চলুন আমরা কিছু পয়সা বানাই

একটু পেটের পুজা শুরু করলেত মনে হয় খারাপ হয় না। চলুন যাত্রা শুরু করি।
যদি কেউ স্টক মার্কেটে ইন্টারেস্টেড থাকেন, আসুন আলোচনা শুরু করি।

রবিন
কারমেল, ক্যালিফরনিয়া

bangladesh21's picture

RH

RH vai,

ফরেক্স এর উপড় স্টক মার্কেটের প্রভাব কিভাবে জানা যায়?
যেমন ধরুন euro- usd pair a মার্কেট মুভমেন্ট পরিবর্তনে Dow jones,newyork stock exchange,nasdaq এর ভূমিকা।
স্টক মার্কেট সম্পর্কে আমার জানাশোনা একেবারেই নেই।
আমেরিকার ক্রড ওয়েল স্টক এর ডাটা প্রতি সপ্তাহে দেয়া হয় যদিও দেখি ফোরকাষ্টগুলি বেশীরভাগ সময়ই মেলে না । এটা বুঝার কন হিন্টস আছে কিনা?

ভালো থাকুন।

MukheModhu's picture

bangladesh21

যদি কিছু মনে না করেন Forex এ আপনার অভিজ্ঞতা যদি আরো শেয়ার করেন খুশী হবো।

bangladesh21's picture

মুখেমধু এবং forex

টেকনিক্যাল এনাল্যাইসিস নিঃসন্দে গুরুত্বপূর্ন আপনি যখন ট্রেড করবেন।প্রতিটি মানূষেই চায় প্রান্তে গিয়ে buy or sell করবে।কিন্তু কোথায় মার্কেট গিয়ে reverse করবে ইহা বলা খুবেই কষ্টকর।একমাত্র দীর্ঘ অভিজ্ঞতাই পারে কাংখিত লক্ষ্য অর্জনে।এই জন্য চাই নিরবিছিন্নভাবে ৬ মাস demo করা। এইভাবে তার নিজস্ব একটা trading system গড়ে তুলতে পারে।প্রথমদিকে আমি for example ট্রেডিং করতাম এইভাবে
Euro-Usd = 1.4132 sell 20000 usd কিন্তু পরক্ষনে দেখলাম রেট উঠে গেল 1.4145 তখন আবার 20000 usd sell দিয়ে 1.41375 গড়ে নিয়ে আসলাম। এভাবে দেখলাম প্রতিদিন ৩০০/৪০০ ডলার এসে গেল।১সপ্তাহ/২ সপ্তাহ পরে দেখা গেলে রেট বাড়ছেই গড় করতে করতে আমি ক্লান্ত। ২০০০০ হাজার করে কিনতে কিনতে ৪/ ৫ শ হাজার কিনে ফেলেছি।কিন্তু রেট আর কমছে না লসের পরিমান ৩/৪ হাজার চলে গেল।এই অবস্থায় কয়েকঘণ্টা রাখালাম কিন্তু কাজ হচ্ছেনা। অগ্যতা ৩/৪ হাজার ডলার লসেই ছেড়ে দিলাম। অর্থাৎ দুই সপ্তাহে যা আয় কয়েক ঘণ্টায় তার চেয়ে বেশী লস। এখন তাই edge এ কেনার চেষ্টা করি।টেকনিক্যাল এনালাইসিস দেখে বুঝতে পারি এখন sell দেয়ার উপযুক্ত সময়। resistance level এর উপড়ে stop loss দিয়ে বসে থাকি।কিন্তু আপনি যদি ভালো trader হতে চান আপনি শুধু win/win অবস্থায় থাকলেই চলবেনা।আপনাকে জানতে হবে কোথায় গিয়ে win trade থেকে বের হতে হবে।আপনি যদি তা না জানেন একটি win trade নিমিষেই loss trade চলে যেতে পারে। অথবা আপনি ১০pips profit এ ছেড়ে দিলেন কিন্তু দেখা গেল এই ট্রেড ১ ঘণ্টা রাখলে আপনি ৭০/৮০ pips profit পেতেন। তাই আমি সব সময় চেষ্টা করি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে।সব সময় profit limit কে stop loss এর ৩/৪ গুন বেশি হয় সেই দিকে খেয়াল রাখি।

currency trading এ Japanese candlestick বিশ্লেষনে আমি খুবেই উপকৃত হইয়েছি।বিশেষত এই chart টি ভালোভাবে রপ্ত করা গেলে trading সহজ হয়ে যায়।

timing বড় ফ্যাক্ট্র এখানে।আমার অভিজ্ঞতা থেকে বলি যদি দেখা যায় কোন একটি curreny pair এক ঘন্টার chart এ অনেক down হয়েছে এবং পরবর্তী ঘণ্টার প্রথম 20-35 মিনিট up হয়েছে।কিন্তু ৪০ মিনিটের সময় থেকে এমন ভাবে down হতে শুরু করবে যে আগের lowest থেকে অনেকটা নীচে নেমে গেছে।কতটুকু নীচে নামবে তা সহজেই নিরুপন করা যায় এবং এভাবে চলতে চলতে ৩/৪ টা বড় down trend হওয়ার পরে আবার up শুরু হয় যা আগের গুলির তুলনায় অনেক শক্তিশালী।কারন seller market out হয়ে যায় এবং buyer দের আধিপত্য শুরু হয়।up trend er ক্ষেত্রে এর ঠিক উল্টা টাই ঘটে।

আমি সাধারনত বিশ্বের প্রধান কোন অর্থনৈতিক খবরের আগে এবং কিছু পরে ট্রেডীং করি না। কারন এই সময় currency কোন নিয়ম মানেনা।যেমন cable,aussie আমেরিকার ক্রুড অয়েল রিজার্ভ এর ডাটা রিলিজটাইমে খুব ওঠানামা করে। কমোডিটীজ কারেন্সী হিসাবে অজি ডলার সোনা,আকরিক লোহ প্রভৃতি রপ্তানির উপর অনেকাংশে নির্ভরশীল। interest rate, unemployment rate,budget,trade balance,manufacturing index,inflation,retail sales, share market এবং সর্বপরি স্ব স্ব কারেন্সীর রিজার্ভ ব্যাংকের প্রধানের বক্ততা স্ব স্ব কারেন্সীর ঊঠানামার উপড় প্রভাব বিস্তার করে। যেহেতু আমেরিকান ডলার এখনও মুদ্রার রাজা সেহেতু ফেডারেল রিজার্ভের প্রধান বেন বার্নাকীর বক্ততার সময় সকল মুদ্রাই দ্রুত উঠা নামা করে।

ধন্যবাদ মুখেদমধু আসলে ্দীর্ঘদিনের অভিজ্ঞতায় আরো অনেক কিছু পেয়েছি যা একদিনে বিশ্লেষন করা সম্ভব নয়।
সকলের জন্য অনুরোধ আপনারা চেষ্টা করে দেখতে পারেন।তবে কেউ আবেগী এবং নেশাগ্রস্থ হবেন না ট্রেডীং এর উপর।কেউ যদি একটা ট্রেড লস করেন।কম্পিটার কিছুক্ষনের জন্য বন্ধ রাখুন এবং আবার demo শুরু করুন।আর আপনারা সকলে যে যা জানেন আমাদের সাথে শেয়ার করুন আমরা উপকৃত হব।forex মার্কেট এত বড় মার্কেট যে ভলিউমের দিক থেকে নিউইর্য়াক স্টক মার্কেট খুবেই নগন্য এখানে। চিন্তা করুন ৪ ট্রিলিয়ন a day.

MukheModhu's picture

ধন্যবাদ বাংলাদেশ ২১

অকপটে এভাবে এত সুন্দর প্রাঞ্জল ভাষায় আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভবিষ্যতে আপনার কাছ থেকে এব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবো বলে আশা রাখি। তবে আজ আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন ব্যাক্তিগত বলিয়া মনে হয় তাহলে এড়িয়ে গেলেও চলবে।
১। আপনার মতে এই ফরেক্স ট্রেডিং এর জন্যে মিনিমাম কি পরিমান ক্যাপিটাল থাকা প্রয়োজন বলে মনে করেন? এবং আপনি কি পরিমান ক্যাপিটাল নিয়ে নেমেছিলেন?
২। কত বছর যাবত আপনি এক্টিভলি ফরেক্স ট্রেডিং করছেন?
৩। এ পর্যন্ত কত লাভ করেছেন? যদিও এ প্রশ্নটা করাই অন্যায়, তবুও কৌতুহল দমাতে পারলাম না।

পরবর্তিতে আপনার সাথে এব্যাপারে আরো অনেক আলোচনার আশা রইলো।

আবারও ধন্যাবাদ
মুখেমধূ

Robin Hood's picture

bangladesh21 ও Forex

Weaker dollar is a boon to stock market. Commodities and minerals stocks go up when dollar goes down.

For the time being USD will stay low to boost foreign buying of US real estate and US export being cheaper. This in turns, help job creation through increase in US production. In short I think USD will remain weak for the time being (may be another 6 months) before Fed and US Government intervenes.

Do internet search and read various articles. You will develop a sense of Forex fluctuation and its impact on stock market.

I do not deal with Forex. I am into mutual funds and that’s where I am making some greens.

Robin
Carmel, California

Klanta Pothik's picture

Wao..................

Razakar Stock Business A...........Sunci Bangladesh ora ajkal dadon business korey.......Joy HOK GO AZOMER

farmer's picture

RH: Today's most actives (farmer)

NY time: 13:44

DOW: 10175 +152
NASDAQ: 2144 +32
S&P 500 1086 +17

F 8.00 +0.25
c 4.18 +0.12
BAC 15.53 +0.53
GE 15.83 +0.50
RIMM 61.45 +2.73

I started, now RH or somebody go ahead on anything of the Market.
bd08 is missing!!!!!

vumihinzamidar's picture

stock market

শেয়ার বাজার সমপর্কে যারা আগ্রহী তাদের জন্য আজ রাতে রবিন কিছু বলবেন ।
আসলে আমদের ব্যাক্তিজীবনে যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্ভী না হই তাহলে আমাদের
পারিবারিক জীবনের কোন এজেন্ডাই ইমপ্লিমেন্ট করতে পারবোনা । বুল মার্কেটের
ব্রোকার হাউজের শাখা প্রায় প্রতিটি শহরেই আছে । তাছাড়া অনলাইন ট্রেডিংয়ের
সুবিধা সব ইনভেস্টমেন্ট ফার্ম দিচ্ছে ।
থিংক এবাউট ইট !!

Robin Hood's picture

Stock Market

আজকের দিনটা খুব খারাপ ছিলনা। গতকাল রাতেই জানতাম আজ স্টক ফুল থ্রটলে উঠবে।
এই ফোরামের বিডি ও এইট কেউ কেউ বলেছেন হারিয়ে গেছেন। উনি হারান নাই। আমাকে গদাম লাথি মারার জন্য ক্যালিফরনিয়ার পথে তিনি প্রশান্ত মহাসাগরে সাতার কেটে মাঝ পথে এখন আছেন। একচুয়ালি, তিনি এখন রেডিও সাইলেন্স যোনের ভিতরে আছেন। তাই কার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না। ভাবছি এই সুযোগে কিছু সবুজ বানালে মন্দ হয় না। আমি এখন গিয়ার সুইচ করে আসল কথায় আসি। সময় বাচানোর জন্য ইংলিশে সুইচ করলাম।

My hypothesis has been in the high demand of commodities and natural resources due to rapid industrialization of BRIC economies (Brazil, Russia, India, and China).

Since 2005, Asian, Russian and Brazil emerging markets have grown by > 40% year over year.

Try emerging market mutual funds FEMKX. Latin funds FLATX, PRLAX. Study them. What do you think? I doubled my retirement portfolio in 2 ½ years.

For forum members who work in the US, if you have 401K, find out what funds are available in your workplace. Avoid European funds. Do not stay in a particular country fund like China fund, India fund etc. It is very sensitive to that country’s events.

Bottom line, I see huge potential in Latin funds (mostly Brazil components) because, Brazil will be hosting both World Cup and Olympic. It means huge infrastructure development which will require commodities based resources. Brazil does not import energy.

I hold FLATX, FEMKX and FFGCX. Just today each one went up by over 3%.

Personally I avoid individual stock because I am into long term holding. If you into it, try GML. Technology stocks are risky. If the US Thanksgiving sale is good, you will see most stocks will go up.

Know what you are doing. Don’t jump in water and then measure water temperature.

Let’s all make money! Then we will forget politics.

Robin
Carmel, California

bangladesh21's picture

Rh খাটি কথা

(Know what you are doing. Don’t jump in water and then measure water temperature.)

আমি forex এ দেখছি ধৈর্য একটা বিশাল ব্যপার।আবেগ নিয়ন্ত্রনে রাখতে না পারলে ধরা খেতেই হবে।অনেকদিন পরে সেপ্টম্বরে একটা আবেগ নিয়ন্ত্রহীন ট্রেড করেছিলাম অমনি ৪ ঘন্টায় $9350 ধরা খেয়েছি।আরেকটি জিনিস আমি বুঝতে পারি সেটা হল জোয়ারে গা ভাসিয়ে দেয়া।কিন্তু অনেক সময়ই দেখছি আমি trend এর উল্টা দিকে হাটছি।যদিও এটা সময় লাগবে আমার মানসিকভাবে খাপ খাওয়াতে।

আরেকটি ব্যাপার লক্ষনীয় যে কমোডিটিজের যে হারে চাহিদা বাড়ছে ইঊ এস ততই পড়ে যাবে।যদিও আমার ব্যাংক বলছে আরো ৮ মাস ই এস ডলার দাম কমতে থাকবে।আসলে technical,fundamental এবং সাইক্লোলোজিকালভাবে দক্ষ হতে পারলে ট্রেডিং এ প্রফিট না করার কারণ দেখছি না।

Forex versus Stocks Advantages
Advantage Forex Stocks
24-hour Trading YES NO
Commission Free Trading YES NO
Instant Execution of Market Orders YES NO
Short-Selling without an Uptick YES NO

আমি forex করার কারণ প্রধানত সময়।২৪ ঘণ্টাই করা যায়।সুবিধামত করা যায়। এই লেখার মধ্যেই একটা short দিয়েছিলাম aussie/usd pair .18 pips profit এ ছেড়ে দিয়েছি।

যাই হোক এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা যে সমৃদ্ব ইহাতে সন্দেহ নাই।মাঝে মাঝে আলোচনা করবেন।আমরা উপকৃত হব।

voter's picture

রবিন ন্যাভাই

আমার নাম ভোটার । মারামারি কাডা কাডির মধ্যে টুকটাক ব্যাবসা কইরা সংসার
চালাই , যেই সমস্থ ব্যাবসা করি নাম কইলেই গেডি ধইরা বাইর কইরা দিবেন ।
আবার এলিট সোসাইটির লোকজনএর ভাষায় আমরা কমলাপুর বস্থিবাসী ।যাই হোক ।
বাংলাদেশেও স্টক মার্কেট আছে । ঢাকা (DSE) এবং চট্রগ্রামে (CSE) দুটো
মার্কেট কাজ করে । আমদের দেশের অনিশ্চিত অর্থনীতিতে মোটামুটি ভাবে মার্কেট
ভালো আস্থা অর্জন করেছে । আমার অনেক বন্ধুরা চাকুরী না করে শেয়ার মার্কেটে
ট্রডিং করে জীবিকা নির্বাহ করে এবং এই সব ইয়ং ছেলেপেলে এই ব্যাবসা করে
বাড়ী গাড়ী সবি করেছে এবং খুব ভালো আছে । আমার বউকে কিছু টাকা
দিয়েছিলাম গয়না কিনার জন্য , সেও দেখি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছে ।
আমাকে একজন বলেছেন যদি অলস টাকা থাকে তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করে
বসে থাকো । ন্যা ভাই ডরাই । অন্য ব্যাবসায় মাইর খাইলেও বু্যতে পারি যে
মাইর খাইতেছি । কিন্তু স্টক মার্কেটের মাইর কিছু বোঝনের আগেই সব শেষ ।
যখন হুস হয় তখন হাতে হারিকেন পা--বাঁশ চোখে কালা চশমা আর এক হাতে
সাদা লাঠি অন্য হাতে মাডির থালা , আশা করি বুযতে পেরেছেন ।
আপনী যে লাতিন মার্কেটের কথা বললেন আমাদের দেশ থেকে কি ওখানের
স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা যায় ? এম্অন কোন ওয়েব সাইট আছে কি যেখানে
গেলে আমি এইসব ইনফো পেতে পারি ? আমি শোনেছি দশ ডলার এনডোর্স করতে
আপনাকে বাংলাদেশ ব্যাঙ্কে যেতে হয়েছিলো ।পরিস্থিতি পাল্টেছে । এখন যে কেউ কার্ব
মার্কেট থেকে ২০০০ডলার কিনে পকেটে নিয়ে ঘুড়তে পারে । আপনাদের গ্রীন এখন
আমাদের সেকেন্ড কারেন্সী । জানবেন প্লিজ ।
ধন্যবাদ ন্যাভাই ।

shomudro's picture

রবিনহুড

''আমার অনেক বন্ধুরা চাকুরী না করে শেয়ার মার্কেটে ট্রেডিং করে জীবিকা নির্বাহ করে এবং এই সব ইয়ং ছেলেপেলে এই ব্যাবসা করে বাড়ী গাড়ী সবি করেছে এবং খুব ভালো আছে।''

এবার বুঝলেনতো অবস্থা! আপনার আমার পরিচিত বাংলাদেশের চেহারা আর দলীয় ছত্রছায়ায় এলিট জীবনযাপনকারীদের ভাষ্যনুযায়ী বাংলাদেশের চেহারা এক নয়।

voter's picture

mr. shomudro

what is your problem man ? what do you mean by " দলীয় ছত্রছায়া " ।
"এবার বুঝলেনতো অবস্থা! আপনার আমার পরিচিত বাংলাদেশের চেহারা আর দলীয় ছত্রছায়ায় এলিট জীবনযাপনকারীদের ভাষ্যনুযায়ী বাংলাদেশের চেহারা এক নয়। "

Robin Hood's picture

ভোটার ভাই

আপনার পোস্ট টা পড়ে খুব ভালো লেগেছে। বাংলা টাইপ করতে বেশ সময় আমার লাগে। যদি মনে কিছু না করেন তবে ইংলিশে টাইপ করলাম। আশাকরি আমাকে অন্য কিছু ভাববেন না।

The day I heard that you are in agro and livestock business instead of a 9 to 5 job, I thought that you are really heading for success. I grew up and lived in different cultures where people are respected for their success and good decision. I really respect your "can do" attitude.

170 million mouths in Bangladesh need food and there is no better business than food business in a captive market like Bangladesh. You have made the right choice. Your wisdom has made me feel good. You have proven what I always thought right in BD. Make food business. People need to eat your food when they are hungry.

Brother, I do not know what is called elite society. At the end of the day, it is money that you need. There is a saying, money talks and bullshit walks.

I am not that familiar with Bangladesh stock market and how regulated it is. But I heard that many people lost everything in Dhaka's stock market. I will be extremely careful there.

You can buy Latin Fund through any US brokerage firm. My family member who lives in Hong Kong bought US stock through US brokerage firm that has office in Hong Kong. But they have very strict tax guidelines. I do not believe Bangladesh has any US brokerage firm. Without any local office, I don't think you can trade US stock in Bangladesh. You can search internet for more info. Let me give you few brokerage firms. Fidelity Investments, T Row Price, Charles Schwab. I deal with Fidelity.

I really had a hard time coming out of Bangladesh in 1972. I never thought Bangladesh bureaucracy would be so difficult until I had to face one time in 1972 and it was last time I dealt with Bangladesh.

I will be glad to share my experience. Let me know please.

I heard that you have 4 dogs. I have one, a Golden Retriever. She is like a child. When she looks at me with her bright eyes for food, my heart melts. I never knew animals can be so adoring until I had mine.

Hope to read about your experience in agro and livestock business in e-Mela.

Robin
Carmel, California

voter's picture

Robin Shaheb

আপনার লেখা থেকে অনেক কিছু জানতে পারলাম । আপনী যে সব
ব্রোকারদের নাম দিয়েছেন তাদের কোন শাখা বাংলাদেশে নাই তবে
জানতে পারলাম ING নামে একটা কোপমানী খুব শীগগীরই তাদের শাখা
আমাদের দেশে খুলতে যাচ্ছে । আমার সোর্স সিওরনা যে তারা এই ধরনের
কোন সুযোগ দেবে , তাছাড়া গড়িব দেশের বৈদেশিক মুদ্রা নীতি একটু
রক্ষনশীল হওয়া খুবঅই স্বভাবিক । ঢাকার স্টক মার্কেট সিকিউরিটি
এক্সচেঞ্জ কমিশ্অন দ্বারা কঠোর ভাবে নিয়ন্ত্রিত । আমদের দেশে যারা
স্টক মার্কেটে টাকা খাঠান এটাই বেশীর ভাগ লোকেরই পেশা ।কোন অলস
টাকা না , এই টাকা দিয়ে তারা ডেইলি ট্রেংজেকশন করেন এবং তাদের মান্থলী
ইঙ্কামের টার্গেট থাকে , যার জন্য মার্কেট ্সবসময় একটু অস্থির ।
আমার ব্যাপারে দেখছি অনেক কিছুই জানেন । বাংলায় পাশ করেছি বলে
আমার চাকরী বাকরির দরজা খুব সীমিত ছিলো তাই পাশ করার কিছুদিন
পর বাপের ব্যাবসার হাল ধরলাম আর পাশা পাশি গামের পতিত পুকুরে মাছ
এবং পুকুরপাড় কাজে লাগিয়ে গরু মোডা তাজার খামাড় ।আপনী যদি
আনতরিক ভাভে শ্রম দেন , লোক লজ্জার ভয় না করেন তাহলে
আমাদের সীমিত সম্পদে প্রচুর সম্ভবনা আছে ।
আপনী কুকুর পালেন কোন কারনে জানিনা কিন্ত্য আমি কুত্তা পালি
ঠেকায় পইরা , কারন গরুর খোয়াড় আর মাছের পাহারায় এই চারটা
কুকুর আমার অনেক কআজে লাগে , চারটা কুকুর পেডে ভাতে কর্মচারী ।
তবে এই চারটা কুকুরকে আমি মানসনমত খাবার দেই যার মধ্যে
কাচঁআ মাংশও থাকে ।এদের নাম আছে নাম শোনলে অনেকে আবার
ক্ষেপে যাবেন তবুও নাম বলি । এদের নাম গোআযম , নিজামী
মুজাহীদি এবং সাঈদী ।নাম ডাকার সাথে সাথে লেংগুর নাচাইয়া হাযীর হয় ।
আপনী ভালো থাকবেন ভাই সাহেব ।

vumihinzamidar's picture

farrmar bhai

রবিনকে বলেছি এই একটা জিনিষ আমার মাথায় খেলেনা । ওয়াল স্ট্রীটে সর্দি হলে
গোটা পৃথিবীর ফিনানসিয়াল মার্কেট কেন প্যারাসিটামল খাবে এই থিওরী আমার খুপরিতে
ঢুকেনা । আর আমার এই বয়সে বাড়তি লোড নেওয়ার ইচ্ছা এবং ক্ষমতা কোনটাই নেই ।
যত বেশী লোড নেব জীবনী শক্তি তত বেশী ক্ষয় হবে । তবে যারা ইয়ং , যাদের
সামনে অনেক দায়ীত্ব তাদেরকে বাড়তি আয়ের জন্য স্টক মার্কেটের দিকে যাওয়া উচিত ।
একজন মানুষের জন্য অর্থনৈতিক ভাবে স্বাবলম্ভি হওয়াটা ভীষন জরুরী । টাকা মানুষের
জীবনের একমাত্র ফ্যাক্টর না হলেও টাকা মানুষের জীবনের অন্যতম ফ্যাকটর ।
যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাদের জন্য শুভকামনা রইলো ।

farmer's picture

VHZ: Where is bd08, did you do anything?

It is suspicious that bd08 is nowhere, and at the same time you are publishing "missing person, bd08" ad.
I think, there are few people in e-mela who have skills on Stock Market; RH, definitely has it. I remember, once, WD talked also about it. pogo knows it too. I am interested.
bd08 is missng!!!!

Pogo's picture

Am I diversified?

Dear farmer,
My five major holdings in my portfolio are betrayed, vumihim, raihankhan, stranger and JR. Am I diversified? By the way, villager is missing too. Should I do a "Have you seen me?" ad with USPS? haha..I need an old picture. Where can I get it?

ধন্যবাদান্তে,
পোগো

farmer's picture

pogo: you are surely diversified

Yes, you have a rich & diversified portfolio. Some people, looks like, take sometime off; and that may be the case with bd08 etc.

Stranger's picture

চাষী ভাই, একদিন বলছিলাম...

একদিন বলছিলাম এই বিডি০৮ না থাকলে ই-মেলা খালি খালি লাগবে।

ভাই বিডি০৮/ইউসুফ১৪৪/সেলিমসি, বাটে না পড়লে আওয়াজ দেন। ই-মেলার আড্ডা জমতেছেনা।

farmer's picture

Starnger: Really strange!!!

Looks like, you had right vision, without bd08, our universe becoming motionless. We have to find out bd08.
Stranger, have you started your Dissertation? What is your subject matter?

Stranger's picture

চাষী ভাই, এখনো শুরু করি নাই

Dissertation এখনো লিখা শুরু করি নাই। কিছু evaluation বাকি আছে। টপিকটা মেইলে জানাবো একসময়। আমার address kh.hasan at gmail dot com. আপনার মেইল এর প্রতিক্ষায় থাকব।

বিডি ভাইদের আমিও মিস করছি। দেশেও শুনলাম অনেক কিছু ঘটছে। ৭১/৭৫ এর হাতিয়ার ওয়ালারা নাকি উন্মাদের মত সরকার উল্টাতে ব্যাস্ত। ওদিকে সরকারও নানা ঘটনায় দিশেহারা। কেমন একটা শংকায় আছি...

vumihinzamidar's picture

হেলমেট ভাই

আপনাকে দেখে যতটা খুশী হই তার চেয়ে বেশী খুশী হই আপনার হেলমেটটা দেখলে ।
এই হেলমেট দেখলে আপনাকে অরিজিন্যাল মনে হয় । আপন মনে হয় ।
ইতালীতে আছেন বলেই জানতে ইচ্ছা করে ইতালীয়ান ফুড ক্যামন পছন্দ করেন ।
ইতালীয়ান কুইজিন আমার খুব পছন্দ । তবে আমি যে কোন পাস্থা টমেটু সসের পরিবর্তে
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সাথে হালকা রোজমারি কিম্বা ফ্রেশ বেজিল পছন্দ করি ।
তোছকানা স্টাইল ( নর্দারন ইতালীয়ান ) সব সময় সসের উপর জোর দেয় ।আপনী অবশ্য
আমার চেয়ে ভালো বলতে পারবেন । বলসামিক ভিনেগার দিয়ে আমি সালাদ খুব পছন্দ করি । ইনফেক্ট আজ দুপুরে মিসতা দেলা কাসায় প্রয়োজনের তুলনায় একটু বেশী ভিনেগার নিয়েছিলাম ।এই ভিনেগার আপনার ব্লাড সেলকে পরিস্কার করে । পারমাজানা চীজ আমি আজও পছন্দ করতে পারলামনা ।
আর টিরামিছু ? অনেক পছন্দের কিন্তু ফিজিক্যালী আর এফোর্ড করতে পারিনা ।
স্বীকার করতে হবে এসপ্রেসোর কোন তুলনা হয়না যদি ফ্রেশ কফি বিন্স গ্রাইন্ড করে বানায় ।
ঢাকার ব্যাপারে আপনার আশংকা অমুলক নয় । সামথিং ইজ কুকিং , এখানে বসেও স্মেল
পাওয়া যায় । তবে এটা ২০০৯ । পেছনের দরজার চক্রান্তের আমল শেষ ।
ভালো থাকবেন ।

Stranger's picture

ভুমি ভাই, চাষী ভাই

সময় পেলে আমার এখানে বেরাতে আসেন। আমি বেশ ভাল রান্না পারি, ইতালীয়ান এর সাথে দেশী ফ্লেভার দিয়ে নতুন স্বাদের খাবার হয়, আশা করি ভালো লাগবে। ই-মেলার সব ভাইয়ের জন্যেই নিমন্ত্রন রইল। আমার এখানে আসলে সুইস হাসান ইমাম ভাইয়ের ওখানেও যাওয়া যাবে, আমার এখান থেকে উনি খুব কাছেই থাকেন। হাসান ভাই কি বলেন?

Hassan Imam khan's picture

ষ্ট্রেঞ্জার ভাইজানকে...।

জ্বী ভাইজান,আপনার সাথে আমিও একমত। দিন তারিখ জানালে বিনা দাওয়াতে আমিও হাজির হতে পারি। আর ইতালিয়ান খাবার আমার পছন্দনীয় হলেও বাংলাতালিয়ান পছন্দ নয়।
ইতালীয় সিমান্ত থেকে আমার এখানে আনুমানিক ৪ ঘন্টার ড্রাইভ। সে হিসেবে স্বাগতম।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

farmer's picture

Stranger: Thanks for invitation

Stranger, thanks for invitation; right now cannot make it, I have a small problem, got stuck here in the US for sometime. But before your dissertation is done, I would try to meet you in Italy.
Lets see whether we can make it with other e-mela friends & Vumi.

farmer's picture

Stranger: Many corrupted forces fighting for limited resources

Top AL corrupts, BNP corrupts(all of them), corrupt army, corrupt burocrats, corrupt businessmen, these power mongers are in fierce fight for limited resources of BD.
We are over populated, under educated, hungry, unemployed; ultimately, all five groups will be digested in the stomachs of the desperate people.

Hassan Imam khan's picture

ভাডি রবিন হুড...।

আপনি শুরু করুন, আমরা শুনি। কারন এ আসরে একটু ভিন্ন আবহ দরকার,এখানের হাওয়া বড় বেশী গুমোট হয়ে গ্যাছে। আর বিষয়টি যেহেতু আকর্ষনীয়।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

vumihinzamidar's picture

একটি নিখোজ সংবাদ

আমার গুড ওল্ড ফ্রেন্ড বিডি ০৮ কে পাওয়া যাচ্ছেনা । বিডি ০৮ হালকা পাতলা গড়ন , মুখে
চাপ দাড়ি , মাথায় ঝাকড়া চুল ,পড়নে অলিভ কালারের কমবেট স্যুট , গলায় আরাফাত স্কার্ফ , ডান হাতে তজবীহ , কোমড়ে পিস্তল , কাধে একে ফরটি সেভেন , চোখে মুখে ভারত এবং আওয়ামী বিদ্বেশ , যদি কেউ বিডি'র খোজ পান তাহলে তার আই বন্ধু ফার্মার অথবা ভুমিহীনের সাথে যোগাযোগ করার
জন্য অনুরোধ করা হইলো ।

farmer's picture

VHZ: Interesting, where is bd08?

No rah, no matin and no bd08? What is happening?

vumihinzamidar's picture

ফার্মার ভাই

রায়হান ভাইসাহেব মনে হয় ব্যাস্ত , তবে তাকে নিশীরাতে বেশী পাওয়া যায় । ইদানিং
রায়হান ভাই খুব ফুর ফুরে মেজাজে থাকেন বলে রাজনীতির চেয়ে সংগীত নেয়ে বেশী
ব্যাস্থ । মাঝে মধ্যে ক্ষেপে গে্লে ডিম থেরাপীর হুমকী দেন ।
মতিম ? হু নোজ !! কেউ কেউ বলেন বিডি'র মাঝেই মতিন বেচে আছে ।
আমার কনসার্ন আমার বন্ধু বিডি । নিয়তি কোন না কোন ভাবে বিডিকে আমার কাছে নিয়ে
আসবে । কুশলাদি বিনিময়ের পর বিডিকে একটা হার্ট টু হার্ট হাগ দিয়ে আই এম সরি
বলেই বিডি'র জান নিকাল দিউংগা ।

boobytrap's picture

ভুমিহীন ভাই ।

কেমন আছেন ভুমি ভাই, মনে হচ্ছে আপনি খুব ব্যাস্ত কোন ফোন ও আসেনা। ষ্টক মার্কেট সম্বন্ধে আপনার মন্তব্যটা পড়লাম খুব ভাল লাগল। এব্যাপারে আমি একটা গল্প বলতে পারি হয়তো এটা শুনে থাকবেন যদি আপনি অন-লাইনে থাকেন ।

vumihinzamidar's picture

বুবিট্র্যাপ

সরি ভাই । যোগাযোগ করতে পারিনি ।সম্ভবতঃ এই মাসের ১৪ তারিখে আমি আসছি ।
এবার বেশ কয়েকদিন থাকতে হবে । আপনার লীগ ক্যামন চলছে ?
জ্যাকব ভাই ভেকেশনে , রায়হান ভাই ডিম থেরাপী মহিলা ভার্সন নিয়ে ব্যাস্ত ,
রবিন আর ফার্মার স্টক ব্যাবসার দিকে ,আমার বন্ধু বিডি লাপাত্তা , ডাকু সুলতানার
সাথে সুইস হাসান ভাইয়ের পরকীয়া প্রেম , ওয়াচ ডগের সেলফ এক্সাইল , ওয়ান
ইলেভেনের অন এন্ড অফ হাযীরা , বিট্রেডের অনুপুস্থিতি সব কিছু মিলিয়ে
আছি । আলহামদুলিল্লাহ । দেখা হবে ইনশাল্লাহ ।