পাট শিল্প রক্ষা করা আমাদের অঙ্গীকার। আর তাই জনগনের ভোটে নির্বাচিত সরকার এটি রক্ষার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবে। এবং প্রয়োজনে তারা আমাদের সাথে আলোচনা করবে। আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে পাট ও পাটশিল্প গনকমিশনের রির্পোট আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের চেয়ারম্যানের বিচারপতি গোলাম রাব্বানী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিশনের সম্পাদক শাহ আলম। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নুর মুহাম্মদ, শহীদুল্লাহ চৌধুরী, ড: শামসুল আলম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিশন পাট শিল্পরক্ষার জন্য সরকারের কাছে পাঁচ দফা দাবী জানিয়েছে। দাবীতে তারা বলেন , পাটশিল্পের জন্য যে লিজ নেয়া হয়েছে তা বাতিল করতে হবে। খুলনা ও চট্টগ্রাম পাট শিল্পের পাঁচ হাজার শ্রমিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা বাতিল করতে হবে। সমস্ত পাটকল পুর্নোরোদ্যমে চালাতে হবে। কমিশনের রির্পোট খুব দ্রুত বাস্তবায়ন করে কমিটি গঠন করতে হবে। পাট দুর্বৃত্তদের বিচারের জন্য একটি সরকারী তদন্ত কমিশন গঠন করতে হবে। তাছাড়া সরকার আগামী বাজেট নির্ধারন করার সময় পাটশিল্পের যে বকেয়া দেনা বাকী ছিল তার জন্য বাজেট নির্ধারন করা এবং পাটশিল্পের যাবতীয় কাচামাল কেনার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে।
সম্মেলন শেষে শাহ আলম বলেন আমরা গত মাসের চার তারিখ এ ব্যাপারে একটি রির্পোট তৈরী করেছি। এবং আজ আমরা তা সরকারের কাছে আনুষ্ঠাানিক ভাবে হস্তান্তর করব। এবং আমরা চাই এরপর সরকার খুব দ্রুত এ বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।
