আগামী ২২ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশে দায়িত্বপালন করতে সেনাবাহিনীর সদস্যরা সেনানিবাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যার মধ্যে দায়িত্বরত এলাকায় পৌছেছেন।

সোমবার ভোর থেকে সাভারের ৯ পদাতিক ডিভিশন থেকে ঢাকাসহ ৯টি জেলার উদ্দেশে তারা সোনানিবাস ছেড়ে এই যাত্রা শুরু করেন। সোমবার বিকেলের মধ্যেই এ ডিভিশনের আওতাভুক্ত ৯টি জেলার ৫৩টি উপজেলা পর্যায়ে পৌঁছে নিজ দায়িত্ব বুঝে নেন তারা ।
জানাগেছে, এবার উপজেলা নির্বাচনের পরের দুই দিন অথাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেনাসদস্যরা কাজ করে যাবেন। সাভারের ৯ম পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা ঢাকা, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও মাদারীপুর জেলায় দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। দেশের অন্যান্য স্থানে ঢাকার বাইরের সেনানিবাসের সদস্যরা ইতিমধ্যেই দায়িত্ব পালনের জন্য পৌছেছেন বলে জানা যায়।
