।
পুরনো বোতলে নতুন মদ
নিয়োগ-বদলি বাণিজ্য নিয়ে ড্যাবের জায়গায় স্বাচিপ
।। আবুল খায়ের ।।
চিকিৎসকদের নিয়োগ বদলির নামে শুরু হয়েছে বাণিজ্য। স্বাধীনতা চিকিৎসক পরিষদের কতিপয় নেতা এই বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত চিকিৎসকরা ইত্তেফাককে জানান, জোট সরকারের আমলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নামের বিএনপি সমর্থিত সংগঠনের প্রথম সারির নেতারা নিয়োগ বদলি হতে শুরু করে স্বাস্থ্য বিভাগের কেনা-কাটা পর্যন্ত নিয়ন্ত্রণ করতো তারা এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা নেতারা কামিয়েছেন। ঐ সময় শুধু দলীয় ভিত্তিতে চলছিল বাণিজ্য এবং মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার কোন মূল্যায়ন ছিল না।
ঠিক একই কাজ করতে শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কতিপয় নেতা। এই নেতাদের হুকুম কিংবা তাদের ইশারা ব্যতীত ঢাকায় কারো ভাগ্যে বদলি জোটে না এবং এই নিয়োগ বদলির পিছনে রয়েছে মোটা অংকের লেনদেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ড্যাবের মধ্যে কোন পার্থক্য নেই এবং উভয় সংগঠন মুদ্রার এপিঠ ওপিঠ বলে ক্ষতিগ্রস্ত চিকিৎসরা জানান। সুবিধাবাদী ও তদ্বিরবাজ এবং যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের দলীয় পরিচয় দানকারী চিকিৎসক গোষ্ঠী ভাল জায়গার বদলি বাগিয়ে নিচ্ছে।
জোট সরকারের আমলে ড্যাবের হস্তক্ষেপ থেকে নার্সিং বিভাগও রক্ষা পায়নি। তাদের সমর্থনে নার্সদের মধ্যে কয়েকটি সংগঠন ড্যাব প্রতিষ্ঠা করে। এ কারণে নার্সরা সংগঠনের নিজেদের বিরোধিতার কারণে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। বর্তমানে ঐ সকল নার্স সংগঠন নব্য আওয়ামী লীগার সেজে স্বাচিপের কাছে ধরনা দিচ্ছে। স্বাচিপের নেতারা একই কায়দায় নার্সদের পরিচালনা করার সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
দৈনিক ইত্তেফাক হতে সংকলিত


We got such type of changes...
Ya, we got such type of changes only...what we didn't need. This govt. is liar like other govt. But this time we had little hope, may be something will be changed!!! But only changed the party.
Hope?
Had hope for change? What change are we expecting in Bangladesh until the end of Awami Term? For a real change, there must be gradual-change in mentalities of the politicians, now in power.
আহা তাই যদি হতো!
"there must be gradual-change in mentalities of the politicians, now in power."কথাটা সত্য, তবে অর্ধসত্য। যারা এখন ক্ষ্মতায় নাই, তাদেরকেও বিশ্বাস কি? তারা কি এরপর খমতা পেলে ভিন্ন কিছু করবে? সদ্য অতীত কি তাই বলে?এবার তো সবাই আশা করছিল ক্ষ্মতাবান্দের একটু বোধশক্তি ফিরবে। তিনমাস যথেস্ট নয়, তবে সকাল যে দিনটির আবহ ঘোষনা করছে সেখানে আশাবাদ খুব বেশি নাই। কিন্তু আমি আশা ছাড়তে চাইনা।তাহলে বাচব কি নিয়ে?
আমার মনে হয়, আমাদের সবারই পরিবর্তন দরকার। তানা হলে ভাল নেতা, দল কি আসমান থেকে পরবে?আমাদেরই ভাই-বোন চাচা ভাতিজারাই ত আমান, হাজারি,পিন্টু, হেলাল। আমরা কয়জন আমাদের সুধখর দুর্নিতিবাজ স্বজনকে প্রতিহত করেছি?নিজের ভাই বাবা চাচা খারাপ হলে তাকে পারিবারিক ভাবে প্রতিহত করার আন্দলন টা নিজ ঘরেই শুরু করিনা কেন সবাই? বলুন দুর্নিতবাজ বাবার টাকায় বিদেশ আসব না, গাড়ি চড়ব না, চাকরি টেন্ডারের তদবির করবনা? পারবেন? যদি সবাই পারি, তবেই একটা ভাল ফল পেতে পারব জাতি হিসাবে, হক না তা শত বছর পর। তানা হলে যেই লাঊ সেই কদু জীবন আসবে ঘুরে ফিরে। আর ত্রানকর্তা একজন আস্মানি পুরুষের আশায় কেটে যাবে হাজার বছর।
দেশের সরাকারি ডাক্তার
বাংলাদেশে সরকারি ডাক্তারদের মত নীতিহীন,দলবাজ, আত্মসম্মানহীন আর কোন পেশাজিবী আছে কিনা আমার জানানেই। ডাক্তার জাহিদ এবং প্রয়াত হাদি, (ড্যাবের অধিনায়ক, সহ-অধিনায়ক) যে মাফিয়া সংগঠণ গড়ে তুলেছিলেন, স্বচিপ তার হুবুহু অনুসারি। এদের পালের গোদা মন্ত্রি রুহুল হক নন (জানা মতে তিনি ভদ্রলোক, ছাত্রজ়ীবনে মতিয়া ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র লীগ নয়, তাই খানিক্টা ভদ্রতা শিক্ষা তার আছে)। নেতা হচ্ছেন মদাচ্ছের আলী। তার প্রধান লেফটেনেন্ট হচ্ছেন বর্ত্মান ডিজি শাহ মুনির ; সি এন সি মদাসসের আলীর সেক্টর কমান্ডাররা হচ্ছেন নিম্নশিক্ষিত আই স্পেলিশট ্ডাঃ শরফুদ্দিন, ডাঃ আঞ্জুম, ইরান ফেরত একন সাধারন ডাঃ জামালুদ্দিন (স্বন্দীপ থেকে এবার ইলেকশনে ফেল মেরেছেন), এম্পি ডাঃ জালাল, প্রমুখ। এরা ড্যাবের সীমাহীন দুর্নীতির গুরুমারাবিদ্যার প্রধান ছাত্র।
ড্যাব দেশের প্রতিটি স্পেশালিটি পরিক্ষাকে বানিজ্যে পরিনত করেছে। একলাফে নাবালক ডাক্তারদের দুতিন বছের প্রফেসর বানিয়েছেন। মোটা মাহবুব নামে ঢাকা মেডিকেলের প্রাক্তন ছাত্রদল নেতা, (বয়স ৫০ এর কম)গত পাচ বছরে একজন জুনিয়র কন্সাল্টেন্ট থেকে প্রফেসর, এমনকি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। তার এইসব পদোন্নতি মাত্র তিন বছরের ্মধ্যে শেষ হয়।এমন কোন ভালে পোস্টিং নাই, যেক্লাহ্নে ড্যাবের বাইরে কোন নিয়গ হয়েছে। ডাঃ জাহিদ আর ড্যাবের নির্লজ্যরা খালেদা জিয়ার নামে আধাখাচরা নতুন মেডিকেল কলেজ খুলেছে সোহ্রাওয়ার্দি হাস্পাতালের করিডরে। সারা দেশের হাস্পাতাল থেকে এইসব ড্যাব কর্মিদের অপসারন দরকার, এবং হবে।সুতরাং সেটা মুখ্য নয়, দেখার বিষয় হবে যাদের সেসব জায়গায় নিয়োগ দিবে তাদের যোগ্যতার মাপকাঠি কি শুধুই দলবাজি আর বানিজ্য, না মেধার কোন ভিত্তি থাকবে সেটাই। আমার এই পেশাটির মানুষ দের খুব কাছে থেকে দেখার কারনে বিশ্বাস করি, সরাকারি ডাকাতারদের চরিত্রের পরিবর্তনের আশা করা, পুলিশ আর ঘুষ খাবেনা সেই আশার চাইতেও অবাস্তব।
Here we go again, Shonkhochil blame goes to KZ and BNP
Shonkhochil's character as usual is displayed here again. Shonkhochil's blame eventually routed to BNP for all bad things happed in Bangladesh. Shonkhochil, you don't understand that we understand you are a blind supporter of anti-Bangladesh BAL. Doctors are to blame for what the doctors are doing wrong thing. People here knows your tendency to tie up every bad thing to BNP and your inherent enemy Zia.
নির্ভিক ২০০৮
আমি কখনই কোথাও দাবি করিনাই যে আমি "নিরপেক্ষ"। সেরকম ভেকধারি আমি নই।
আমি সরাসরি বলতে দ্বিধাবোধ করিনা যে আমার রাজনৈ্তিক একটা মতাদর্শ আছে।
সেটি আমাকে আদর্শিককারনেই, বিএনপি-জামাত এবং জিয়াউর রহমানের নীতিমালার
থেকে শত যোজন দূরে ঠেলে দিয়েছে। ব্যক্তিগত কোন কারনে নয়।
তাই, দেশের ভাল-মন্দের বাইরে, দল হিসাবে বিএনপি-জামাতের ভাল-মন্দে আমার বিশেষ আসে যায়না।
ঘটনাক্রমে খাতাকলমে আঃলীগের যে কটি মুল নীতি আছে (দলীয় কর্মকান্ডে যার খুব কম প্রতিফলন দেখা যায়),
তার সাথে অনেক (সবটুকু নয়) মতৈক্য আছে।তাই, দল হিসাবে, আঃলীগের প্রতি আমার পক্ষপাত আছে, তবে কোন আনুগত্য নাই।
আপনারা বিএনপি-জামাতের সাথে আছেন, সেটাতে আদর্শিকভাবে থাকুন, বিতর্ক করুন, আমার কোন বিদ্বেশ নাই।
ভাই আরো জানবেন, আমি ধর্মকে এবং সামরিক বাহিনীকে রাজনীতিতে আনার ঘোর বিরোধি।
কারন আমি মনে করি ধর্ম-কর্ম একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর সামরিক শাসক আর শাসন গনতন্ত্রের বন্ধু নয়।
কেঊ আমার শত্রু নয়(জামাতি কিছু চিহ্নিত রাজাকার ছাড়া যেমনঃ গো-আযম, মইত্যা রাজাকার, কামারু, মুজাহিদ জাতীয় নেশনাল এনেমি ছাড়া) আপনারা এট বেস্ট পলিটিকাল অপ্নেন্ট। হ্যা আমি বিএনপির সমালচোক এবং সেটাকে আমার গনতান্ত্রিক আধিকার বলেই মনে করি। তবে, বিরোধিতার নামে যুক্তিহীনতা পরিহারে আমি সচেতন। আমাকে তাই গাল-মন্দে সহজে দেখবেন না। যুক্তিতর্কে আমি রেশনাল হবার চেস্টা করি।
আমার লেখাটি আবার পড়বেন, আমি বলেছি ড্যাব আর স্বচিপ এর চরিত্রগত কোন পার্থক্য নাই।
এবং ডাঃ জাহিদ যে দুর্নীতিতে গত পাচ বছরে একটা নতুন ধারার এবং মাত্রার জন্ম দিয়েছেন, সেটা সবাই জানেন।
এবার আঃলীগের ডাক্তাররা নতুন কোন কেরামতি দেখালে আমি তার সমালচনা করতে পিছপা হবনা।
তবে, আবারও বলছি বিএনপি-জামাতের সাথে আমার কোন আদর্শিক মিল নাই, তাই তাদের ব্যপারে আমাকে গদগদ না দেখাটাই স্বভাবিক। আমি বাকী এগারজন বীর উত্তমের মত মুক্তিযোদ্ধা জিয়াকে ১৯৭১ সালের সেক্টর কমান্ডার হিসাবে স্যালুট করি।
কিন্তু সামরিক শাসক, রাজ্যশাষাসক হিসাবে তার কর্মকান্ড বা নীতির প্রতি আমার সমর্থন নাই। আমি সেগুলোর প্রকাশ্য প্রতিপক্ষ।
ভাল থাকেন। আশা করি আমার সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারনা দিতে পেরেছি।
বাকিটা আপনি আপন মনের মাধুরি মিশিয়ে তৈরি করে নিনঃ-)।
বাইদ্যবাই, ফরামে আপনার লেখা আমার এক পুরান বন্ধু ও বিতর্কে প্রতিপক্ষ জামান সাহেবের কথা মনে করিয়ে দেয়।
শংখচীলকে
ধন্যবাদ শংখচীল আপনার তথ্যবহুল messageটির জন্যে। সমস্যাটা যে গভীরে চলে গেছে তা আন্ধাজ করতে পারিনি। আমার এক চাচাত ভাই, বহু বছর আগে সিলেট মেডিক্যাল হতে ডাক্তারী বিদ্যা পাশ দিয়ে সেই যে আমাদের শহরে গেড়ে বসেছেন নড়াচড়ার আর কোন লক্ষন নেই। অথচ উনি সরকারী চাকরী করছনে এবং কিছুদিন পরপর এক জায়গা হতে অন্য জায়গায় বদলি হচ্ছেন। বদলির পরওয়ানা আসলেই ঢাকায় দৌড়ান এবং ২/১দিন ওখানে থেকে সমস্যা সমাধান করে ফিরে আসেন, অর্থাৎ এক শহর ছেড়ে কোথাও যেতে হয়না। এ ফাকে সম্পদের পাহাড় বানিয়েছেন, ক্লিনিক বানিয়েছেন। কথিত আছে রোগীরা সরকারী চিকিৎসায় গেলে উনি নিজস্ব ক্লিনিকে তাদেরকে পাঠিয়ে দেন। এরপর চলে রুগীর পকেট উজার করার ডাক্তারী ভার্ষন। অপ্রয়োজনীয় এক্স-রে, প্যথলজী টেষ্ট, ভিটামিন, এন্টিবায়োটিক পিল এসব প্রেসক্রাইভ করে রুগীর পকেটে হতে হাতিয়ে নেন শেষ পয়সাটা। ঔষধ কোম্পানীগুলো হতে নিয়মিত কমিশন পেয়ে প্রসক্রাইব করেন একই রোগের বহু ঔষধ।
একটা সমাজ কতটা নষ্ট হলে ডাক্তারীর মত এমন একটা পেশায় এ ধরনের অনৈতিকতা বিস্তার লাভ করতে পারে! আপনি এবং আপনারা হয়ত দায়ী করবেন নির্দিষ্ট একদল ডাক্তারদের। আমার দৃষ্টিতে এ সমস্যা আমাদের সার্বিক সমস্যার অংশ মাত্র, বিচ্ছিন্ন কোন সমস্যা নয়। অর্থাৎ, অসৎ রাজনীতি। অসৎ রাজনীতির জড়ায়ুতে এদের জন্ম এবং এই অসৎ রাজনীতিই তাদের লালন পালন করে নষ্টামীর পর্য্যায়ে নামিয়ে আনে।
ভাল থাকুন।
ওয়াচ ডগঃ ধন্যবাদ
আমার লেখায় উল্লেখ্য প্রতিটি ডাক্তকে আমি কাছ থেকে দেখেছি বলেই লিখেছি। ভিতরের খবর আর করুণ।
আমাদের দেশীয় ভ্যলু সিস্টেমের একটা উদাহরণ দেই।তিনি এখন আমেরিকায় একজন প্রতিষ্ঠিত কার্ডিওলজিস্ট (বাংলাদেশ থেকে পাশ করা, এদেশে ট্রেইন্ড), ডাঃ জাহিদের সাথে ব্যক্তিগত ভাবে পরিচিত।এই কার্ডিলজিস্ট দেশে নিজ উদ্যগে কিছু ভাল কাজ করেন।উনার দাবী নিছক সে সুত্রে জাহিদের সাথে উনার সুসম্পর্কটা। আমার মনে হত মিলামেশার কারন্টা বোধহয় এতটা ইন্নসেন্ট নয়। ছাত্রজ়ীবন থেকেই উনি জাহিদের রাজনীতিরও পুরান সমর্থকও বটে।তবে উনি দেশে গিয়ে দেশেরর স্বার্থে খানিক্টা সময় দেন বলে উনাকে সমীহ করতাম; যাহোক, একদিন আড্ডায় উনি আমাকে বললেন, "যাই বল, জাহিদ ইজ আ স্মার্ট গাই, ইউ মাস্ট এডমিট। করাপশন আর উন্নতি আঙ্গাআঙ্গিক ভাবে জড়িত। সো আই লাইক হিম, এটলিস্ট হি ইস প্রডাক্টিভ"। আমি ভাবলাম, হায় খোদা, আমেরিকায় দীর্ঘ জীবণ বসবাসকারি কার্ডিওলজিস্টের এই কি মুল্যবোধ?
তাই, আর রাজনীতিকে দোষ দেই না। শিমুল গাছের তক্তায় কি আসবাব বানাব? রাজনিতীর এই হাল আমাদের ব্যক্তিগত, সমস্টিগত অবক্ষয়ের ইফেক্ট, কারন নয়। (একান্তই আমার অভিমত)