মার্কিন চাকরীর বাজারে এখন ঘোর আমানিশা, বেকারত্বের জয়গানে চারদিক প্রকম্পিত। কেবল জুন মাসেই চাকরী হারিয়েছে প্রায় হাফ মিলিয়ন মার্কিনী। এ তালিকায় অনেক বাংলাদেশীও যুক্ত হয়েছেন সন্দেহ নেই
(আমি নিজেও)। কানসাস অংগরাজ্যের রেজা ভাইয়ের সাথে এ নিয়ে কথা বলে ভাল একটা ধারনা মাথায় ঢুকেছে। এ কথা সত্য মার্কিন যুক্তরাষ্ট্রে হাইটেক চাকরীর পারিশ্রমিক আকাশচুম্বি যার বদৌলতে অনেক বাংলাদেশীই চাকরী করে ব্যাংকে বেশ কিছু অর্থ জমাতে সক্ষম হয়েছেন। যেহেতু চাকরীর বাজার সহসাই ভাল হওয়ার কোন নমুনা দেখা যাচ্ছেনা তাই অনেকেই ভাবছেন কি করে এই জমানো অর্থ বিনিয়োগ করা যায়। এ দেশের অনেক শহরে পেট্রোল পাম্প (গ্যাস ষ্টেশন) ব্যবসা বাংলাদেশীদের মনোপলি প্রতিষ্ঠিত সত্য। এ ব্যবসা সম্পর্কিত কোন ধারনা কারও জানা থাকলে শেয়ার করার জন্যে অনুরোধ করব। জানার বিষয় গুলো হতে পারেঃ
- নূন্যতম পূজি
- পূজি প্রবাহ
- পন্যের সূত্র
- লাভ/ক্ষতির পরিমান এবং এর প্রয়োজনীয় উপাত্ত
- হিউম্যান ফ্যাক্টর
ইত্যাদি
আশা করি সদয় হয়ে অনেকেই এগিয়ে আসবেন। এ আসরে সড়াসড়ি লিখতে দ্বিধা করলে আমাকে ইমেইল করে জানালে খূশি হব, আমি না হয় সবার সাথে শেয়ার করব।
আগাম ধন্যবাদ রইল।

খুবিই ভাল বুদ্ধি
আমি নিজেও ছাত্র জীবনে কাজ করেছি। আমি ডালাস এর বড় বড় দাওয়াতে গেলে গ্যাস স্টেশন মালিকদের দেখি বড় বড় গারী চড়তে আর বড় বড় বাড়ীতে থাকতে। কোন সন্দেহ নাই এটা একটা হাইটেক চাকরির ছেয়ে কম নয়। বরং বেশী অর্থনৈতিক দিক থেকে। চাকরির বাজারের এ ভেল্কি আর কত দিন সজ্জ্য করতে হবে। নিজের ব্যবসা অনেক অনেক ভাল। কোন স্থানান্তর নাই। আমাকে ১৪টি স্টেটে এ ফিল্ড ইঞ্জিনিয়ার হিসাবে ভুরতে হয়েছে। কষ্টের এ জীবণ আর কত দিন। চাকড়ির নিশ্চয়তা নাইয় এ আমেরিকায়।