শহীদ ৫৭ সেনা পরিবারে এবার ঈদের আনন্দ হয়নি

শহীদ ৫৭ সেনা পরিবারে এবার ঈদের আনন্দ হয়নি

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড

শাহজাহান আকন্দ শুভ:

২৫ ও ২৬ ফেব্র“য়ারির বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় শহীদ ৫৭ সেনা পরিবারে এবার ঈদের আনন্দ হয়নি। প্রিয়জনকে হারানোর বেদনা এ বছর তাদের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। একই অবস্থা হয়েছে গ্রেফতারকৃত সাড়ে ৩ হাজারেরও বেশি বিডিআর জওয়ানের পরিবারেও। এবার ঈদের আনন্দ ছুঁতে পারেনি তাদেরকেও।

২৫ ও ২৬ ফেব্র“য়ারির বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডে নিহত এক সেনা কর্মকর্তার স্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাকে নিয়ে আমরা আনন্দ করবো তিনিতো নেই। এবারই প্রথম আমার ছেলেমেয়েরা তাদের বাবাকে ছাড়া ঈদ করলো।

বিডিআর জওয়ান হারুন অর রশীদের ছেলে কবির হোসেন বলেন, বাবা কারাগারে থাকায় আমাদের বাড়িতে ঈদের আনন্দ হয়নি। ঈদের দিন সকালে বাবার সঙ্গে দেখা করেছি। তিনি আমাদেরকে দোয়া করতে বলেছেন। শেষ পর্যন্ত আমার বাবার ভাগ্যে কী ঘটে তা নিয়ে আমরা চিন্তিত।

জানা গেছে, ২৫ ও ২৬ ফেব্র“য়ারি বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা ও বাইরের বিভিন্ন জেলা থেকে সাড়ে ৩ হাজারেরও বেশি বিডিআর সদস্য গ্রেফতার হয়েছেন। তারা এখন দেশের বিভিন্ন কারাগারে বন্দি জীবন যাপন করছেন।

rah's picture

এরশাদ চাচ্চু

এরশাদ চাচ্চু ...কি সেনা পরিবারদের প্রতি সহবেদনা জানাতে পেরেছে কি? নাকি হাসিনার রক্ত চুক্ষুর ভয়ে এখনো মুখ বন্ধ রেখেছে এরশাদ চাচ্চু

matin's picture

কোথায় আজ শান্তির কন্যা

কোথায় আজ শান্তির কন্যা

shomudro's picture

৫৭ পরিবারের চিরদিনের জন্য

৫৭ পরিবারের চিরদিনের জন্য আনন্দে উৎস কেড়ে নিয়ে বিডিআর ঘটনার আসল কালপ্রিট পরিবারের সাথে নেচে গেয়ে আনন্দের ঈদ পালন করছে নিউইয়র্কে।

হতভাগ্য শহীদ পবিরারবর্গকে জানাই গভীর সমবেদনা। আর অন্তরের অন্তস্থল থেকে তীব্র ঘৃনা জানাই মানুষের ছ্বদ্যবশে এক ভয়ঙ্কর ডাইনিকে।