এবার ধর্মভাই নিজামীর খালেদা প্রীতি!!!

এবার ধর্মভাই নিজামীর খালেদা প্রীতি!!!
খালেদার বাড়ি ছাড়ার নোটিশটি প্রত্যাহারের আহবান জানিয়েছে জামায়াত

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেওয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নিজামী খালেদা জিয়া ও তার পরিবারকে 'হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে' বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, "এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে হিংসা, বিদ্বেষ ও হানাহানিকেই উস্কে দেবে।"

জামায়াত প্রধান 'সংকীর্ণতা পরিহার করে' গণতান্ত্রিক ধারা অক্ষুণœ রাখতে নোটিশটি প্রত্যাহার করে নেওয়ার আহবান জানান।

Playboy's picture

ও,ও,ও- নিজেও তো একটা বাড়ি নিয়েছিলেন ভাবী ছাহেবার থেকে।

হটাৎ নিজামীর দরদ উৎরাইয়া উঠলো কেন খালেদার জন্য।
ও,ও,ও- নিজেও তো একটা বাড়ি নিয়েছিলেন ভাবী ছাহেবার থেকে।