ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রসফায়ার' নিয়ে আদালতের প্রশ্ন তোলার দিন মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন, বর্তমান সরকার আমলে কোনো ক্রসফায়ার হয়নি।
মাদারীপুরে র্যাবের সঙ্গে ক্রসফায়ারে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাটি কেন আইন বর্হিভূত ঘোষণা করা হবে না, ২৪ ঘণ্টার মধ্যে তার কারণে জানাতে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) আদেশ দেয়।
সাহারা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের সরকার আসার পর কোনো ক্রসফায়ার হয়নি। আমরা কোনো ক্রসফায়ার করছি না।"
মানবাধিকার সংগঠন অধিকার এর হিসাবে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম নয় মাসে র্যাব ও পুলিশের সঙ্গে 'ক্রসফায়ারে' ৮০ জনের বেশি মারা যায়।
ক্রসফায়ার নিয়ে দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদও সরকার এতোদিন প্রত্যাখ্যান করে আসছিলো।
সন্ত্রাস দমনে ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ বাহিনী র্যাব গঠনের পরই ক্রসফায়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। র্যাবের পরিসংখ্যান অনুযায়ী, শুরু থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে।
বর্তমান সরকার আমলে গণগ্রেপ্তার হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গণগ্রেপ্তার হয়নি। এ ধরনের কোনো তথ্য পেলে তা খতিয়ে দেখা হবে।"

She just arrived from Mars
Come on, everybody. Our home minister just arrived from other planet, Mars. How would she no if there's any cross fire recently?