মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনে বাংলাদেশের অগ্রগতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত এমসিসির স্কোরকার্ডে

মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনে বাংলাদেশের অগ্রগতি
0%

গড় রেটিং:

রেটিং :
Bookmark and Share
সমকাল প্রতিবেদক
বাংলাদেশ মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) ২০১০ সালের স্কোরকার্ডে উলেল্গখযোগ্য অগ্রগতি লাভ করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এমসিসির স্কোরকার্ডে বাংলাদেশ বিবেচনাযোগ্য ১৭টি সূচকের মধ্যে ৮টিতে গত বছরের তুলনায় এগিয়ে গেছে। এক বছরের ব্যবধানে দুটি অতিরিক্ত সূচকে সফল হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সরকারের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন ২০১০ সালের মঞ্জুরি সহযোগিতা প্রত্যাশী ৮৬টি উন্নয়নশীল দেশের নীতিগত কার্যক্রম পর্যালোচনা করে সংশিল্গষ্ট প্রতিটি দেশের সূচক উপাত্ত উপস্থাপন করে।
সংশ্লিষ্টরা বলেছেন, এই অগ্রগতির ফলে বাংলাদেশের ইমেজ বাড়বে। এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। একই সঙ্গে অর্থনৈতিক মানদণ্ডে বাংলাদেশের অবস্থান আরও ইতিবাচক হবে। কেননা এই প্রতিবেদন বিশ্বে অর্থনৈতিক সংস্থাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এই প্রতিবেদন একটি ইতিবাচক অবস্থান হিসেবে দেখা দেবে। এতে প্রতিফলিত হবে যে, বাংলাদেশ পর্যায়ক্রমে ইতিবাচক ধারার দিকে এগুচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের এমসিসি স্কোরকার্ড অনুযায়ী বাংলাদেশ সুশাসন এবং অর্থনৈতিক মুক্তির সূচকের মূল ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে। এ রিপোর্টে বলা হয়, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে ২০০৯ সালে বাংলাদেশের অগ্রগতি ছিল শতকরা ২৭ ভাগ এবং ২০১০ সালে তা হয় শতকরা ৬০ ভাগ। এ ক্ষেত্রে এক বছরের ব্যবধানে বাংলাদেশের শতকরা ৩৩ ভাগ অগ্রগতি হয়েছে। এ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নাগরিক মুক্তির ক্ষেত্রে ২০০৯ সনের শতকরা ৪৬ থেকে ২০১০ সালে শতকরা ৫৩ ভাগ অগ্রগতি লাভ করে। আইনের শাসনের ক্ষেত্রে ২০০৯ সালের ৫৭ ভাগ থেকে ২০১০ সালে এগিয়ে যায় ৬০ ভাগে। জনগণের জন্য বিনিয়োগ ক্ষেত্রে রোগ প্রতিষেধক হার ২০০৯ সালে ছিল ৭০ ভাগ। ২০১০ সালে তা হয় ৭৫ ভাগ। জনগণের জন্য বিনিয়োগ ক্যাটাগরির অধীনে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা উপ-ক্যাটাগরিতে বাংলাদেশ ২০১০ সালে লাভ করে শতকরা ৪১ ভাগ অগ্রগতি। ২০০৯ সালে তা ছিল ৩৩ ভাগ।

অর্থনৈতিক উন্নতির ক্যাটাগরিতে বাণিজ্য নীতির ক্ষেত্রে ২০১০ সালে অগ্রগতি লাভ করে শতকরা ৮ ভাগ। গত বছর এ হার ছিল শতকরা ৪ ভাগ। তবে মানুষের জন্য বিনিয়োগ খাতে ভবিষ্যতে বাংলাদেশের আরও অগ্রগতি অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে।
মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বিশ্ব দারিদ্র্য হ্রাসে নিয়োজিত যুক্তরাষ্ট্র সরকারের একটি করপোরেশন। এমসিসি রিপোর্টের বিভিন্ন মানদণ্ড অনুযায়ী অগ্রগতি অব্যাহত রাখলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে এমসিসিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করবে। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ এবং বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশের উলেল্গখযোগ্য অগ্রগতি রিপোর্টে প্রতিফলিত হয়েছে।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস রাজনীতি, অর্থনীতি, জনগণের জন্য বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি সংক্রান্ত তথ্যাবলি প্রচারে নিয়োজিত রয়েছে এবং এমসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে।

mailsmsi's picture

আদমজী ইপিজেডে জার্মান কোম্পানির ৪৫ লাখ ডলার বিনিয়োগ

news detail - SPL

আদমজী ইপিজেডে জার্মান কোম্পানির ৪৫ লাখ ডলার বিনিয়োগ

| তারিখ: ১২-১১-২০০৯

* মন্তব্য
* প্রিন্ট
*
ShareThis

« আগের সংবাদ
পরের সংবাদ »
জার্মানির কোম্পানি মেসার্স ক্যানকুন ফুড প্রোডাক্টস লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় হাইটেক ফুড প্রসেসিং কারখানা স্থাপন করবে।
এই কোম্পানি ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ক্যানকুন ফুড প্রোডাক্টসের মধ্যে একটি চুক্তি হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং মেসার্স ক্যানকুন ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান শেখ বাদল আহমেদ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।

mailsmsi's picture

অর্থনীতিতে নারী সম্পৃক্ততার প্রশংসায় রাষ্ট্রদূত ভারভিয়ের

অর্থনীতিতে নারী সম্পৃক্ততার প্রশংসায় রাষ্ট্রদূত ভারভিয়ের

Wed, Nov 11th, 2009 6:32 pm BdST

Dial 2324 from your mobile for latest news
ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মেলানি ভারভিয়ের অর্থনীতি ও শিক্ষায় নারীদের সম্পৃক্ত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে নারী সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বমন্দার প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষায় এদেশের নারীরা বিশাল অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন হলে দারিদ্র্য ও দুর্নীতি হ্রাস পায়।

রাষ্ট্রদূত ভারভিয়ের বলেন, "আপনাদের দেশ মুসলিম অধ্যুষিত। আপনারা এদেশের অর্থনীতি ও শিক্ষায় নারীদের সম্পৃক্ত করছেন। পরিবর্তনের দাবিতে অনেক নারী সোচ্চার হচ্ছেন।"

অনেক মুসলিম রাষ্ট্রে শিক্ষা ও অর্থনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত।

মার্কিন দূত একজন বাংলাদেশী নারীর ক্ষুদ্র ঋণের মাধ্যমে তার পরিবারকে দারিদ্র্যমুক্ত করার কাহিনী তুলে ধরে বলেন, নারীদের জন্য অর্থ ব্যয় হলে তাতে দেশের সার্বিক উন্নয়ন হয়।

এ প্রসঙ্গে তিনি অভিমত দেন যে, নারী উন্নয়নে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা বিশ্বের অন্যান্য দেশ মডেল হিসেবে গ্রহণ করতে পারে। তিনি বলেন, "আমরা জানি এখানে নতুন অনেক কিছুই হচ্ছে।"

মহিলাদের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশী নারীদের কর্মোদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রদূত ভারভিয়ের বলেন, মহিলা শ্রমিকরা অনানুষ্ঠানিক তৈরি পোশাক শিল্পকে আনুষ্ঠানিক খাতে রূপান্তরিত করেছে।

তিনি বলেন, " বিশ্বমন্দার সময়ও বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। বিশেষ করে নারীরা এতে অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন দুর্নীতির মাত্রাও কমিয়েছে।"

রাষ্ট্রদূত ভারভিয়ের তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান।

সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।

রাষ্ট্রদূত ভারভিয়ের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের প্রথম অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ক্লিনটন প্রশাসনের সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশ সফর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৩৪ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

mailsmsi's picture

Criteria

Criteria
http://en.wikipedia.org/wiki/Millennium_Challenge_Account
Criteria Category Source
Civil Liberties Ruling Justly Freedom House
Political Rights Ruling Justly Freedom House
Voice and Accountability Ruling Justly World Bank Institute
Government Effectiveness Ruling Justly World Bank Institute
Rule of Law Ruling Justly World Bank Institute
Control of Corruption Ruling Justly World Bank Institute
Immunization Rate Investing in People World Health Organization
Public Expenditure on Health Investing in People World Health Organization
Girls' Primary Education Completion Rate Investing in People UNESCO
Public Expenditure on Primary Education Investing in People UNESCO and national sources
Natural Resource Management Investing in People CIESIN/Yale
Inflation Rate Economic Freedom IMF WEO
Trade Policy Economic Freedom Heritage Foundation
Land Rights and Access index Economic Freedom IFAD / IFC
Regulatory Quality Economic Freedom World Bank Institute
Fiscal Policy Economic Freedom national sources, cross-checked with IMF WEO
Business Start-up Economic Freedom IFC