হে আমার প্রিয় মানবের দল!
আমার দরবার থেকে তোদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।তোরা সকলেই ঈদ নিয়ে মেতে আছিস দেখে আমি ভগবান খুবই খুশিতে আছি।আমার প্রিয় মানবেরা মার্কেটিং নিয়ে ব্যাস্ত,গ্রামের বাড়ীতে যাচ্ছে সবাই ঈদ করতে এইসব দেখে আমি খুবই মুগ্ধ।তবে আমি ই-মেলার মানবদের উপর কিছুটা ক্ষুব্ধ।এখানে সারাক্ষন তোরা পরষ্পর খুঁচাখুঁচিতে মেতে আছিস যা দেখে আমি কিছুটা বিভ্রান্ত হই।তাহলে কি আমি এইসকল মানব তৈয়ার করে ভুল করলাম।আমি ভগবান কখনোই কিন্তু কিছুতেই ভুল করিনা কিন্তু নিজেকে নিজে অনেক সময় এইসব প্রশ্ন করে থাকি।আমিই তোদেরকে পাঠিয়েছি এই জগতে।এখানে আমি চোর বদমাস বাটপার লুচ্চা কত কিসিমের মানব পাঠিয়েছি পাশা পাশি অনেক অনেক সংখ্যক ভাল মানুষ ও পাঠিয়েছি।আমার ধারনা তোরা এই জগতে এত অমিলের মাঝে ও নিজেদেরকে খাপ খাওয়ায়ে নিবি,মিলে মিশে থাকবি।
তোদের ঈদ উপলক্ষে আমি সারা দুনিয়তে অগনিত এঞ্জেল পাঠিয়েছি।এইসব শত শত/হাজার হাজার কোটি এঞ্জেল তোদের হেফাজতে নিযুক্ত রয়েছে।আমার দবার থেকে তোদেরকে আবার ও ঈদ মোবারক জানাচ্ছি।
