সব নোটে বঙ্গবন্ধুর ছবি!!!

Taka.jpg
সব নোটে বঙ্গবন্ধুর ছবি

২০১০ সালের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের নোট চালু করছে সরকার।

রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকির লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

তিনি জানান, ২০১০ সালের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের নোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একই সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ১ টাকার ও ২ টাকার নোট এবং ধাতব মুদ্রা তৈরির উদ্যোগও নেওয়া হবে।

গত ৩০ জুলাই ২০০৯-১০ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর রোববার বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

kolagas's picture

শেখমুজিব ছাড়া কি অন্য কোন নেতা খুজে পাওয়া গেলনা?

শ্রদ্ধা জানানোর জন্য শেখমুজিব ছাড়া কি অন্য কোন নেতা খুজে পাওয়া গেলনা??? এটা কি রাজনৈতিক মনোপলি নয়??? এটা কি হাসিনার একগুয়েমিপনা নয়??? আওয়ামিলীগের ভেতর কি সবাই এটা চায়???

Active forum topics