খুলনা থেকে প্রথম দিনে ইয়েস কার্ড পেলেন ১৯ জন

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতার খুলনা জোনের অডিশন পর্বের প্রথম দিন ছিল গতকাল। প্রথম দিনে ইয়েস কার্ড পেয়েছেন ১৯ জন। খুলনা টাউনের হোটেল টাইগার গার্ডেনে সকাল ৮টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রথম দিনে যেসব প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছেন তারা হলেন লেবু মোল্লা (খুলনা), জেবুন্নেসা বর্ষা (খুলনা), আবদুল্লাহ আল মাসুদ (যশোর), লিপসা লায়লা (খুলনা), অরুণ বিশ্বাস (নড়াইল), সুমিত রায় (খুলনা), মনীষা ম-ল (খুলনা), শাম্মী আক্তার সোনালী (খুলনা), ফিরোজ আল মামুন (যশোর), চৈতালী রায় (খুলনা), আরিফুজ্জামান (খুলনা), আসাদুজ্জামান (খুলনা), নাদিম খান (নড়াইল), অঞ্জলা চক্রবর্তী (খুলনা), সাদিয়া ফারজানা (খুলনা), হিল্লোল (খুলনা), দিবাকর বিশ্বাস (খুলনা), সুরাইয়া (নড়াইল) ও জান্নাতুল ফেরদৌস (যশোর)। অডিশন পর্বের সূচনা হয় সকাল ৮টায়। ছয়টি বুথে ১২ জন বিচারক দুপুরে কিছু সময়ের বিরতি ছাড়া টানা অডিশন নেন।

খুলনা জোন থেকে প্রতিযোগিতার জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলেন ৩ হাজার ৮ জন। প্রথম দিনে নির্ধারিত ১ হাজার ৪৯৬ জন প্রতিযোগীর মধ্যে ১ হাজার ৬৫ জন অডিশনে অংশ নেন। আজ দ্বিতীয় ও শেষ দিনে বাকি ১ হাজার ৫১২ জন প্রতিযোগী অডিশনে অংশ নেবেন। সকাল ৮টা থেকে অডিশন শুরু হবে। এখানে যারা ইয়েস কার্ড পাবেন তারা সরাসরি ঢাকায় সিলেকশন রাউন্ড মোকাবেলা করবেন।