'জাতির কন্যা'-র পরিবর্তনের digital Bangladesh এর নমুনা.....

images.jpgআসুন 'জাতির কন্যা'-র পরিবর্তনের digital Bangladesh এর নমুনা দেখে আনন্দে আমরা জোড়ে হাততালি বাজাই...
*********************************************************
জয়নাল হাজারী মুক্তি পাচ্ছেন: আইনজীবী
ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বশেষ অস্ত্র ও গোলাবারুদের মামলায় খালাস পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী। ফলে এখন তার মুক্তিতে কোনও বাধা নেই বলে তার আইনজীবী দাবি করেছেন। বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুর রহমান ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ হাজারীর আবেদনে তাকে এ মামলায় খালাস দেন। এরপর হাজারীর অন্যতম কৌঁসুলি শাহজাহান সাজু সাংবাদিকদের বলেন, "এখন হাজারীর কারামুক্তিতে আর কোনও বাধা নেই।" তিনি জানান, এ নিয়ে হাজারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ২৩টি মামলার মধ্যে ১১টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। ১২টিতে তিনি জামিনে রয়েছেন. ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তখনকার সাংসদ জয়নাল হাজারী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরই ওই বছরের ১৬ই আগস্ট রাতে দেশ ছাড়েন। তার কর্মকাণ্ডের কারণে বিগত আওয়ামী লীগ সরকারকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো। দীর্ঘ আট বছর দেশের বাইরে থাকার পর বর্তমান সরকারের আমলে তিনি দেশে ফেরেন।
এরও মাসখানেক পর ১৫ই এপ্রিল তিনি ফেনীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন। ২০০১ সালের ১৭ আগস্ট হাজারীর ফেনীর বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ওই দিনই ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর। ফেনীর জেলা ও দায়রা জজ ২০০৩ সালের ১০ আগস্ট হাজারী ও তার ব্যক্তিগত সহকারী ফারুখ হোসেনকে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ফারুখ হোসেন ২০০৭ সালে এ মামলা থেকে খালাস পান।

farmer's picture

Hazari's clean politics, nothing changed

Hazari urged the people to set ablaze the vehicle carrying drug. "I will bear the responsibility for such action," he assured. Hazari expressed annoyance against a section of the media, which, he said, have been dishing up accorded reports against him.
In his absence other took over his drug business, so burn them, create monopoly. The same problem with the media, media people should be taken care of.
Lets see, how long he can stay.
Poor criminal judges, some are scred for life, some are scared for jobs.

farmer's picture

Idiot beggar now begging in Swiss

Brainless Hasina barely knows this country and it's resources, we have lots of exctra human resources, each one can produce some wealth if employed.
The idiot, cannot use them, so she is introducing them as beggar all over the world and trying to bring some cash. Shit went to Swiss to listen some lectures, which she never will be able to understand; so started her professional business, begging.

Priyomon's picture

সবাই হাত না থাবড়িয়ে পাছা থাবড়ান!!!!

সবাই হাত না থাবড়িয়ে পাছা থাবড়ান!!!!

jeebon's picture

বাধার পাশাপাশি এবার দরপত্র উধাও

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি দরপত্রে অনিয়মের অভিযোগ করেছে দেশের দুই শীর্ষ আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

১ কোটি ১০ লাখ টাকার আসবাবপত্র সরবরাহের এই দরপত্রে নাভানা ফার্নিচারকে অংশ নিতে বাধা দেওয়া হয় বলে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে। আর উধাও হয়েছে গেছে অটবি ফার্নিচারের দরপত্রটি।

দুটি ঘটনায়ই অভিযোগের তীর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দিকে। একদিন আগেই শেখ হাসিনা টেণ্ডার ও চাঁদাবাজিতে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে খেদ প্রকাশ করেন।

মঙ্গলবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ঘটে বাধা ও উধাও হওয়ার ঘটনা। কয়েকদিন আগে এ দরপত্র ডাকা হয়।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. রেজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরপত্রে অংশ নিতে পাঁচটি প্রতিষ্ঠান শিডিউল কেনে। মঙ্গলবার শেষ দিনে জমা পড়ে তিনটি। এগুলো হচ্ছে পারটেক্স ফার্নিচার, ঝলক এন্টারপ্রাইজ এবং বাবেল কর্পোরেশন।

অটবি এবং আফতাব আটোমোবাইল লিমিটেডের আসবাব ইউনিট নাভানা ফার্নিচার শিডিউল কিনেছিল, কিন্তু বাক্স খোলার পর তাদের দরপত্র পাওয়া যায়নি বলে রেজানুর জানান।

তিনি বলেন, "নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ে টেন্ডার কমিটি এবং দরপত্রে অংশগ্রহণকারীদের সামনেই বাক্স খোলা হয়েছে।"

অটবির জুনিয়র নির্বাহী কর্মকর্তা চন্দন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে তারা দরপত্র আবেদন ফেলতে আসেন। কিন্তু প্যাকেট বড় হওয়ায় তা ঢুকছিল না। পরে হিসাব রক্ষক রেজাউল করিম তালা খুলে দিলে দরপত্রের প্যাকেটটি বক্সে ঢোকানো হয়।

তিনি বলেন, "এ ভবনে সকাল থেকেই বেশ কিছু ছেলেকে মহড়া দিতে দেখেছি। বাক্সে ফেলার প্রায় একঘণ্টা পর ওই ছেলেদের একজনকে আমাদের দরপত্রের প্যাকেটের মতো একটি প্যাকেট নিয়ে ঘুরতে দেখেছি।"

হিসাব রক্ষক রেজাউল করিমও তালা খুলে অটবির দরপত্র ঢোকানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে এ বিষয়ে আর কোনও কথা বলতে তিনি রাজি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ভবনের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, দোতলায় প্রকল্প পরিচালকের কক্ষের সামনে দরপত্রের বক্সটি রাখা হলেও কিছু সময়ের জন্য তা 'উধাও' হয়ে গিয়েছিল। প্রায় ১৫/২০ মিনিট পর বক্সটি আবার ফেরত আসে।

ওই সময়ে অটবির দরপত্রটি উধাও হয় কিনা- জানতে চাওয়া হলে হিসাব রক্ষক রেজাউল বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না।"

প্রকল্প পরিচালক রেজানুর রহমানও বলেন, তিনি এ ধরনের ঘটনার কথা জানেন না।

অটবির সিনিয়র নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল আজম বলেন, "বাক্স খোলার পর অন্য দরপত্র পাওয়া গেলেও আমাদের দরপত্র পাওয়া না যাওয়াটা রহস্যজনক।"

এ বিষয়ে আব্দুল্লাহ আল আজম প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রকল্প পরিচালক জানিয়েছেন, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

নাভানা ফার্নিচারের পক্ষে দরপত্র জমা দিতে এসেছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী কর্মকর্তা পারভেজ হাসান। তবে ছাত্রলীগ বলে পরিচয় দেওয়া কয়েকজনের বাধায় তিনি জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।

পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্দিষ্ট সময়ে আমি দরপত্র জমা দিতে এলেও কয়েকজন যুবক দরপত্র জমা দিতে বাধা দেয়। এদের মধ্যে একজন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল বলে পরিচয় দেয়।"

পারভেজ জানান, বেশ কিছুক্ষণ চেষ্টা করেও বাধার কারণে তিনি দরপত্র জমা না দিয়েই ফিরে আসেন। বিষয়টি তিনিও প্রকল্প পরিচালককে জানিয়েছেন বলে জানান।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্নস্থানে টেন্ডার ও চাঁদাবাজির যেসব ঘটনা ঘটছে তার একটা বড় অংশেই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের- মূলত যুবলীগ ও ছাত্রলীগ- সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দরপত্র নিয়ে কয়েকস্থানে সংঘর্ষের খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।

আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় বলেন, "যখন পত্রিকায় দখলদারি ও টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগের নাম দেখেছি, তখন খারাপ লেগেছে।"

SalimC's picture

ইদানিং ওরা কি ফরহেজগার বনিয়া গেল?

শেখ হাচিনা ও আওয়ামি বাকশালিরা কিছুদিন পুবেও ইফতার নিয়েও বিএনপি ও খালেদার সমালোচনা করিত।ইদানিং ওরা কি ফরহেজগার বনিয়া গেল?আওয়ামি বাকশালিদের রং এত তাড়াতাড়ি বদলে গেল,দিন বদলের সাথে সাথে।ওরা নাকি ধম নিয়া রাজনীতি করেনা,শুধু বিএনপি ও জামাতীরাই করে।

matin's picture

ছিনতাইকারী ছাত্রলীগের সহ-সম্পাদক

এবার 'ছিনতাইকারী' হিসাবে

ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক এ কে এম সোহেল নিজেকে দেশবাসীর আছে আওয়ামী আদর্শ তুলে ধরলো।
অনেকটা শত ধর্যক আওয়ামী মানিকের মত। উল্লেখ থাকে শত ধর্ষক মানিক হাসিনার কাছে পুরুস্কার পেয়েছিলো।
সোহেলও হাসিনার কাছ থেকে বড় পুরুস্কার পাবে। তার আগে হাজারীর মত কিছুদিন জেলে রেখে জামিনে বিদেশে পাঠিয়ে দেবে , এরপর এইসব অপরাধ-মন গুলো প্রবাসী গিয়ে বংগবন্ধু পরিষদ করে ঢূকঢুকি বাজাবে, আর মুজিব মুজিব বলে মুখে ফেনা তুলবে, আর ইমেলায় বমি করবে।
এরা সমাজের দুর্গন্ধ।

শঙ্খচিল's picture

"ছিনতাইকারি" প্রসঙ্গেঃ এলেবেলে

সংবাদটির দুটো দিক। একঃ একজন শিক্ষককে অবমানার দায়ে বিহিস্কৃত "ছাত্র", ছাত্রলীগের সহ-সম্পাদক পদ অলংকৃত করে দলের "ভাবমুর্তি" রাখছিলেন। তাকে নিয়ে দলের কোন মাথাব্যথা ছিলনা। এই রকম হাজার উদাহারণ কি শুধু আওয়ামি বা মুজিবীয় রাজনীতি? বোধহয় না। "সমাজের এই সব দুর্গন্ধ" সব দলের আতরদানিতে আছে।
দুইঃ উনি গ্রেপ্তার হয়েছেন সরকারি দলের মনি-রত্ন হওয়া সত্বেও।ভাল কথা। কিন্তু বিরোধিদের বহুল উচ্চারিত নীতি "অপরাধ প্রমান না হওয়া পর্যন্ত" কিন্তু কাউকে চোর বলা যাবেনা, কি উনার বেলাও প্রযোজ্য হবে???এই নীতিটিতে আমাদের দলীয় শীর্ষরা "সুবিধা" ভোগ করছেন, রাজা-বাদশা অভিযুক্তদের "বিদেশ ভ্রমনে" বাধা দিতে গেলে রথি-মহারথিরা "রাজনৈতিক প্রতিহিংসার" শিকার জাতীয় ধুয়া তুলছেন, আইন আদালতের শাসনের কথা বলছেন। হাস্যকর, এই লীগের নেতাফেতারা ছিচকে চোর বলে, আমরা একবাক্যে এদেরকে কতল করতে বলি। কিন্তু, আজ যারা জাতীয় সপম্পদ "হাইজ্যেকের" দায়ে পকেটে টেন্ডার, বিদেশে পয়সা, ব্যাঙ্কে কোটি টাকা সহ ধরা পড়েছেন তাদের বেলায় কি আইন ভিন্ন?হ্যা ভিন্ন, সেটা ইমেলা্র তুল্কালাম করা অনেক লেখকের লেখাই প্রমান।
আমি জানি, আজকাল দুইদিন পর এরা রাজপথে ফিরে আসবে, সেই সব মহারথিরা আবার উত্তরাধিকারে রাজনীতিএ দেশের হর্তাকর্তা হবে, এবং আমরা তাদের জন্য জান কুরবান করব। আমার আর মতিন সাহেবের খালি জার্সি আলাদা, খেলাটা একই!!
আমরা কি জাতির সুগন্ধ?

Hassan Imam khan's picture

ছাত্রলীগের ছিনতাইকারী প্রসঙ্গে...।

চাদাবাজ,ছিনতাইকারী,চোর-বাটপারেরা তাদের কাজ কারবার চালানোর জন্য সব সময়েই পুলিশ,প্রশাসন ও সরকারী দলের ছত্রছায়ার আশ্রয় খোজে। সরকার বদলের সাথে সাথেই তারা হুমড়ী খেয়ে পড়ে সরকারী দলের ছত্রছায়ার খোজে, এভাবে দলের বা অঙ্গসংগঠনের যে কোন একটা পদ ও বাগিয়ে বসে,এটা আমাদের দেশের ক্ষেত্রে নতুন কিছু না হলেও,অবস্যই নিন্দনীয় । তারপরেও ছাত্রলীগের নামধারী, যে সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে আমরা তাকে ধিক্কার ও নিন্দা জানাবো নিছক চোর বা ছিনতাইকারী হিসেবে।
প্রশ্ন হলো, সাবেক সিপ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে চোরাই গাড়ে সহ ধরা পড়ল্‌সে চোর কি না ?
সংসদীয় কমিটির খতিয়ে দেখেছে সংসদের মুদিদ্রব্য থেকে ন্যাম ফ্লাটের সকল গৃহস্থলী সামগ্রী নিজের মনে করে নিয়ে গেছেন,সেটা চুরি কি না ?
গাড়ী ও মোটর সাইকেল চুরীর সিন্ডিকেট পরিচালনা কারী যে দল গতবছর গ্রেফতার হয়েছিল তারা সকলেই ছিল যুবদলের,তারা চোর কিনা ?
তাই বলি আসুন,বাদ বিচার না করে চোর কে চোর বলি,তাদেরকে ধিক্কার দেই।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

matin's picture

শত ধর্ষক আওয়ামীলীগের মানিক

শত ধর্ষক আওয়ামী লীগের মানিকের কথা বললেন না কেন? উনি প্রবাসে গিয়ে বংগবন্ধু পরিষদের নেতা হয়েছেন বলে বাজারে চালু আছে।

Hassan Imam khan's picture

আমি বলেছি,আপনিও বলুন ওরা বাপবেটা চোর...।

মতিন সাহেব,
আমার আগের পোষ্টেই আমি বলেছি, যে চোরকে চোর বলতে আমার কোন দ্বিধা নেই,এবং প্রকৃত কোন সচেতন ও দেশপ্রেমিকের থাকাও উচিৎ নয়। ছাত্রদলের মানিক দলবাজীর শেষপর্যায়ে স্কাইল্যাবের ন্যায় সর্বশেষ ছাত্রলীগের উপর ভর করেছিল,এর দ্বায় থেকে ছাত্রলীগ মুক্ত নয় বলেই আমি মনে করি। তবে আপনিও নির্দ্বিধায় আগে উচ্চারন করুন দেলোয়ারেরা বাপবেটা চোর,তাদেরকে তাদের কৃত কর্মের জন্য ধিক্কার দিন।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

matin's picture

সুইজারল্যান্ড এর হাসান ইমাম খান,

আপনার সাথে একমত নয়।
কারন, আওয়ামী লীগের ভিত্তি মিথ্যাচার।

আওয়ামী লীগ মিথ্যাচারে পটু। আওয়ামী লীগ যে সব অভিযোগ করেছে, এখন যেহেতু তারা ক্ষমতায় তা প্রমান করুক।

আপনি সম্ভবত সুইজারল্যান্ডের কোন বংগবন্ধু পরিষদের সদস্য হবেন, এটা আমি দিব্য বলে দিতে পারি। কারন আওয়ামী লীগারা এই সব ফালতু কর্ম বা পুজা করে বেচে আছে।

আওয়ামীত্ব আর মিথ্যাচার নিয়ে বেচে থাকুন । আর এখন দেখুন, আওয়ামী আওয়ামী কামড়াকামড়ি।

শঙ্খচিল's picture

সুইস হাসান ভাইঃ

সুইস হাসান ভাই
মেনে নিন। আমি মেনে নিয়েছি যে, আমাদের পুতপবিত্র বিএনপি-জামাতের আদর্শে অনুপ্রানিত দু-তিন মোসাহেবরা সত্যের ধারক,বাহক। দেলোয়ারের নির্লজ্জ চাল-ডাল চুরি তার পুত্রের চুরির গাড়িসহ করে হাতেনাতে বমাল গ্রেপ্তারে্র কথা কেউ বলতে পারবেনা, "অভি্যোগ প্রমান" না হওয়া পর্যন্ত (আর আদলতে প্রমান হলেও সেটা বাকশালি ষড়যন্ত্র)। কিন্তু তাদের অন্যদের বেলায় ঢালাও অভিযোগ আনতে কোন বাধা নাই।
এ জাতীয়দের চোপার জোড় খুব বেশি। এরা চা দোকানে আর পাড়ায় মহল্লায় দিনভর আওয়ামি-বিম্পির রাজনীতি করেই তুখোড় তার্কিক বনে যান। আর টাইপ করতে শিখলেই ইমেলাতে একি কায়দায় কথা বলেন। অন্যের কথা তাদের শুনার দরকার নাই, নাই রেশনাল হবার ঝামেলা। তাই এদের সাথে বিতর্কে কখনই জেতা যায় না, কারন এরা যুক্তি-তর্ক-সভ্য আচরনের কোন সেলফ ইম্পোজড স্টান্ডার্ড মানেন না।কান ধরে মলে দিলেও, যদি কেউ না দেখে উনারা খুশিতে বলেন "মানির মান আল্লাহই রাখছে,কাঊরে আমার কানমলা খাওয়া দেখতে দেয়নাই, সুভান্নালাহ"।
উনি যেহুতু ইমেলায় বেনামি,সত্যকার জীবনে কেউ ত তাকে চিনবেনা।তাই উনাকে আর পায় কে! বিএনপির যদি কোন সভ্য সমর্থক থাকে এই জাতিয় দু-তিন নাম্বার লোকেরা তাদের লজ্জার কারন। এইরকম দুইতিন্টা বিএনপি-জামাত সমর্থক থাকলে, হাজার হাজারি আওয়ামি লীগের কোন ক্ষতি করতে পারবে না!!!!

Pogo's picture

Shokhochil, when did you start loving BNP?

Cactus was correct...a few days ago, you told that you were nowherer nearby BNP so you would not make fun of it. Since you cared about BAL you mocked its name not BNP's. Now you are mocking BNP with its name. Apnar writing style tells whether apni shei pothe-ghater tea-stall-er BAL-er kasal parar lok kina (sorry just learned how to use keyboard, so do not know its English translation). Before advising others, ask youself about your standard of writing, rationals of your arguments. Have seen your pasal lot. Doing ghan-ghan with the same thing. Don't you have anything else to do other than doing BAL pasal? Don't you get tired? Get a life, man. Take care and have a good day.

ধন্যবাদান্তে,
পোগো

Cactus's picture

শঙ্খচিল , আপনার রসিকতায় প্রথমে বিস্ময় পরে তাজ্জব !

সুইস হাসান ভাইঃ' এই শিরোনামে আপনার লিখাটির এক পর্যায়ে 'আওয়ামি-বিম্পির ' শব্দটি দেখে খুব তাজ্জব হলা্ম । কিছুদিন পুর্বে আপনি আওয়ামি লীগ কে রসিকতা করে আম্লিগ লিখেছিলেন এবং তার বিশ্লেষনে অন্য একটি লিখাতে বলেছিলেন, 'আমি বিএনপির রাজনীতির ধার কাছে নাই বলে তাদের নাম নিয়ে রসিকতা করিনা। যা করি আওয়ামি লীগকে নিয়ে। ' ............

সেদিন আপনার এই সুশীল আচার দেখে আমি বিস্মিত হয়েছিলাম । এখন হাসান ভাইকে উদ্দেশ্য করে লিখাটিতে দেখলাম আওয়ামি ঠিক আছে কিন্তু বি.এন.পি হয়েছে বিম্পি !

এখন আপনার এই রসিকতার আচার দেখে আমি হয়েছি তাজ্জব কারন এই ধরনের দ্বিচারি আচারতো থাকার কথা শুধু 'নন্দঘোষ' bd08 , matin বা কুশীল বি.এন.পির মহলে , তাই নয় কি !

শঙ্খচিল's picture

ক্যক্টাসকেঃ আমার বিচ্যুতির জন্য আমি লজ্জিত এবং দুঃখিত

আমি কথার চানক্যে আপনার মেইলটির উত্তরে যাবনা। এই মেলায়, যেকোন কিছু নিয়ে নিজের গাফেলতি যত সামান্যই হোকনা কেন, স্বীকার করার রেয়াজ নাই। আর সেটা করলে, "অপরাধ" হ্রাস পায়না, বরং "জন্মদাগের" মত লেগে থাকে, অন্যের সীমাহীন উপহাস-কটাক্ষ হয়ে। এতে ইচ্ছা থাকলেও অনেকে নিজের ভুল বুঝেও প্রকাশ্যে স্বীকার করেন না। জাতিগত অভ্যাস এটি। তবে, আামি এতে ভয় পাইনা। আমার মর্যাদার দায়িত্ব আমার এবং আমাকেই সেটা অর্জন করতে হবে।

তাই, আমি আমার আগের লেখায় অনেক বার বিএনপি লেখার পরও, নিজের অসাবধানতায় হোক আর সজ্ঞানে হোক, চা দোকানের কথিত ভাষা উপস্থাপনের জন্য একটি জায়গার "বিম্পি" লিখেছি, যা আমার নিজের কথিত মানদন্ডে নিঃসন্দেহে (যত হাল্ক বা সুক্ষ হোক না কেন,) তা বরখেলাপ। আমার নিজের ভুল, বিচ্যুতি যত সামান্যই হোক না কেন স্বিকার করার সৎ সাহস আছে। তাই, আমি সরাসরি বলছি, এর জন্য লজ্জিত। আমি চেস্টা করব, ভবিষতে যাতে আমার এর চাইতেও মামুলি কোন বিচ্যুতি না ঘটে। (আমি সত্যি বিএনপিকে নিয়ে ফালতু হাস্যরসে বা "মকারি" না যাবার চেস্টা করি, কিন্ত্য সেটা মানে এই না আমি তাদের কে নিয়ে কোনপ্রকার প্রাসঙ্গিক সভ্য-যৌক্তিক আলোচনা বিতর্ক ভবিষতে করবনা। আশা করি, সেটা যেন ভুল ব্যাখ্যা করা না হয়, এবং সে সু্যোগ না নেয়া হয়।)

আমি বিশ্বাস করি, মানুষ ভুল করে, বিচ্যুত হয়, সেটা মানবিক। তবে, ভুল করার অপরাধের চাইতে বড় অপরাধ যদি সে বিচ্যুতি স্বিকার করে নিয়ে, শোধরানর চেস্টা না করে (আবার বলছি, আমার বিশ্বাস, এটা সার্ব্জনিন ধারনা নাও হতে পারে)। আমার, নিজের সাথে নিজের পরশালিত হবার সংগ্রাম চলে। সেটা খুব বড় না হলেও, একবারে ফেলনা নয়। আমার দুঃখ প্রকাশ সেটারই অংশ।

আপনাকে ধন্যবাদ দুটি কারনে।
এক. আমার "সুশিল" আচরন থেকে বিস্মিত হবার জন্য। আমি যদিও জানিনা এটা "কম্পলিমেন্ট" কিনা, কারন আমাদের মতাদর্শজনিত পার্থক্য আছে। জাতিগত স্বভাবে, যেটা অতিক্রম করে অন্যকে শ্রদ্ধা করার ক্ষমতা আমাদের সবার নাই। কিন্তু আপনার প্রতি শ্রদ্ধারেখেই, আমাকে "সুশিল" ভাবাটা আমি কপম্লিমেন্ট হিসাবেই নেব। এবং ধন্যবাদ জ্ঞাপন করব।

দুই. আমার অসাবধানতা, (মতান্তরে্‌ নিছক সাধারন অসাবধানতা, মামুলি ব্যাপার, ভুল, বা মহা ভন্ডামি যেটাই বলেন না) কেন সেটা ধরিয়ে দেবার জন্য।

আমি আশা করিনা আমার মত সবাই নিজেকে নিজের দেয়া স্টান্ডার্ডের বেড়াজালে জড়িয়ে ফেলবেন। কিন্তু আমি তা করব, এবং এতে আমার বিপদ আছে জেনেও। আর প্রশংসা পাবার আশা নাই, তবে "ভুল" হলে তা স্বিকার আর পরিশোধনে চেস্টা করব।

ভাল থাকবেন। (পোগো সাহেবকে একি বিষয়ে আলাদা করে লেখলাম না, কারন উত্তর একই। আর উনার লেখার ভাষাটি বেশ "উগ্র" মনে হয়ছে। আপনার মত ছিলনা। সেটাও একটা প্রধান কারন হতে পারে। তবে, উনাকেও ধন্যবাদ)

Cactus's picture

শঙ্খচিল , লহো সালাম >>>>>>>আপনাকেও অনেক ধন্যবাদ

" ......তবে, ভুল করার অপরাধের চাইতে বড় অপরাধ যদি সে বিচ্যুতি স্বিকার করে নিয়ে, শোধরানর চেস্টা না করে " ....হাঁ ঠিক বলেছেন । আমার মতে এটা অবশ্যই সার্বজনিন একটা 'ভালো' ধারনা ,কে তা মানলো আর না মানলো তাতেই কিন্তু অনেকটা ভালো-মন্দের হিসেব
হয়ে যায় । আপনাকে ধন্যবাদ, ভুলটাকে স্বীকার করার জন্য । আপনার মধ্যে এই ভুল বা অসতর্কতা দেখে খটকা লেগেছিলো তাই আপনাকে লিখেছিলাম । আসলে আপনার এই 'ভুলটা' একঅর্থে কিছুই না আবার ধরলে অনেক কিছুও । এই ফোরামে এই ধরনের ভুল 'আম্লিগ/বিম্পির ' অনেকেই করে সেই অর্থে কিছুই না আর আপনাকে ' অনেকের' কাতারে না ফেললে এই ভুলটা অনেক কিছু ! এর একটি কারন হলো আমাদের মধ্যে যারা অন্যের আচরনের সমালোচনা করি তাদের উচিত নিজের আচরনে সতর্ক হওয়া । যেমন সেই একই 'শিরোনামের' লিখাতে আপনি আরো লিখেছিলেন '...উনি যেহুতু ইমেলায় বেনামি,সত্যকার জীবনে কেউ ত তাকে চিনবেনা।তাই উনাকে আর পায় কে ! ' ... এ জাতীয় লিখাও বিতর্কিত । কারন আমি আপনিসহ অনেকেই এখানে বেনামি তাই অন্যকে বেনামি বলে ছোটো করতে গেলে বুমে্রাং হতে পারে । কুশীল হলে ব্যাপার ছিলো না কিন্তু সুশীলদের আচরনে কিছু সীমাবদ্ধতা আছে ।

শঙ্খচিল, অনেক প্যাচার পারলাম মনে কিছু নিয়েন না । আমিও আশা করি আপনি সর্বপ্রকার 'প্রাসঙ্গিক সভ্য-যৌক্তিক আলোচনা বিতর্ক ' পুরাদমে চালিয়ে যাবেন ............ 'রেল লাইন বহে সমান্তরাল ' এর মতো আমিও আছি সাথে ..... ভালো থাকুন ।

Pogo's picture

To Mr. Shonkhochil

I read your recent comments. You are very welcome. Let me explain my postion. For last few days, you had been doing molopoly business in this forum :) Without referencing any detals, apnai paikari hare gala gali dissilen to your political opponents. Tai ektu kotu sentences use koresilam ("ugrota") just to stop you by catching you in your trap. Since you acknowledged the error, I am not holding you up for it anymore. So, please mone kosto neyen na. Now, I am extending my right hand for a warm handshake wth you. Best wishes.

ধন্যবাদান্তে,
পোগো

শঙ্খচিল's picture

সম্পুর্ন অরাজনৈতিক এলেবেলে কথা এবং রসিকতা

দুই দিন সফরে ছিলাম। এর মাঝে একদিন হোটেল থেকে একটা পোস্ট লিখেছি। সবার কাছ থেকে যে উত্তর পেয়েছি তাতে সবাইকেই ধন্যবাদ জানাতে হয়।
ঘরে ফিরে পড়া হয়নাই পোস্ট গুলি চোখ বুলাতে, হরহামেশা রাজনীতির বাইরে আমাকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট দেখে বেশ “আহ্লাদিত” বোধ করছি। পোগো সাহেব আমার একদিনের “মণোপলিকে” সাইজ করে দিয়েছেন (রসিকতা)। আসলেই তাই। একটি পোস্ট বেশ রাজনৈতিক হাওয়াতে ভর্তি ছিল সন্দেহ নাই। বাকি ক্রমাগত বেশ কয়েকটি পোস্ট করেছিলাম মুলত “নজরুল-স্বাস্থ্য বিষয়ক”। বিষয়টি রাজনৈতিক ছিলনা।
এর মধ্যেই দেখলাম আমার বায়োডাটা চাওয়া হয়েছে। হতেই পারে। কারন যার সাথে বাহাসে লিপ্ত ছিলাম উনাকে আমি বিজ্ঞান বিষয়ক ত্তথ্য দেবার আগে “পড়ালেখার” কথাটি বলায়, সম্ভবত সেটি সরাসরি বিদ্যালয়ে যাবার অর্থে নেয়া হয়েছে। এটি কি কাউকে বিদ্যালয়ে পুনরায় ভর্তি হবার ইঙ্গিত? না আমার মামুলি কয়েক ক্লাস পাশ দেয়ার জন্য "অহমিকার" প্রকাশ? না আলোচিতবিষয় নিয়ে একটু গবেষনা বা রিসার্চ করে দেখার ইঙ্গিত? কি জানি। তবে, যেমন ধরুন, আমাকে কর্মক্ষেত্রের সেমিনারে, কোন প্রজেক্টের ব্যপারে বিস্তারিত তথ্য দিতে না পেরে আমত আমতা করতে দেখে, প্রফেসর সাহেব বলেন “আজকে হোম ওয়ার্ক করে আস নাই দেখছি”। আমাকে নিশ্চয়ই উনি ইস্কুল ছাত্র ধরে নিয়ে খোচা দেন নাই? এটা একটা এক্সপ্রেশন বলেই আমি এতদিন ভাবে কি ভুল করেছি?কি জানি। আমি ত আবার ইংরাজি বিদ্যাতে খুব ভাল না।
যাহোক, অন্য প্রসংগে যাই।
চিকিতসা বিদ্যা নিয়ে আমার বিদ্যার দৌড় ইতিমধ্যে প্রকাশিত, এবার আক্ষরিক অর্থে দৌড়াদৌড়ির নিয়ে একটা ঘটনা বলি (আংশিক রঙ্গিনঃ সংলাপ সংযোজনের কারনে)।
আমার সেকেন্ড গ্রেডগামি ভাগ্নি। ইস্কুলে যাবার আগে, পেটের ব্যাথায় কাতরায়। ইস্কুলে না যেতে হলে, মিনিট পাচে উনি সুস্থ। তার মা, কন্যা্কে নিয়ে প্রখ্যাত গেস্ট্রোএন্ট্রলজিস্টের কাছে গেল। সাথে আমি, উনার বডি গার্ড কাম মেনেজার। ডাক্তার সাহেব, রুগি দেখে বেশ কয়েকটা পরীক্ষা করে বললেন, এটা পেটের কারনে নয়, অন্য কোন কারন হতে পারে, মোস্ট প্রবাবলি বিহেভেরিয়াল প্রবলেম বা সাইকো-সোমাটিক সমস্যা। এতসব ত আর আমি বুঝি না। তাকে বললাম, ডাক্তার সাহেব তা হলে ওকে ত একজন "নিউরোলজিস্টের" কাছে নিতে হয়? উনি হেসে বললেন “সমস্যাটা তার এ বয়সে গড়ে উঠার বা বয়সকালিন বা মনঃস্তাত্তিক। মোটা দাগে, ব্রেনের সমস্যা বলতে পারেন”, বলেই হেসে দিলেন। আমাকে বললনে, "নিউরোলজিস্ট নয়, আমার জানা একজন শিশুরোগ বিশেষজ্ঞ আছে, যিনি চাইল্ড সাইকোলজি আর ডেভেলপমেন্টাল বিহেভিয়ার নিয়ে ভাল জানেন। তার কাছে যান”। আমি সেদিন জানলাম অনেক সমস্যা "মাথায়" হলেও চিকিতসকরা তাকে নিউরোলজিকাল সমস্যা বলেন না। হায়রে কপাল, সুপার সাবস্পেশিয়ালিটির যুগে, কোন দিন যে হাড় ভাঙ্গা ডাক্তার সাহেব বলবেন “ সরি, আপনার বা হাত ভেঙ্গেছে, আমি ডান হাত ভাঙ্গার স্পেসলিস্ট”।
সবাই ভাল থাকবেন।

editor's picture

শঙ্খচিলকে ধন্যবাদ

আপনার লেখাটি আমাদের দৃষ্টিতে এসেছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি সত্যি সত্যি এমন একটা ফোরাম গড়ে তুলতে পারি, তখনই আমাদের এর পেছনে এই ঘন্টার পর ঘন্টা সময় ব্যায় করাটা স্বার্থক হবে। আশা করছি, অন্যরাও আপনার মতো অনুধাবন করবেন। ইমেলা পরিবার থেকে আপনার প্রতি রইলো শ্রদ্ধা।

শঙ্খচিল's picture

to editor:

You are welcome.

vumihinzamidar's picture

to editor and his reply

শংখচিলের জবাবে আমি একটা কমেন্ট করেছিলাম । এখন দেখছি দুটো পোস্টই গায়েব । রোযা রমজানের মাসে এডিট করার মত কিছু লিখেছিলাম বলে মনে হয় না । ক্যামন জানি ঘোলাটে মনে হচ্ছে

***

সম্পাদকীয় নোট:
ভূমিহীন জমিদার সাহেব এবং অন্যান্য সন্মানিত ফোরাম সদস্য,

আপনার পোষ্টিংগুলো কি এই থ্রেড-এ ছিল, নাকি অন্য কোনও পেজে? আমরা অন্য পেজের (The greatest lie of mankind) কিছু কমেন্ট মুছে ফেলছি, কারন ওখানকার মন্তব্যগুলো মূল পেজের সাথে মিল ছিল না। সেগুলো ছিল, জয়নাল হাজারীকে নিয়ে। তাই সবাইকে অনুরোধ করবো, মূল পেজের সাথে মিল রেখে মন্তব্য করতে। নয়তো নতুন আরেকটা পেজ খুলতে।

আরেকটি বিষয় সবার জন্য বলা ভালো, তাহলো, আপনারা যদি মন্তব্যের উত্তরে আবার মন্তব্য করেন, এবং সেটা চলতেই থাকে, তাহলে কখনও যদি মূল মন্তব্যটি মুছে ফেলা হয়, তাহলে ওই চেইনের সকল মন্তব্য মুছে যাবে। অনেক সময়, মূল মন্তব্যটি আমাদের মুছে ফেলতে হয়। তখন নীচের মন্তব্যগুলোকে আর রাখতে পারি না। এবং সেটা একদিকে অর্থবহও বটে। তাই মন্তব্য করার সময় খেয়াল রাখবেন, ঠিক কোন থ্রেড-এ লিখছেন।

ধন্যবাদ।

Pogo's picture

vumihinzamidar bhai..

When earthquake or tunami hits an area, it does not see who is what. Assume that something like that happened. Apni mone hoy shirkh koresilen editor ke niye :-) La sharikh..xxxx :-).Editor does not want to leave any evidence of shirkh. :-) Ota holo kobira guna. Apnar ekta lekha gayeb hoyate apni kosto peyesen and ami kosto ta bujhi. Because a few days ago, my three comments were vanished even though nothing objectionaable was there. Hojom korlam, r ki.

ধন্যবাদান্তে,
পোগো

vumihinzamidar's picture

Dear Pogo

এডিট করার মত কিছু লিখিনি । নিজের দোষের কথাই শংখচিলকে বলেছিলাম । অন্যের দোষ ধরার আগে নিজেকে শোধরানোর কথা বলেছি । এই আর কি । নো বিগ ডিল । আমার মনে হয় কোন ট্যাকনিকেল প্রোবলেম হতে পারে ।
ভালো থাকবেন ।

vumihinzamidar's picture

এডিটর সাহেব

দিলেন আপনী শংখচিলকে ফাসাইয়া । এখন থেকে উঠতে বসতে শংখচিলকে অহেতুক কথা শোনতে হবে । গোঁপন আঁতাত , পার্টনার ইত্যাদি ইত্যাদি আরো কত কি !!

Hassan Imam khan's picture

এডিটর সাহেব প্রসঙ্গে ভুমিহীন ভাইজানকে...

এ ফোরামের সামগ্রীক সৌজন্যতার সার্থে শংখচিলের গৃহীত ভুমিকাটি সত্যিই প্রশাংসার যোগ্য বিধায় তার প্রাপ্য ধন্যবাদ জানিয়ে এডিটর সাহেব সঠিক কাজটিই করেছেন বলে আমি মনে করি।
ভুল স্বীকার একটি ইতিবাচক ও মানবীয় গুনাবলী। ভুলের বিষয় বস্তুতে না যেয়ে শুধু এটুকুই বলা যায়
শংখচীল সে মানবিক গুনাবলীতে উত্তীর্ন একজন মানুষ। তাকে আমিও ধন্যবাদ জানাই।
এটা নিয়ে যারা বাকা কথা বলতে চায়,তারা বাকাই থাকুক।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

editor's picture

ভূমিহীন জমিদার সাহেব

এই পৃথিবীতে কত মানুষ কত কিছু বলে। সব কিছু ধরতে গেলে কি আর জীবন চলবে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, যারা সবসময়ই কোথাও না কোথাও আতাত খুজে পায়। আবার এর বাইরেও অনেক বড় একটা দল আছে, যারা মানুষকে বিশ্বাস এবং সন্মান করতে শিখেছে এবং নিজেকে সন্মান করতে শিখেছে। এই মতভেদ নিয়েই আমাদের চলতে হবে।

vumihinzamidar's picture

এডিটর সাহেব

চমৎকার বলেছেন । নিজের দোষ স্বীকার করার ভিতর আমি ছোট হওয়ার কিছু দেখিনা । আমিও অনেক সময় এই ফোরামে অনেক শব্দ উচ্চারন করি যা আমাকে মানায়না । নিজের কাছে নিজে ছোট হই । তারপরেও আবার বলি । কি করবো বলুন অনেকদিনের অভ্যাস । তবে এই বদভ্যাস যেমন একদিনে গড়ে উঠেনি তেমনি একদিনে যাবেনা । একটু সময় দেন । সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ।
আমি আশাবাদী ।

raihankhan's picture

ওঁম...শান্তি...!!!!

BAL, এদের চামচা আর ভন্ড SUSHIL-দের ময়ুর পুচ্ছধারী কাকদের কা....কা.. আওয়াজ আর এদের মিডিয়ার মিথ্যা হলুদ সাংবাদিকতায় BNP এবং দলের দু:সময়ে দলকে রক্ষাকারী দেলোয়ারের গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তার যে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না তা যেমন এরা বুঝেও না বুঝার ভান করে তেমন আলুখোর মইনের প্রবাসী "জাগো বাংলাদেশী"-রাও counter দেবার মত নুতন কিছু না পেয়ে পুরানো গোয়েবলসের প্রচারনার ভাংগা রেকর্ড বাজিয়েই মনে-প্রানে শান্তি অনুভব করে।
ওঁম...শান্তি...!!!!ওঁম...শান্তি...!!!!

Robin Hood's picture

Yap, শান্তী, শান্তী, ওঁম শান্তী

BAL and BNP thugs are jointly giving the ultimate শান্তী to Bangladeshis. No wonder the sound of that শান্তী is reverberating between Tetulia and Teknaaf.

Everybody in Bangladesh is chanting the mantra শান্তী, শান্তী, ওঁম শান্তী।

Robin
Carmel, California

farmer's picture

Criminal minded got together under Khaleda & Hasina

Over population, poverty, illiteracy, greeed, social injustices made BD a fertile land for the birth of millions of criminals minds like Hazris, Pintus, Khokas, Alamgirs, Kamal Siddiquis, Moududs, Tareqs, SQs, Shah Alams, Noor Alis.

Those people were looking for shelter to prosper; they found proper environment with Khaleda & Hasina. Millions more like them exist, but because they do have shelter from Khaleda or Hasina, they are not that big stars.

Hazaris & Pintus, Alamgirs & Kamal Siddiqis, Khoka &Mohiuddin, ShahAlam & Noor Alis etc. are same criminal minds; now, we are soft or hard on them depending on in which camp they belong to. Being soft or hard with these criminals, we are also getting involved into crimes.

We cannot uproot millions of these criminals, we have to uproot the main shelters.