আমাদের সময়: মহাজোট সরকার ১০টি নতুন বেসরকারি টিভি চ্যানেলের অনুমতি দেয়ার প্রস্তাব চূড়ান্ত করেছে। এসব চ্যানেলের কারিগরি দক্ষতা, আর্থিক সংশ্লিষ্টতায় কারা জড়িত, আর্থিক উৎস কী জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে এসব আবেদনকারীকে চ্যানেল পরিচালনায় প্রাথমিকভাবে সরকার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চ্যানেলের সম্প্রচারে অনুমতি দেয়ার ক্ষেত্রে এবার অতিগোপনীয়তা অবলম্বন করছে তথ্যমন্ত্রণালয়।
নতুন টিভি চ্যানেলগুলোর মধ্যে রয়েছে সালমান এফ রহমানের ইনডিপেন্ডেন্ট টিভি, চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিজয় টিভি, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও সাংবাদিক মঞ্জুরুল ইসলামের এটিএন নিউজ , সাংবাদিক মোজাম্মেল বাবুর একাত্তর টিভি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ব্রি. জে. (অব.) সৈয়দ শাফায়েত ইসলাম-এর এস টিভি, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলামের সময় টিভি, আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীর গাজীর জিটিভি, ভিএম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী নাসির উদ্দিন সাথী ও বিলকিস জাহানের মাই টিভি, আওয়ামী লীগ এমপি কামাল মজুমদারের চ্যানেল ৫২।
এদিকে নুরুল ইসলাম বাবুলের যমুনা টিভি এবং মাই টিভি’র ফাইল নিয়ে কাজ করছে তথ্যমন্ত্রণালয়। যমুনা কর্তৃপক্ষের টেরিস্ট্রিয়াল সুবিধা পাওয়ার বিষয়ে হাইকোর্টের রায় থাকলেও বিদ্যমান আইনের কারণে তা দেয়া সম্ভব হচ্ছে না। এই জটিলতা নিরসনের উপায় খুঁজছে মন্ত্রণালয়। এছাড়া মাইটিভি’র মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকায় তা নিয়েও কাজ করছে তথ্যমন্ত্রণালয়। এই বিষয়ে উভয়ের আবেদন যাচাই করা হচ্ছে।
There should have been at least a few more tv stations
1. "Bongomata TV" of Jainal Hazari
2. "BongoNati TV" of Hazi Selim
3. "BongoKonna TV" of Abul Hasanat
4. "BongoFamily TV" of Sk. Helal.
ধন্যবাদান্তে,
পোগো
Private TV .Same Style BNP and AL
Private TV .Same Style BNP and AL
BNP govt: Got permission only BNP
AL govt: Got permission only AL