ওয়ান ইলেভেনের সময় গোয়েন্দা সংস্থাকে দেয়া টাকা ফেরত চেয়েছে যমুনা গ্রুপ

আমাদের সময়: ওয়ান ইলেভেনের সময় জব্দ করা যমুনা গ্রুপের ৩০ কোটি টাকা সুদাসলে ১৫ দিনের মধ্যে ফেরত দেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল। জাতীয় রাজস্ব বোর্ড যমুনা গ্রুপকে জানিয়েছে, এ ধরনের কোনো টাকা তারা নেয়নি। তিনি যেখানে ৩০ কোটি টাকা দিয়েছেন সেখান থেকেই টাকা নেয়ার জন্য বোর্ড থেকে বলা হয়েছে।

রাজস্ব বোর্ডে দেয়া যমুনা গ্র“পের চিঠি থেকে জানা যায়, ২০০৭ সালের জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত মোট ১২টি পে-অর্ডারের মাধ্যমে যমুনা গ্রুপ বিশেষ একটি গোয়েন্দা সংস্থাকে ৩০ কোটি টাকা দিয়েছে। পে-অর্ডারগুলো করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ অ্যাকাউন্টের নামে। তাদের দাবি অনুযায়ী এ টাকা নেয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। বিশেষ পরিস্থিতিতে তারা এ টাকা দিতে বাধ্য হয়েছে। টাকাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়ে মার্কেন্টাইল, ডাচবাংলা ও যমুনা ব্যাংকের মাধ্যমে। এখন এ টাকা সুদাসলে ফেরতের জন্য তারা রাজস্ব বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দিয়েছে।