কথায় আছে উলুতে পাথা গজালে আগুনে পুড়ে মরে ।দেশের চলতি অবস্থা দেখলে মনে হয় হাসিনা গং দের পাখা গজিয়েছে ।দেশের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দিকে খেয়াল নেই , নিজেরা আখের গোছানোর তালে আছে । uk তে প্রতিষ্ঠিত শেখ রেহানাকে কেন বাড়ি দিতে হবে তা আমার মাথায় আসে না । বেগম মুজিব বেচে থাকলে তিনি হয়তো পেতেন তাতে কারও আপত্তি থাকতো না । তবে শেখ মুজিবের বাড়ি ছিলো তাই থাকার জন্য হয়তো ওনার কোন বাড়ি নেবার দরকার হতো না ।
যে দেশে অসংখ্য মানুষেরা পথে পথে-ঘাটে রাত কাটায় সে দেশে কোনো প্রবাসী ধনীকে আমরা
বাড়ী দান-খয়রাত করবো কেনো? এর পিছনে যে টাকা খরচ হবে তা দিয়ে দেশের অনেক ছিন্নমূল মানুষের থাকার সংস্থান হতে পারে । এর আগে 4 দলীয় সরকার রেহানাকে দেয়া বাড়ীটা নিয়ে
সরকারের অন্য কাজে লাগিয়েছিলেন । খুব ন্যায্য কাজ করেছিলেন । রেহানাকে তো বাড়ী দেয়াই
উচিত হয় নাই । তারপর এখন হাসিনা সরকার খালেদার উপর গোসসা করে খালেদার বাড়ী কেড়ে নেয়ার ফন্দি এটেছিলো । রেহানার বাড়ি কেড়ে নেয়া হয়েছে বলে খালেদার বাড়ী কেড়ে নেয়ার পায়তারা অযুক্তিক । এইটুকু মাথায় গেলো না ডঃ শেখ হাসিনার যে খালেদা জিয়া আর প্রবাসী ধনী শেখ রেহানার অবস্থান কখনো এক সাথে মেলানো যাবে না । খালেদা জিয়া নিজে ক্ষমতায় গিয়ে নিজের নামে বাড়ী লিখে নেননি । জনপ্রিয় প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়া যখন নিহত হন তখন ২ জন নাবালক সন্তান নিয়ে খালেদা জিয়া ছিলেন অসহায় । সরকারের তরফ থেকে তাকে ২টি বাড়ী দেয়াও তখন অযুক্তিক ছিল না, যেমন বর্তমান প্রধানমন্ত্রি হাসিনা পিলখানায় নিহত সেনা আফিসারদের পরিবারপ্রতি ২ টি ফ্লাট দেবার কথা বলেছেন কারন একটাতে থাকবেন এবং অন্যটা ভাড়া দিয়ে সংসার চালাবেন । তবে বর্তমানে যেহেতু খালেদার অবস্থার পরিবর্তন হয়েছে এবং তিনি সরকারের একটা অংশ (কখনো সরকারি দল ,কখন বিরোধী দল )তাই উনার উচিত অন্তত একটা বাড়ি স্বেচ্ছায় ছেড়ে দেয়া । এ ব্যাপারে অনুরোধ করা বা বুঝিয়ে বলা যেতে পারে কিন্তু জোড় করে কেড়ে নেয়া অযুক্তিক । যেখানে খালেদার একটা বাড়ী ফিরিয়ে দেবার কথা আসছে সেখানে কোন বিবেকে হাসিনা -রেহানাকে বাড়ি দেবার আয়োজন চলছে ? মনে হয় তারা যেনো বাপের সম্পত্তিতে ভাগ নিচ্ছে ! হাসিনা ,রেহানার কি স্বামীর বাড়ি নাই ? জানিনা হাসিনাকে এসব কুবুদ্ধি দিয়ে কারা নাচাচ্ছে নাকি হাসিনা নিজে নিজেই নেচে যাচ্ছে । ক্ষমতা পেয়ে সাধারন জনগনের ভাগ্য উন্নয়নের দিকে খেয়াল নাই নিজেদের গুষ্টিসহ আখের গোছানো হচ্ছে । দেশের প্রধানমন্ত্রি কেনো বাড়ী লিখে নিবেন ? এই ধরনের স্বেচ্ছাচারিতার জোর প্রতিবাদ হওয়া উচিত যাতে ভবিষ্যতেও অন্য কেউ ক্ষমতায় গিয়ে কোনো না কোনো অজুহাতে সরকারি বাড়ী কিংবা জায়গার দিকে তাদের কু-নজর দিতে না পারে ।