শ্রীলঙ্কা আর ভারতের নতুন খবরে আমাদের প্রেক্ষিতঃ

আমরা যখন মুজিব-জিয়া বিতর্কে দিনভর ব্যস্ত, আমাদের পাশের দেশ গুলোতে এইসময়ে দুটো ঘটনা ঘটেছে।
১।ভারতে উগ্র-ধর্মীয় জাতীয়তাবাদি বিজেপি কে ভারতের জনগন প্রত্যাখান করছে। অতি-বাম সিপিএম মোর্চাকেও নেশনাল পলিটিক্স থেকে আপাতত সাইড লাইনে বসিয়েছে পশ্চিম বাংলা আর কেরালার জনগন। আধুনিকায়নের যুগে, মানুষ ধর্মিয় সুরসুরি, তথাকথিত ্মার্কিন-সাম্রাজ্যবাদ বিরোধি বুলি-শ্লোগান, এর বিপরীতে সারা দুনিয়ায় উন্নয়নের স্বার্থে সহ-অবস্থানের রাজনীতিকে স্বাগত বা সুযোগ দিয়েছে। উল্লেখ্য, ভারতীয় মুসলমানরাও এবার কংগ্রেসের উপর তাদের আস্থা রেখেছে। উগ্র-ডান বা বাম দুই এক্সিসের প্রতি ভারতীয় জনগনের মুখ ফিরিয়ে নেয়া এ রায় থেকে আমাদের কি কিছু শেখার আছে?
২। শ্রীলঙ্কায় ভিলুপিল্লাই প্রভাকরনের সুদীর্ঘ ২৫ বছরের সসশ্ত্র সেপারেশন মুভমেন্ট এর পরিনতি, যে রকম খবর আসছে, তাতে প্রায় সমুলে উতপাটিত। এ ব্যপারে আমার বিশ্লেষন এই যে, সব জাতিয়মুক্তি "আন্দোলন স্বাধিনতাকামীদের" আন্দোলন হিসাবে বিশ্বজনমতে প্রতিয়মান হয়না। সঠিক রাজনীতি আর স্ট্রেটেজি ছাড়া “বিচ্ছিন্নতাবাদি সশস্ত্র আন্দোলনের” এইরকম পরিনতিটিই স্বাভাবিক, এক্সেপশন নয়। আমাদের স্বাধিকার আন্দোলনটির প্রসংগ বলা যায়, আমরা প্রথাগত ভাবে, নিয়মতান্ত্রিক আন্দোলন, নির্বাচন সহ সঠিক পথে এগিয়েছিলাম বলেই ১৯৭১ সালের যুদ্ধে আমাদের পক্ষে বিশ্বজনমত ছিল, যা কাশ্মির, এলটিটি, কিনবা শান্তিবাহিনীর বেলায় ঘটে নাই। তাই, নিয়মাতান্ত্রিক আন্দোলন, আলোচনা ছেড়ে, বিশ্বজনমত গড়ে না তুলে, আচমকা “সশস্ত্র সংরামের ডাক দিয়ে” আক্রমনে যাওয়াটা যে পলিটিকাল সুইসাইড এলটিটির এ বিপর্যয় তার প্রমান। তবে, এটাই তামিলদের শেষ মুক্তি সংগ্রাম তা নয়। এ মুহুর্তের এ বিপর্যয়, এবং তার থেকে প্রাপ্ত শিক্ষা নিশ্চয়, তাদের ভবিষ্যত নেতাদের জন্য নতুন পথের সন্ধান দেবে।

সতর্ক বার্তাঃ
শ্রীলঙ্কা, এ উপমহাদেশে গার্মেন্টস শিল্পের পথকৃত ছিল। তাদের দেশের গৃহযুদ্ধের কারনে এ শিল্পটি শ্রীলঙ্কান ব্যবসায়িদের প্রত্যক্ষ সহযোগীতায়, আমাদের দেশে ধীরে ধীরে গড়ে উঠে। “দেশ গার্মেন্টস” ছিল প্রথম গার্মেন্টস (বর্তমান শিল্পপতি-নেতা আনিসুল হক, এ কোম্পানিতেই চাকুরি জীবন শুরু করেন)।শ্রীলঙ্কায়, শিক্ষার হার প্রায় ১০০%। অবকাঠামো গড়ে উঠতে সময়নেবেনা। শান্ত শ্রীলঙ্কা, আমাদের গার্মেন্টস শিল্পকে চেলেঞ্জ করবে, আর কিছুদিনের মধ্যেই। আমাদের এখনকার শিল্পপতি আর সরকারের নীতিনির্ধারকদের, সে খবর আছে কিনা জানিনা।

matin's picture

শিল্প :অর্থমন্ত্রীর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বললেন লোটাস কামাল

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া না হবে না বলে অর্থমন্ত্রীর মন্তব্যের বিপক্ষে মত দিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

অর্থমন্ত্রী মুহিত পুরো ফালতু ।।।

শঙ্খচিল's picture

হাসান ভাইঃ ধন্যবাদ

আপনার দেয়া ইনফরমেশনটার জন্য ধন্যবাদ। তবে, পিএলও এর আভ্যন্তরিন কোন্দল, বিশেষতঃ তাদের সীমাহীণ দুর্নীতি, এবং শেষ বয়েসে আরাফাতের ব্যক্তিগত স্বেচ্চাচার হামাসের জনপ্রিয়তাকে অনেকাংশে বাড়িয়েছে এটাও সত্য।
লেবাননে হিজবুল্লাহর উত্থাণের পিছনেও ইস্রায়েলর প্রত্যক্ষ বা পরোক্ষ হাত আছে।

Hassan Imam khan's picture

শংখচিলকে, হামাস ও ইসরাইল প্রসঙ্গে...।

ImageImageImageImage
---------------------------------------------------------------------------------------------------------
১৯৮৮ সালে পি,এল,ও, তিউনিসিয়ায় অবস্থিত তাদের প্রবাসী সরকারের পার্লামেন্টে রাষ্ট্র হিসাবে ইসরাইল রাষ্ট্রের অস্থিত্বের স্বীকৃতিদান ও সংঘাত ত্যাগ করে শান্তিপুর্ন আলোচনার মাধ্যমে স্বাধীন প্যালেষ্টাইন রাষ্ট্র গঠনের ব্যাপারে তাদের মতামত ব্যাক্ত করে একটি সিদ্ধান্ত গ্রহন করে। যদিও এ উদ্যোগটি শুরু হয়েছেল ১৯৮৬ সালের শুরু থেকেই। ১৯৮৬ সালের শেষ দিকেই ইসরাইলী গোয়েন্দা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট হয়ে যায় যে,পি,এল,ও,র প্রবাসী পার্লামেন্ট এর অধিকাংশ সদস্যই এখন এ ধরনের একটি সিদ্ধান্ত গ্রহনের পক্ষে। এবং পি,এল,ও, এই সিদ্ধান্ত গ্রহন করা মাত্রই বিশ্বজনমতের চাপে পি,এল,ও, কে প্যালেষ্টাইনী জনগনের একমাত্র প্রতিনিধি গন্য করে শান্তিপুর্ন আলোচনার মাধ্যমে স্বাধীন প্যালেষ্টাইন রাষ্ট্র গঠনে ইসরাইলী সরকার বাধ্য হবে। অতএব,পি,এল,ও, কে প্যালেষ্টাইনী জনগনের একমাত্র প্রতিনিধিত্বের এ বিশ্ব দাবিকে হেয় বা খাটো করতে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ এক আগাম পরিকল্পনা গ্রহন করে। এ সময়ে ইসরাইলী রাষ্ট্রের অভ্যন্তরে প্যালাষ্টাইনী অধ্যুসিত এলাকায় পি,এল,ও,র নেতৃত্বে প্রথম ইন্তিফাদার সফল আন্দোলন দানা বাধতে শুরু করেছ মাত্র। এ অবস্থাকে সামনে রেখে পি,এল,ও, ইসিরাইলী রাষ্ট্রের অস্থিত্ব স্বীকার করে তাদের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহন করার পুর্বেই ১৯৮৭ সালে মোসাদের প্রতক্ষ্য মদত ও অর্থায়নে শেখ মোহাম্মাদ ইয়াসিন ও মোহাম্মাদ তাহা এর নেতৃত্বে ইসলামী সমাজ কল্যান সংস্থার সদ্যবরনে হামাস নামের এ সংগঠনটি গঠন করা হয়। পি,এল,ও,র ধর্মনিরপেক্ষ নীতি ও আদর্শের বিপরিতে উগ্র ইসলামী ধারার একটি প্যারালাল সংগঠন গড়ে তা প্যালেষ্টাইনী জনগনের নিয়মতান্ত্রীক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করাই ছিল হামাস গঠনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
যার ফলে লক্ষ্য করলে দেখা যাবে, এ যাবৎকাল প্যালেষ্টাইনী জনগনের অধিকার বাস্তবায়নের নামে হামাসের গৃহীত সকল পদক্ষেপ এর প্রতক্ষ্য ফলাফল প্যালেষ্টাইনী জনগনের বিপক্ষে গেছে এবং এর সুফল ভোগ করেছে ইসরাইলের কট্টরপন্থী রাজনৈতিক দলগুলি।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

farmer's picture

shongkhochil, sometimes good news may be bad news for others

shongkhochil, you have pointed out a reality, the end of Lanka civil war is good for Lanka and other people including BD people; but it can be a bad news for BD garment industry. Definiely, BD garment industry will have to face a good challenge from Lanka. One thing, Lanka people are educated and their pay rate be higher than ours, we may win the challenge compromising with the low standard life style of the garment workers.

শঙ্খচিল's picture

Might is rightঃ সত্যঃ ইউসুফ ১৪৪ সাহেবকে

১। হামাস ইস্রায়েলের আস্তিত্ব স্বিকার করেনা। পিএলও করে। স্বাধিন পালেস্টাইন রাস্ট্রের ব্যাপারে ইস্রায়েলের সিকুউরিটি এবং স্বীকৃতর এই ইস্যুতেই মুল বিবাদ। আগামিকাল হামাস তাদের অবস্তান পরিব্ররতন করলে, তারাও নেগোশিয়েশনের একটা পার্ট হবে।
২। সবসময় "সিস্টেমিক মুভমেন্ট" কাজ় করেনা,তবে আনেক সময় করে। কিন্তু একটা নিয়মাতান্ত্রিক আন্দোলন ছাড়া, সশস্ত্র সংগ্রাম কখনও কাজ করেনা, অন্ততঃ আধুনিক বিশ্বে। নিয়মাতান্ত্রিক আন্দোলনের চুড়ান্ত পরিনতি সশস্ত্র্ সংগ্রাম।
৩। আমি ভগত সিং, প্রীতিলতা, ক্ষুদিরামদের আত্মত্যাগকে অস্বিকার করিনা। তারা আমাদের বীর। তবে, শুধু তাদের কারনেই ব্রিটিশরা ভারত ত্যাগ করেনাই।গান্ধির বিশাল গন-আন্দোলন-জাগরন সহ, দ্বিতীয় মহা যুদ্ধ উত্তর ব্রিটিশ রাজের ক্ষয়িশ্নু অবস্থা এর জন্য দায়ি।
৪। বিজ্ঞ পলিটিকাল লিডারশিপ, নিয়মাতান্ত্রিক আন্দোলন আর বিশ্বজনমতকে সাথে না পেলে, তামিলদের মত সব স্বাধিকার আন্দোলন ব্যর্থ হয়ে যায়, সেটাই বলতে চেয়েছি। আর, সেকারনেই, আমি আমাদের স্বধিনতা সন্গ্রামের যৌক্তিক পরিনতির জন্য একটা সুপরকলপিত দীর্ঘ্ সংরামকে কৃ্তিত্ব দিতে চাই। তামিলদের মত কেবল নেত্রিত্বের হটকারিতায় ব্যর্থ যায়নাই আমাদের মুক্তি সংগ্রাম, এটা আমাদের সৌভাগ্য আর গর্ব।

আপনার উত্তরের জন্য ধন্যবাদ।

শঙ্খচিল's picture

টপিকটি যেহেতু আমি খুলেছি, বিডিকে তাই লিখছি

টপিকটি যেহেতু আমি খুলেছি, উত্তর দেয়াটা খানিকটা দায়িত্ব পর্যায়ে পরে। আপনার কিছু অবান্তর কথা বার্তা/প্রশ্নের উত্তর দেয়া আবান্তর।তবে কিছু প্রশ্নের যথাসাধ্য উত্তর দেবার চেস্টা করলাম।

বিডি গ্রুপঃ মি শংখচিল, (omitted)…… you must forget Indian interest and think for Bangladesh.
শঙ্খচিলঃ আবান্তর কথা বার্তা বলে উত্তর দেবার আব্যশিকতা নাই।
বিডি গ্রুপঃ ২০০৮ এর নির্বাচন ও পরর্বতী করণীয়; আপনার কি মনে হয় না, হাসিনা সরকার অযথা অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে মাতামাতি করছে।
শঙ্খচিলঃ যেমন?
বিডি গ্রুপঃ.বর্তমানে দেশের প্রধান সমস্যা বিদ্যুত, প্রত্যকের জন্য শিক্ষা ও কর্ম সংস্থাপন নিশ্চিতকরণ, শঙ্খচিলঃ সহমত।
বিডি গ্রুপঃ..আইন-শৃংখলা নিয়ন্ত্রনে র‌্যাবকে আরো শক্তিশালী করন, এবং জংগীবাদ নির্মুলের জন্য র‌্যাবের আরো একটি স্পেশাল শাখা খোলা (আবান্তর অংশ omitted)
শঙ্খচিলঃ ভাল আইডিয়া। সভ্য সমাজে, আইন প্রয়োগকারি সংস্থাগুলো মোটামুটি স্বাধিন। তাই, সহমত।
বিডি গ্রুপঃ… যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সক্রিয়ভাবে প্রথম ১০০ দিনের মধ্যেই করা উচিত ছিলো। এটা নিয়ে এবার আওয়ামী লীগ রাজণীতি করলে.........
শঙ্খচিলঃ খুব তারাহুরা করে অপরিপক্ক কিছু একটা করলে আপনরাই চিল্লাচিল্লি করবেন বা ব্যাপারটা কেচে যেতে পারে। আবার, বেশি ত্যানা পেচান হলে, আমিল্গের বিরুদ্ধেই যাবে সেটা। এখন সময় আছে।দেখাযাক।।

বিডি গ্রুপঃ আপনের কি মনে হয়নি দুদুকের হাসান মাশহুদকে হাসিনা …।বের করে দেন নি ...বেহায়া হাসান মাশহুদ কি বলেন নি, উনি আল্লাহর ইচ্ছায় পদত্যাগ করেছেন ...প্রশ্ন বেহায়াটি কি আল্লাহর ইচ্ছায় দুদুকের চার্জ নিয়েছিলেন?
শঙ্খচিলঃ আমি এব্যপারে ফারমার সাহেবের একটা পোস্টে আগেই বলেছি মশহুদ এবং বদুরুদ্দোজা দু জনই দুই নেত্রীর চাপে পদত্যাগ করে, কাপুরুষতার পরিচয় দিইয়েছে।্পোস্টা খুজে পড়ে দেখতে পারেন।

বিডি গ্রুপঃ পিলখানার ঘটনায় আওয়ামী লীগ সরকারের তদন্ত রিপোর্ট জনগন প্রত্যাখান করলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে??
শঙ্খচিলঃযদি তেমন হাস্যকর রিপোর্ট হয়, জনগন ত আর বসে থাকবেনা। তবে, মানুষ নিজে্র জ্ঞাণ বুদ্ধিতে বিশ্লেষন করবে, আপনার চিবিয়ে দেয়া খাবার খাবেনা। আর যাইহোক না কেন, আপনি যে সেই রিপোর্ট আগাম প্রত্যাখান করে বসে আছেন, সেটা ত নিশ্চিতঃ-)
বিডিঃ ভুলে যাবেন না, বসুন্ধরায় আগুন ধরার কারন এখনও অজানা।...।
আচ্ছা ভুললাম না। মনে রাখব।
... (বাকি অংশ বাদ দেয়া হোল)

bd08's picture

শংখচিলের আবারো ডাক

মি শংখচিল, কিছুক্ষন আগে আপনি সকল তোরার আলীকে ডাকাডাকি করে কারো কারো বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ...সেটা কি ভুলে গেলেন ...আগে নিজে শিক্ষা নিন এবং পরে অন্যকে উপদেশ দিন।

... First, you must learn, each and every Bangladeshi must be criticized for their misdeeds, including Mujib, & Feresta ফকুরুদ্দিন
... Second, you must learn that you first deserved the national interest than any other country, example, Farkka dam, Mujib did a great mistake to believe India his friend.
... third, you must forget Indian interest and think for Bangladesh.

২০০৮ এর নির্বাচন ও পরর্বতী করণীয়
...আপনার কি মনে হয় না, হাসিনা সরকার অযথা অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে মাতামাতি করছে।
...বর্তমানে দেশের প্রধান সমস্যা বিদ্যুত, প্রত্যকের জন্য শিক্ষা ও কর্ম সংস্থাপন নিশ্চিতকরণ,
...আইন-শৃংখলা নিয়ন্ত্রনে র‌্যাবকে আরো শক্তিশালী করন, এবং জংগীবাদ নির্মুলের জন্য র‌্যাবের আরো একটি স্পেশাল শাখা খোলা *(এদের স্বাধীনভাবে কাজ করতে দিলেই এরা দেশের স্থানীয় জংগীবাদ নির্মুল করতে সক্ষম, বিজ্ঞ আতেল রবিন সাহেবের মতন আমেরিকা থেকে চালক বিহীন যান বা বহিরাগত সেনা আনার কোন দরকার নেই , এতে সমস্যা আরো বাড়বে কমবে না )
...এবং যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সক্রিয়ভাবে প্রথম ১০০ দিনের মধ্যেই করা উচিত ছিলো। এটা নিয়ে এবার আওয়ামী লীগ রাজণীতি করলে পোদের কাপড় খুলে জনগন লাথি দিবে। (যেমনটি নাগরিক শক্তি নামের অবৈধ রাজনৈতিক দল গঠন করতে গেলে , ইউনুসের পাছার কাপড় খুলে জনগন সজোরে লাথি দিয়েছিলো, ফলে বেচারা এখন আর লোক সমাজে আসে না। )

...আপনের কি মনে হয়নি দুদুকের হাসান মাশহুদকে হাসিনা পাছায় লাথি দিয়ে বের করে দেন নি ...বেহায়া হাসান মাশহুদ কি বলেন নি, উনি আল্লাহর ইচ্ছায় পদত্যাগ করেছেন ...প্রশ্ন বেহায়াটি কি আল্লাহর ইচ্ছায় দুদুকের চার্জ নিয়েছিলেন?

...কাজেই রাজনৈতিক অস্থিতিশীলতা প্রকৃতপক্ষে ফকুরুদ্দিন তৈরী করে গেছে, এখন আওয়ামী লীগ গোলক ধাধায় পতিত হয়েছে।
... পিলখানার ঘটনায় আওয়ামী লীগ সরকারের তদন্ত রিপোর্ট জনগন প্রত্যাখান করলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে??

...ভুলে যাবেন না, বসুন্ধরায় আগুন ধরার কারন এখনও অজানা।...।

...আর এর সাথে একে একে বের হচ্চে ৮৭% ভোট কাস্টিং সব অজানা রহস্য ... বুঝতে কি পারছেন ...আপনি ভারতের উদাহরণ দিলেন, ওখানে কত% ভোট কাস্ট হয়েছে?? সেটা যদি ৮৭% এর কম হয়, তবে কি বুঝতে হবে বাংলাদেশের জনগন ভারতের জনগন থেকে সচেতন।

কাজেই শংখচিল, আওয়ামী লীগার তোরাব আলি কেন পিলখানার হত্যাযজ্ঞে কার নির্দেশে নেমে পড়েছিলেন সেটা এখন একমাত্র প্রশ্ন, এবং সেই সাথে সরকারের অস্তিত্বেরও সম্পর্ক রয়েছে ...দেশ এমনি কি মধ্যবর্তী
নির্বাচনের দিকে চলে যেতে পারে (হ্যা অবশ্যই মঈনের হুকুমের দাস CEC হুদাকে বিদায় নিতে হবে)

  • Save Bangladesh: No more farakka

The Indian Election

The Indian Election:

The result of the Indian election does not come to me as a surprise. The Nandigram incident was the main turning point of this election. The left front being dominant for nearly 3 decade lost their appeal when they lost their spirit. The left front became the right. The forced land acquisition for a chemical company and the incident preceding it shows how a left front lose their spirit and cave in to the greed of the extreme rights. Very few people will accept murder and rape for the greed of the corporate. As the 7 sister for the 1st time in 3 decade goes under the ruling party people are waiting to see will the discrimination stop. Will there be change. The notion of the defeat of the Hindu extremism is nothing but an illation of the drunk. The Hindu extremism still exist and incidents in Gujrat will still continue.

Might is right

The might is right. Although in a systematic election hamas won Palestine did not get their rights established. One mans freedom fighter is another man’s terrorist. So not always a systematic movement works. People praise the non-violent movement of Gandhi. But the reality is different. Different leaders such as Bhagat Shing and their armed movement was the main reason for the British h to leave our country.

শঙ্খচিল's picture

Is that so? Palestine? Hamas?

টপিক এর মূল প্রসঙ্গের সাথে আপনার প্রশ্নটির প্রাসঙ্গিকতার একটু বর্ননা দিলে, উত্তর দিতে সুবিধা হোত।
ধন্যবাদ।

Is that so?

Why is Palestine still suffering after the victory of Hamas?