দেশে ফিরেছেন জেনারেল (অব.) মইন........।

moin.jpg
-----------------------------------------------------
দেশে ফিরেছেন জেনারেল (অব.) মইন
-----------------------------------------------------
সুত্র,দৈনিক আমাদের সময়, ৫ ই জুলাই,২০০৯।

সুলেরী জামান:

জেনারেল (অব) মইন উ আহমদ গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় মালয়েশিয়ান এয়ারলাইন্স (এমএইচ-১৯৬) যোগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। গত ২৮ জুন দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (জিয়া) রানওয়ে দিয়ে সরাসরি ফ্লাইটে আরোহন করেছিলেন। তবে দেশে ফেরার পথে এবার তিনি জিয়ার ভিআইপি-১ শাপলা ব্যবহার করেছেন বলে জানা যায়। সেনাবাহিনীর একজন কর্মকর্তা তাকে জিয়ায় স্বাগত জানান বলে জানা গেছে। ফেরার সময় তিনি একটি ছোট ব্যাগ বহন করেন। এদিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর এক প্রেসবিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এশিয়ান ইয়ুথ গেমস (বিওএ)-এর সাধারণ সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন বিওএ সভাপাতি জেনারেল মইন উ আহমদ (এলপিআর)। বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমদ আজ রোববার দেশে ফিরবেন। সূত্র: দিনকাল অনলাইন সংস্করণ

bangladesh21's picture

এই সব গুজবকারী--

কয়েকদিন আগে ই-মেলাতে জেনারেল মইনের বিদেশ যাত্রাকে রাতের অন্ধকারে বিদেশ পলায়ন নামে আখ্যা দিয়ে লিখেছিল। তারপরে প্রতিটা পত্রিকা খুজলাম তন্ন তন্ন করে কিন্তু কোথায়ও এই ধরনের সংবাদ চোখে পড়ল না। আজ আবার দেখলাম মইন দেশে ফিরেছে।তাই এইসব গুজব সৃষ্টিকারীদের কাছে প্রশ্ন এই সব গুজব ছড়িয়ে লাভ খোজার হীনমানসিকতা তারা কিভাবে ধারন করেন?