
সনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬০ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছিল জোট সরকার।
দায়িত্বগ্রহণের চারমাসের মধ্যে এখনো কাউকে সেনানিবাসে প্রবেশের ক্ষেত্রে অবাঞ্চিত কিংবা কালো তালিকাভুক্ত করেনি মহাজোট সরকার। অথচ চারদলীয় জোট সরকারের আমলে সেনাবাহিনীর বিভিন্ন পদবীর অবসরপ্রাপ্ত ৬০ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়। এরমধ্যে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা জেনারেল মোস্তাফিজুর রহমান, ও লে. জেনারেল মোহাম্মদ নাসিমও ছিলেন। সে সময়ে সরকার জেনারেল মোস্তাফিজুর রহমানের জেনারেল র্যাংকও কেড়ে নেয়। অথচ সেনাবহিনীতে মহিলা অফিসার নিয়োগের সূচনাসহ সেনাবাহিনীর উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
মোস্তাফিজুর রহমান সাবেক সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি তার মেয়ের শিক্ষা সমাপনী কুজকাওয়াজে অংশ নিতে পারেননি। তিনি সেনাবাহিনীতে ‘পিপিং সেরিমনি’ (পিতা-মাতা কর্র্র্তৃক র্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার রেওয়াজ) প্রবর্তন করলেও নিজ মেয়ের র্যাংক পরানোর সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাকে। কালো তালিকাভুক্ত হওয়ার কারণে মৃত্যুর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে বিভিন্ন জটিলতার সম্মুখীন হন।
এছাড়া কালো তালিকাভুক্তির কারণে অনেক কর্মকর্তাকে বাসস্থান, সেনানিবাসে চিকিৎসা, অবসরভাতা প্রক্রিয়াকরণ এবং ব্যাংক লেনদেনের ক্ষেত্রেও জটিলতায় পড়তে হয়।

মহাজোট সরকার ভূল করছে। মহাজোট চুপ কেন?
মহাজোট সরকার ভূল করছে। মহাজোট চুপ কেন?খালেদা-নিজামী সরকারের আমলে জনগন যে নির্যাতনের স্বীকার হয়েছে তার জবাব দেশের মানুষ ব্যলটের মাধ্যমে দিয়েছে কিন্ত মহাজোট সরকারের উচিত ওদের প্রতি কোন সহানুভূতি নয় দেশের মানুষ বিচার চায়। বাংলাদেশের মানুষ খালেদা-নীজামীদের কোন চিহ্ন দেখতে চায় না। ওরা যেন আর কোন চক্রান্ত করার সূযোগ না পায়।
Some BAL are not mentioning...
Some BAL are blind, they are not mentioning Mustafij's orientation was wrong as chief. BAL are BAL, bangali, akhono manush hoy nai as per Robi Babu.
বাংলাদেশের ইতিহাসে বিরল।
খালেদা-নিজামী সরকারের আমলে সেনা অফিসাররা যে নির্যাতনের স্বীকার হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল।
খালেদাকে ক্যান্টনমেন্টে ব্ল্যাক লিস্টেড করা উচিত।
খালেদাকে ক্যান্টনমেন্টে ব্ল্যাক লিস্টেড করা উচিত।
সেনাবাহিনীতে Black listed .
ভাই এতো কিছু লিখলেন জ়েঃ মুস্তাফিজ সম্বন্ধে আরো কিছু লিখার বোধহয় ছিল অথবা আপনি এড়িয়ে গিয়েছেন। জ়েঃ মুস্তাফিজ এখন মৃত আর একজন মৃত ব্যাক্তিকে নিয়ে কিছু লিখা বোধ হয় শোভনীয় নয়। তারপরেও এগুলি না লিখলেই নয় । ঊনি কি শেখ হাসিনার ফুপা ছিলেন ? জ়েঃ মুস্তাফিজ সাহেব যখন সেনাবাহিনী প্রধান হন তখন তিনি অবসরে যাওয়ার ছুটিতে ছিলেন , শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই একজন LPR এ যাওয়া সেনা অফিসারকে সেনা প্রধান বানিয়ে দিলেন আর উনি ওটা লুফে নেবেন কেন ? দেশে কি কাবিল অফিসারের অভাব ছিল সেনা প্রধান হওয়ার জন্যে ?জ়েঃ মুস্তাফিজ সাহেব অনেক ভাল কাজের সুচনা করে গেছেন কিন্তু ওনার সেনা প্রধান হওয়ার সুচনার মধ্যেই গলদ ছিল ।