রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ

ভৈরব, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে হরতালসহ আন্দোলন কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে।

এছাড়া দোষীদের বিচারের দাবিতে ভৈরব উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার অর্ধদিবস সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার ভৈরব থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগটি করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন।
http://www.bdnews24.com/bangla/details.php?id=113791&cid=2