অপেক্ষার এক পায়ে দাঁড়িয়ে খাকলাম।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
Fantastic! I also feel
Fantastic! I also feel envious!:-(
Best wishes to you all.
ওয়ান ইলেভেন ভাই
খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো জাকারিয়া স্বপন ভাইয়ের সাথে, আপনাদেরকে খুব মিস করলাম। মনে হচ্ছিলো এই বুঝি পিছন থেকে উড়ে এসে চমকে দেবেন এই আমি এসে পড়েছি বলে।
স্বপন ভাই বলছিলেন সবাই মিলে কোন একদিন একটা মহামিলন হলে আরো অনেক বেশি আনন্দদায়ক একটা ব্যাপার হবে। তাই আমি এখন থেকেই দিবাস্বপ্ন দেখছি কবে সেইদিন আসবে।