২০০৮ এর শেষ দিকে সারা বিশ্ব মাতাচ্ছিল এক পাতলা করে আফ্রিকান আমেরিকান ওবামা। এ আশার বেপারী এক বিধ্বস্থ পৃথিবীতে যেন নিয়ে এসেছিল এক আশার আলো। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আশা বুশ প্রশাষন, তেল ও অস্ত্র ব্যবসায়ী এবং এদের দোষররা পৃথীবিকে অস্থিতিশীল করে চলে। ৯।১১ এর মাধ্যমে শুরু হয় এক চক্রান্ত যার মাধ্যমে এ দুষ্টচক্র নিয়ে চলে গেছে তিন ট্রিলিয়ন ডলার। ৯।১১ তে আল কায়দা কিছু পথভ্রষ্ট যুবকদের দিয়ে জঘন্য ধ্বংসযজ্ঞ চালায় আমারিকার অর্থনৈতিক হৃদপিন্ড নামে পরিচিত নিউ ইয়োর্কে। এ থেকে শুরু হয় পৃথিবীতে আরেক কাল অধ্যায়। ধর্মীয় জঙ্গিবাদ দমন এবং স্বমূলে উৎপাটন করার জন্য নেমে পরে মার্কিন প্রশাষন। তারা সারা বিশ্বের নির্সর্ত সমর্থন নিয়ে তাদের অভিযান শুরু করে। কিছু দিন পরেই বুশ প্রশাষন শুরু করে তাদের মহাচক্রান্ত। আমেরিকার জনগনকে নানা ভুল এবং উদ্দেশ্যপূর্ন তথ্যে তুলে ধরার মাধ্যমে শুরু হয় ইরাকে যুদ্ধে যাওয়ার চক্রান্ত। এতে অনেকে মনে করে তেল ছিল আমেরিকান দুষ্টচক্রের উদ্দেশ্য। কিন্তু পর্দার আড়ালে রয়ে যায় আসল উদ্দেশ্য। তা ছিল আমেরিকানদের পকেট থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লুটপাট। বুশ প্রশাষনের উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন অস্ত্র এবং পূর্নগঠনের নিয়োজিত কোম্পানির আংশিক মালিকানা থাকা আমার সাথে মার্কিন জনগনকে শংসয়ে ফেলে দেয়। কাজ পাইয়ে দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আজও বিতর্ক চলছে। বুশ প্রশাষন রেখে গেছে এক বিধ্বস্ত পৃথিবী। শতাব্দির সবচেয়ে ভয়ানক অর্থনৈতিক মন্দা আমেরিকাতে এক কাল অধ্যায় শুরু করে। মার্কিন জনগন নানা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। ২০০৯ সালে অনেকের মত আমিও আশাবাদি ছিলাম ওবামার ক্ষমতায় আহরনের পর। ভেবেছিলাম খুবই শীঘ্রই এ অর্থনৈতিক সমস্যা এবং বিশ্বে সংঘাত কমে যাবে। কিন্তু ১ বছর হতে চলল তেমন কোন আশার আলো দেখা যাচ্ছে না। বরং আজ ওমাবা প্রশাষন কোনঠাসা। এ থেকে বেরিয়ে আসতে অনেক কষ্ট হবে। আদৌ সম্ভব হবে কিনা জানা নেই। তাই এখন আমেরিকানদের আসল যে সমস্যা যা হল বেকারত্ত্ব তা নিয়ে আগ্রাসি ভূমিকা পালনের আহ্ববানে সাড়া দিচ্ছেন ওবামা নিজেই। তিনি রিপাবলিনাদের সরাসরি মোকাবেলা করা শুরু করেছেন। ২০১০ সালে ওমাবা জন্য অগ্নি পরীক্ষা। তার দল কংগ্রেস এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তাই আর সবার মত আমিও আশা করব ওবামা আগ্রাসি রাজনৈতিক প্রচেষ্টা এ অর্থনীতি এবং ডেমক্রেটদের উদ্ধার করবে। ডেমক্রেটদের পরাজয়ের মধ্যে দিয়ে বিশ্বে শুরু হবে নতুন কাল অধ্যায়। ইরানে যুদ্ধ অবশ্ম্ভাবী। তাই ওবামা আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল।
