ওয়াচডগের রম্য গল্পঃ

Photobucket
ছ্যারছ্যার আলী অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্য্যন্ত আমেরিকা যাওয়ার ভিসা পেল। ঢাকা ফেনী দৌড়াদৌড়ি আর নেতা-নেত্রীর পা ধরাধরি করতে গিয়ে জীবনটাই ওষ্ঠাগত হওয়ার মত অবস্থা। হাফ ছেড়ে বাচল এ যাত্রায়। পাসপোর্টটাকে কপালে ছুইয়ে সালাম করল এবং গাড়ির ড্রাইভারকে কষে একটা চড় মেরে ফেনী রওয়ানা হওয়ার হুকুম দিল। ছাগলনাইয়ার মানুসের কাছে বিভিন্ন কারণে ছ্যারছ্যার ভিন্নভাবে পরিচিত। কারও কাছে নেতা, কারও কাছে ধর্মপিতা, কারও ফেন্সিডিল ব্যবসার বস, আবার কারও কাছে মদ, মেয়েমানুষ ভোগ করার বিশ্বস্ত পার্টনার। ছ্যারছ্যার আলী ছাগলনাইয়্যা এএনপির (আসল ন্যাশনালিষ্ট পার্টি) আজীবন সাধারণ সম্পাদক। গেল ৮টা বছর পার্টির কাজে দিবা-রাত্রি পরিশ্রম করতে গিয়ে ক্লান্ত। যদিও র্দুমূখদের কাছে শুনতে গেলে শোনা যাবে ভিন্ন কাহিনী। বছর ধরেই ৭নং বিবি ঘ্যনোর ঘ্যনোর করছে আমেরিকা যাওয়ার জন্যে। বিবির মুখটা মনে হতে একটু মুচকি হাসল এবং অশ্রাব্য কিছু খিস্তি বেরিয়ে এল ছ্যারছ্যারের মুখ হতে, ’শালী! আমেরিকা মারাও! কংকাল লইয়া আমেরিকা গিয়া আমি কি রোজা থাকুম না-কি !’ সাদা মাইয়্যার কথা মনে হতেই জিহ্বায় পানি এসে গেল তার। ছাগলনাইয়্যা গিয়ে প্রথম কাজ হবে নিউ ইয়র্কবাসী প্রাক্তন সাগরেদদের ফোন করে খবরটা পৌছানো, ভাবল ছ্যারছ্যার আলী।

আগষ্টের ২১ তারিখ। গ্রীস্মের সোনা ঝড়া সকালে গলফ এয়ারের ফ্লাইট হতে বেরিয়ে এল ছাগলনাইয়্যা এএনপির সাধারণ সম্পাদক ছ্যারছ্যার আলী। নিউ ইয়র্ক! চারদকে ছিমছাম ভাব আর বহুত কিসিমের মেয়ে মানুষ দেখে মনটা উৎফুল্ল হয়ে গেল। ’ইয়েস স্যার’ ’নো স্যার‘ ‘মাই লীডার স্যার‘ ‘নো কম্পোপ্রাইজ উইথ এরশাদ স্যার‘- ইমিগ্রেশনে এ জাতীয় ক’টা ইংরেজী বাক্য ব্যায় করে গর্বিত পায়ে বেড়িয়ে এল জেএফকে’র ৪নং টার্মিনাল হতে।

’কিরে বান্দির পুত জইল্যা, খবর কি? শরীরটা ত বেশ বালা বানাইছস‘, টার্মিনালে প্রাক্তন সাগরেদ জলিলকে দেখে চীৎকার করে উঠল ছ্যারছ্যার আলী। ‘আপনি ইডা কি কইত্যাছেন ছ্যারছ্যারি ভাই, আমার নাম জইল্যা না, জেসন রোমেন, আর যা কওনের আস্তে কন, ইমিগ্রেশন শুইন্যা ফেলাইলে বিপদ অইব‘ হায় হায় করে উঠল এক কালের জলিলুর রহমান, ওরোফে নেংরা জইল্যা। ফেনীর নামকরা পকেটমার এই জলিল। ৬বার গণধোলাই আর ৩১বার পুলিশের ধোলাই খেয়ে ছ্যারছ্যার আলীর নেক নজড়ে চলে আসে। মেয়ে মানুষ জোগাড় করার প্রধান হিসাবে নিয়োগ দেয়া হয় তার ঠিকাদারী কোম্পানী ’এয়ার & এয়ার লিমিটেড’এ। শহরের আওয়ামী কমিশনার ইজ্জত আলীর মাইয়্যাটাকে হাত করতে গিয়ে ফ্যাসাদের পরে জলিল। কমিশনারের গুন্ডা বাহিনী তক্তা মাইর মেরে ডান পা’টা অচল করে দেয়। ১৯ লাখ টাকা ব্যয় করে কোন এক যাত্রা দলের সাথে পাড়ি জমায় আমেরিকা। ছ্যারছ্যার আলী যদিও সহযোগীতা করেছিল তার এই পলায়নে, কিন্তূ কিছুদিন না যেতেই মাইয়্যা ধরায় নেংরা জইল্যারে মিস করতে শুরু করল প্রচন্ড ভাবে। ‘ছ্যারছ্যার ভাই, কথাটা আফনেরে জানাইয়্যা রাখা ভাল, হুটহাট কইর‌্যা আমারে জইল্যা নামে ডাইকেন্‌না, আফটার অল আমি নিউ ইয়র্ক এএনপি শাখার লিয়াজো অফিসার’ গম্ভীর গলায় জানিয়ে দিল এক কালের নেংরা জইল্যা। ‘কি কইলি, লেজুড় অফিসার? ইডার লাইগ্যাকি তুরে আমি আমরিকা পাঠাইছিলাম শালা বাইন চুত?‘ ফেটে পরল ছ্যারছ্যার আলী।

‘গাই মইত্তা কই‘, জানতে চাইল ছ্যারছ্যার। আবদুল মতিন ওরফে গাই মইত্তা, তার চাক্‌রী ছিল পরশুরাম গরুর হাটে ছ্যারছ্যারির জন্যে চাঁদা উঠানো। চাঁদা না পেয়ে গাই গরুর ওড় হতে সড়াসাড়ি দুধ খেয়ে ’গাই মতিন’ উপাধি পায় নিউ ইয়র্ক এএনপির বর্তমান সহ-সাংস্কৃতি সম্পাদক এম এ মে-টিন। চীনা পতিতাকে বিয়ে করে এ দেশে বৈধতা নিতে হয়েছে, তাই নামটাতেও যোগ করতে হয়েছে কিছু চাইনিজ গন্ধ। ‘ও এখন জাতিসংঘে এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারীর সাথে সাপ্তাহিক মিটিং করছে, শেষ করেই আপনার কাছে চলে আসবে‘, জবাব দিল জেসন রোমান। ছ্যারছ্যার আলী আকাশের দিকে তাকালো। চারদিকের বাতাস ভারী মনে হল তার কাছে। ’এরা কারা! যাদের দিয়ে দুনিয়ার আকাম কুকাম করিয়েছি আজ তাদের জাতিসংঘে ঘুরাফেরা, চাইনীজ মাল ভক্ষন‘, হিসাব মেলাত পারলনা ছ্যারছ্যার। ‘খানকির পুলারা, এএনপির মিটিং ডাক, আমি ভাষন দিমু, দরকার লাগলে পয়সা দিয়া একস্ট্রা কিছু মানুষ যোগাড় কর, বাস পাঠাইয়্যা দে’। ত গ লেংগুর বহুত লম্বা হইছে, এইবার কাটন লাগব। আমি ছ্যারছ্যারি ৭বিবি ফালাইয়্যা এতদূর আইলাম, আর তুরা বান্দীর পুলারা খবর পাইয়্যাও জাতিসংঘ মারান শুরু কইর‌্যা দিলি?‘ রাগে ক্ষোভে ফেটে পরল ছ্যারছ্যার। জেসন চারদিক তাকিয়ে কি যেন খুজতে চাইল। ছাগলনাইয়্যার অতিপরাক্রমশালী নেতা ছ্যারছ্যার আলীকে জেএফকে’র বাইরে এনে এক বাংগালী ক্যাব ড্রাইভারের হাতে গছিয়ে দিয়ে জনারন্যে মিশে গেল নিউ ইয়র্ক এএনপির অন্যতম কর্নধার জেসন রোমান, ওরফে জলিলুর রহমান, ওরফে নেংরা জইল্যা। ঢাকা হতে এক জাদরেল নেতা এসেছেন, তার জন্যে চীনা পল্লীতে পতিতা খুজতে হবে।

vumihinzamidar's picture

জোশ ভাই

ছ্যার ছ্যার আলীর নিউ ইয়র্ক যাত্রা পড়লেই আপনী বুযতে পারবেন ।
মেইন পেজে লেটেস্ট ফটো তারেক জাগরনে আরেকজন ছ্যার ছ্যার আলীকে দেখতে পাবেন

hridoy's picture

হাড় কীপটে vumihinzamidar ভাই..........

আপনি আসলে জমিদার। দায় খয়রাত করা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিজের নামের আগে লাগিয়েছেন vumihin. এই কীপটেমি করে পার পাবেন না। অন্ততঃ আখেরাতের কথা চিন্তা করে হলেও দুই হাত খুলে দিতে হবে।

সবাই ভাল থাকুন,
সুস্হ থাকুন,
সুন্দর থাকুন-
-হৃদয়

vumihinzamidar's picture

hridoy

প্রজাসত্ব আইন করে ব্রিটিশ রাজ জমিদারী নিয়ে গেছে । সেই থেকে আমরা ভূমিহীন ।
শেষ মার খেলাম ৭১এ। গোলাম আজম গংদের সহযোগীতায় পাক আর্মী বাড়ী ঘড় সব জ্বালিয়ে দিলো । লূট পাট হয়ে গেলো সব। তারপর কত সরকার আইলো গেলো কিন্তু আমাদের ভাগ্যের আর পরিবর্তন হয় নাই । ফ্যামিলীতে কোন পলিটিশিয়ান ছিলোনা যে আলাদ্বীনের চেরাগের মত রাতারাতি সব বদলে দেবো । না ভাই আপনাদেরকে দোয়া দেয়া ছাড়া আমার আর কিছু নেই ।
দোয়া করি এই আসরের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন । ভালো রাখুন ।

Joshua's picture

ভুমিহীন ভাই

ধন্যবাদ আপনাকে।আমার নামটি কিন্তু একেবারেই খারাপ না।জশুয়া।প্লিজ!আমাকে আমার নামে ডাকলেই খুশী হব।আর একটি কথা আপনার লেখা কিন্তু আমি খুবই পছন্দ করি।ভাল থাকুন।

Joshua

Hassan Imam khan's picture

ওয়াচডগ সাহেব...।

বন্দুকের নল উচিয়ে আর রঙ্গীন চশমা চোখে নিয়ে রাজনীতিকে রাজনীতির আঙ্গিনা থেকে টেনে পতিতালয়ে এনেছিল রাজনীতির শত্রুরা। এভাবেই উথ্যান হয়েছিল আপনার নিবন্ধের নায়ক ছ্যারছ্যার আলীদের।
এদের বস্তাপচা কাহীনি বাদ দিন, বর্তমান প্রজন্ম এদের বর্জন করছে। ওদেরকে জ্যাকসন হাইটস বা ব্রিক লেনের অন্ধ গলীতেই পচে মরতে দিন।
রাজনীতির এ অন্ধ গলি ছেড়ে বৃহত্তর পৃথীবিতে খোলা চোখে দেখা আপনার সেই অভিজ্ঞতার কথা বলুন।
আমরা কান পেতে আছি, সে কথা শুনতে। ভাল থাকুন।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

WatchDog_bd's picture

হা ইমাম সাহেব,

আমি আপাত এই ছ্যারছ্যার আলীদের নিয়েই থাকতে চাই। এ সব শু...র বাচ্চাদের যন্ত্রনায় বিদেশে বাস করাও কষ্টকর হয়ে যাচ্ছে। এদের লুংগি, গেঞ্জী আর জাইংগ্যা খুলে নাংগা না করা পর্য্যন্ত থামছিনা। আপনারা সামাল দিন জনগুরুত্বপূর্ন আর বিশাল বিশাল রাষ্ট্রীয় সব ব্যাপার সমূহ। আমি নেহাতই নগন্য এত সব জটিল জিনিষ মগজে নিতে। চোরা জাতিয়তাবাদীরা পিছলা কৃমির মত, এদের গায়ে হাবিয়ার জ্বলন্ত তুষ ঢালতে চাই। তারপর কি হবে ছ্যারছ্যার আলী আর তার সাগ্রেদ জেসন রোমান/গাই মইত্তার দিকে খেয়াল রাখলেই বুঝতে পারবেন।

For everything else visit:
http://prothom-aloblog.com/users/base/watchdog
www.amibangladeshi.org

shomudro's picture

ওয়াচডগ

এই ছ্যারছ্যারআলীর বর্তমান হাল হকিকত কি?উনার গুনকীর্তনে উনার সমর্খকদের ধর্মীয়, পারিবারিক মূল্যবোধে আঘাত লাগছে যে!
এই পৃথীবির মানচিত্রে সর্বদিক দিয়ে বীপরিত বৈশিষ্ট সম্পন্ন বাংলাদেশ নামক দেশটির কিছু সমাজবিদের তৈরী করা প্রয়োজন যারা ধর্মীয়, পারিবারিক ও রাজনৈতিক মূল্যবোধের নতুন সংজ্ঞার জন্ম দেবে ( যা সভ্যদেশে স্বীকৃত নয়) ও অধিষ্টিত করবে যা পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হবে।তাহলে অন্তত আগামী নতুন প্রজন্মের বই ও বাস্তবের আকাশ পাতাল পার্থক্যে মেন্টাল কনফিউশনে পড়ার কোন চান্স থাকবে না! আশা করি আমাদের রাজনীতিবিদরা ব্যপারটি নিয়ে ব্যপক চিন্তা ভাবনা করবেন!

WatchDog_bd's picture

সমুদ্র...

এই ছ্যারছ্যার আলীর কোন খবর নাই। কিন্তূ খবর আছে তার সাগরেদ জইল্যা চোরা আর গাই মতিনদের। এদের দেখতে চাইলে আপনাকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্‌ অথবা লন্ডনের ব্রীক লেনে যেতে হবে। আর জার্নি করতে যদি আলসেমী লাগে তা হলে এ আসরে লগ-ইন করে এসব গাই-গরুদের নর্ত্তন কুর্দন দেখে যাবেন। আর কিছু না পারেন এদের নামে টয়লেটে গিয়ে একবার পেচ্ছাব করবেন। দেখবেন কেমন আরাম লাগে।

Nirvik2008's picture

WatchDog_bd >> সমুদ্র... >> Hope you are getting better

Dear WatchDog_bd, I sincerely hope you are doing better. Recently watching your posting with lot of obscene videos and writing with bad language I expressed my genuine concern in your mental health. Some of your open supporter(acually hidden enemy) took it completely wrongly. I have a cousin who had exactly same symptom as yours. The psychitists treated him as having acute mental imbalance. He is now doing well after regularly taking medication. The doctor also advised him to stop certain kind of smoking and to completely stay away from obscene movies. If you need help please let us know. Brother, I wish you well.

Betrayed's picture

ভ্যার ভ্যার আলী: জাগো বা;লাদেশের সদস্যদের মুখে.............

ভ্যার ভ্যার আলী:

জাগো বা;লাদেশের সদস্যদের মুখে ছ্যার ছ্যার আলীর বদনাম শুনে ভ্যার ভ্যার আলীর কথা মনে পরলো|

নিউ ইয়র্কে হাসিনারে বরন করতে কয় শ ব্যার ব্যার আলী জেএফকেতে গিয়েছিল তা এই ই-মেলায়ই ছবি সহ প্রকাশ করা হয়েছিল, তখন এই ভ্যার ভ্যার আলীরা রেহান-পুতুলের দেহের বাকে বাকে বা;লাদেশের উন্নতি খুজে বেরিয়েছে|

bmember_1253913508_4-161891_1.jpg