শহরতলির আলো, নিয়ত নিয়তি নিতান্তই, সিনেমা, শেষ দুই দিন এবং জলকণা- এ পাঁচটি নাটকে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। পেশাদারি অভিনয় অ্যাঙ্গেল থেকে সংখ্যাটি মোটেই বিবেচ্য নয়। কিন্তু নিখুঁত অভিনয় দিয়ে তিনি ছাড়িয়ে গিয়েছেন অনেক পেশাদার অভিনেতাকেও। কণ্ঠশিল্পী থেকে অভিনয় শিল্পী হয়ে ওঠা পার্থ বড়ুয়ার সঙ্গে গান এবং অভিনয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে কথোপকথন।
