এই গালাগালির মেলাতে _ জতিশ ।

নানা ভাই। তুমি কোথায় হারায়ে গেলে ? তোমার নাতি কিছুদিন ব্যাস্ত থাকায় তোমার কোন খবর নিতে পারি নাই , এর মাঝে একদিন এই মেলাতে আইসা দেখি একেকজন আরেক জনেরে গাইল্লাইয় খায়া ফালায়তেছে , কোন কিছু তোমারে না লিক্ষায়ই আবার বন্ধ কইরা চইলা আইছি। এখন তুমি কোথায় একটু খবর দিও।

Adom Ali's picture

নানা ভাই জ্যোতিষ

আমি অনেক দিন যাবৎ অসুস্থ্য হইয়া বিছানায় পইড়া ছিলাম।এই খবর আমি আগেই তোকে দিয়াছি।এখন শরীর অনেকটাই ভাল।তোরা কেমন আছিস?নানা ভাই আমি ও গালাগালি দেখে থ হইয়া গিয়াছি।এই কি ভদ্রলোকদের কারবার?এই কি আমদের সভ্যতা?
নানাভাই আমি বঙ্গবন্ধু হত্যার রায়ের সময় হাইকোর্টের ভিতরেই আছিলাম।আমার এক ভাই আছেন বড় উকিল এবং তিনি এই মামলার একজন উকিল ও বটে।উনিই আমাকে ভিতরে যাইতে সাহায্য করিয়াছেন।আমার কি যে ভাল লাগছে তোকে ভাষায় বুঝাইতে পারব না।আমাদের এক এক জনের হয়তো রাজনৈতিক মতাদর্শ থাকিবে কিন্তু তাহার কারনেই যে আমাদের এত বড় একটা হত্যাকান্ডকে সমর্থন করতে হবে তা কিন্তু না।
নানা ভাই ভাল থাক।সুখে থাক।