১/১১ সরকারের কিছু ভাল ও বাজে কাজের তালিকা

১/১১ সরকারের কিছু ভাল কাজের তালিকা

১। ক্ষমতা গ্রহনের পরপরই রাজনীতিবিদ নামধারী ৫০০ ক্রিমিনালের কাল তালিকা প্রনয়ন
২। তালিকানুযায়ি ব্যক্তিদের গ্রেফতার করে লাল ঘরে প্রেরন
৩। হাওয়াভবনের মুল কারিগর তারেক , বাবরকে গ্রেফতার ও পিটুনি
৫। আলী বাবা ৪০ চোরের রানী খালেদাকে গ্রেফতার ও বিষেশ কারাগারে বন্দী
৪। শেখ হাসিনাকে রাস্ট্রের সবচেয়ে বিপদজনক ব্যক্তি হিসেবে ঘোষনা ও তাবৎ এয়ারলাইনকে বিপদজনক এই ব্যক্তিকে বহন না করার নির্দেশ
৫। বিশ্ববিদ্যালয়কে শিক্ষাঙ্গন থেকে রনাঙ্গনে রুপান্তরিত করার আসল খলনায়ক শিক্ষক নামধারী রাস্ট্রীয় সন্ত্রাসিদের গ্রেফতার
৬।সারা দেশের দুর্নীতিবাজ সরকারী আমলা ও কর্মচারীদের দুর্নিতির বিরুদ্ধে জেহাদ ঘোষনা
৭।হরতাল, সমাবেশ, ছাত্র রাজনীতি নিশিদ্ধ ঘোষনা
৭।রাজনীতির ছত্রছায়ায় দলীয় সন্ত্রাসীদের মাস্তানী, টেন্ডারবাজী, চাদাবাজী বন্ধ করা

১/১১ সরকারের কিছু বাজে কাজের তালিকা যার ফলশ্রুতিতে তাদের করুন মৃত্যু

১।জোট সরকারের সমস্ত অপকর্মের সঙ্গী নিজামি , মুজাহিদ গংকে গ্রেফতার না করা ও জামাতের রাজনীতি নিশিদ্ধ না করা
২।এক কাপ চা ও আকিজ বিড়ির বিনিময়ে ক্রয় করা নির্বাচন নামক প্রহশনের আয়োজন করা ও বিচারাধীন আসামী হাসিনা ও খালেদাকে নির্বাচনে অংগ্রহন করতে দেয়া
৩।আওয়ামিলীগকে বেছে নিয়ে সেফ এক্সিট নিশ্চিত করা

ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহন করে।আশা করা ভবিষ্যতের ১/১১ কোন ভুলের পুনরাবৃত্তি করবে না

bd08's picture

১/১১ এর জন্য প্রবাদ বাক্য

All's well that ends well সব ভালো যার শেষ ভালো যার
১/১১ এর শেষ কাজটি ছিলো: আওয়ামি লীগকে বেছে নিয়ে সেফ এক্সিট নিশ্চিত করা জলিলের মতে আওয়ামী-মইন সমঝোতা
১/১১ এর সরকারের সেফ এক্সিটের আওয়ামী সমঝোতার এই স্বীকারোক্তি সমুদ্রের মানসিক সমস্যার বিভ্রাট কিনা তা নিয়ে গবেষনা করা যেতে পারে, আর উনি যদি মানসিক ভারসাম্যহীন না হোন, তাহলে এই সত্য স্বীকারোক্তি দেওয়ার জন্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তবে একই সাথে মনে রাখতে হবে এই স্বীকার উক্তির সাথে সাথে ১/১১ এর সরকারের আর নিরপেক্ষতা থাকে না। এতে মুয়া ফুয়া পচা নষ্ট ডিমে পরিনিত হয়েছে এবং সেই পচা ডিম ভক্ষন করে আওয়ামী লীগের পেটের বিমা দেখা দিয়েছে ...তার দুর্গন্ধে এখন বাংলাদেশ অতীষ্ট।

মুয়া-ফুয়া-হাসিনা-রেহানাদেরকে অবৈধ সমঝোতার জন্য এদের শাস্তি দেওয়া হবে আগামীতে।

  • Save Bangladesh: No more farakka

The One Eleven's picture

সমুদ্র

আপনি যেগুলিকে ভাল কাজ বলছেন সেগুলি কি আসলেই ভাল কাজ ছিল?
***টেন্ডারবাজী বন্ধ হওয়ায় সোনার ছেলেরা না খেয়ে মরতে বসেছিল।এটা কি ভাল কাজ হল?
***শিক্ষকের গায়ে হাত?খোদার পরেই যে শিক্ষক এটা ভুলে যাচ্ছেন ভাই?আর তাদের বদদোয়াতেই তো ১/১১ এর পরাজয়।এমন শিক্ষক কোথায় পাবেন যিনি ছাত্রদেরকে টেন্ডারবাজী আর আম্মাজানের ভৃত্যগিরি তালিম দেন?আর শিক্ষক নামের পীর সাহেবদের কারাগারে নিলে সন্ত্রাস আর রাজনৈতিক ডিগবাজী শিক্ষা দেওয়ার কারিগর কোথায় পাবে এই অভাগা জাতি?
***চোরের রানী খালেদা যে রুপের ও রানী সে কথা মনে রাখেন না কেন?সেই রুপ দেখিয়ে গালে আঙ্গুল ঠেকিয়ে উনি হয়েছিলেন আপোষহীনা।সাবধান তার গোলামেরা কিন্তু উৎ পেতে আছে।তারা কিন্তু জানে কিভাবে সমালোচকদের ঠ্যাংগানী দিতে হয়।
***৫০০ ক্রিমিনালের তালিকা!হে!আরে ভাই যেখানে পুরো দেশটাই ক্রিমিনালদের দখলে সেখানে ক্রিমিনালের লিষ্ট!
***বাবরের মত একজন এসটাবলিষ্ট ক্রিমিনালকে ঠ্যাংগানী দিয়েই তো ক্ষান্ত হননি ফকু আর মকুর দল!তার গুরু সোনার ছেলে তারেককে দেশ ছাড়া করাতেই তো আজ ভৃত্যের দলের পেটে ভাত নেই।আহারে তারা এখন ভাই ডাকবে কাকে?সোনার ছেলে কবে আসবে দেশে আর ধানে ধন্যে ভরিয়ে দিবে গোলামদের গোলা?সেই সোনালি দিনের আশাতেই তো গোলামের দল এখনো দিবাস্বপ্ন দেখে যাচ্ছে।