ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অবস্থা ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগের থেকেও ভয়াবহ বলে মন্তব্য করেছে বিএনপি।
প্রধান বিরোধী দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার বিকালে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে দলের কেন্দ্রীয় আলোচনা সভায় এ মন্তব্য করেন।
খোন্দকার দেলোয়ার আরো বলেন, "১৯৭৫ সালের আধিপত্যবাদ ও স¤প্রসারণবাদী ষড়যন্ত্রকারী যেভাবে সক্রিয় ছিল, আজো তারা সক্রিয় রয়েছে।''
১৯৭৫ সালের ৭ নভেম্বরের পাল্টা সেনা অভ্যুত্থানকে বিএনপি ও সমমনা দলগুলো 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে আসছে। তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের উৎখাতের ঘোষিত লক্ষ্য নিয়ে পরিচালিত ৩ নভেম্বরের অভ্যুত্থানকে বৈদেশিক আধিপত্যবাদী শক্তির মদদপুষ্ট বলে চিহ্নিত করে থাকে।
বিএনপি যাতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেজন্য চক্রান্ত চলছে বলেও দাবি করেন দলের মহাসচিব।
বিগত নির্বাচনে বিপর্যয়ের পর থেকে বিএনপি বড় সাংগঠনিক সমস্যায় ভুগছে যা কাটিয়ে উঠতে দলের সর্বোচ্চ মহল সচেষ্ট রয়েছে।
তার দলের বিরুদ্ধে কথিত সরকারি ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে খন্দকার দেলোয়ার বলেন, সংসদে বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন স্বয়ং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া অতিথি সারিতে থাকলেও বক্তব্য দেননি।
দেশের অবস্থা ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগের চেয়েও ভয়াবহ মন্তব্য করে দেলোয়ার বলেন, ''একটি পাতানো নির্বাচনের মাধ্যমে দেশে পুতুল সরকার ও একটি রাবার স্ট্যাম্প সংসদ গঠন করা হয়েছে।.. সরকার আধিপত্যবাদীদের নিয়ে দেশকে শোষণের ক্ষেত্রে পরিণত করেছে।''
দেলোয়ার বলেন, "তারা যে পথে হাটছে, তা থেকে বিরত রাখা এবং গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হোক আজকের ৭ নভেম্বরের অঙ্গীকার।''
এর আগে সকালে খালেদা জিয়ার নেতৃত্বে দলের কয়েক হাজার নেতা-কর্মী শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অঙ্গসংগঠনের অফিসে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দেলোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ,তত্ত্বাবধায়সক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।
এ বক্তব্যের দ্বারা...।
অবস্থা '৭৫ এর ১৫ আগস্টের আগের থেকেও ভয়াবহ: বিএনপি ।
যে মুহুর্থে ১৫ ই আগষ্টের নৃষংশ সেই ঘৃন্য হত্যার চুড়ান্ত বিচার পর্ব চলছ,সে মুহুর্থে এহেন বক্তব্যের দ্বারা বিএনপি তার অশুভ ও অনৈতিক প্রত্যাশার ন্যায় হীনতার পরিচয় আবার নতুন করে তুলে ধরলো।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
সত্য সব সময়ই তিতা লাগে
সত্য সব সময়ই তিতা লাগে