সাহিত্যে শুধু স্বপ্ন বেচার গল্প নয়, বরং জীবন যাপনের ইতিবৃত্ত আর আগামী দিনগুলোর স্টাইল ভাবনা যে, উঠে আসতে পারে তার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের লালিত ঐতিহ্য আর নিজের ভেতরের এক স্বপ্নবাজ মানুষের অদ্ভূত মিশেলের কারণে রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনায় উঠে এসেছে বাঙালি জীবন-যাপনের এক আলাদা বৈশিষ্ট্য, এক ভিন্নমাত্রা এবং আগামীর ভিন্ন এক নির্দেশনা।