খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন চালের দাম কমছে, কিন্তু আগের পর্যায়ে এখনও আসে নাই । উৎপাদন খরচ কমিয়ে এবং উৎপাদন বৃদ্ধি করে চালের দাম আরো কমিয়ে আনা সম্ভব । চালের দাম কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকার মধ্যে রাখতে পারলে তিনি খুশি । স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ”সবার জন্য খাদ্য নিরাপত্তা ” শীর্ষক সম্মেলনে অংশ গ্রহন শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।
মন্ত্রী বলেন, গত ২৬-২৭ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ব খাদ্য পরিস্থিতি নিয়ে সকলে উদ্বেগ প্রকাশ করেছেন । উন্নত ও উন্নয়নশীল বিশ্বের নেতৃবৃন্দ খাদ্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন । সম্মেলনে দরিদ্র জনগোষ্ঠির জন্য বিশ্ব খাদ্য পরিস্থিতি মোকাবিলায় একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের সিদ্ধান্ত, উন্নত বিশ্বের দেশগুলোর দেয়া প্রতিশ্র“তির পুর্নাঙ্গ বাস্তবায়ন, দরিদ্র দেশগুলোর মহিলা ও শিশুদেও খাদ্য সহায়তার জন্য ২’শ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তার খাদ্য সহায়তার সিদ্ধান্ত গৃহিত হয় ।
জাতি সংঘ মহাসচিব বান কি মুন ও স্পেনের প্র্রধানমন্ত্রী জোসে লুইস রড রিগজ জাপেট্রো এর আমন্ত্রনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্য ও দুর্যোগ মন্ত্রনালয়ের মন্ত্রীর নেতৃত্বে দু’সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশগ্রহন করে । প্রতিনিধি দলে অপর সদস্য ছিলেন, খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার ।
খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, তিনি যুক্তরাজ্যের উন্নয়ন বিষয় মন্ত্রী ইভান লুইসের সাথে বৈঠক করেছেন । তিনি আরো বলেন,বৃটিশ সরকার আগামী পাচ বছরে বাংলাদেশকে ৭’শ মিলিয়ন পাউন্ডের উন্নয়ন সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছে। এছাড়া তিনি ফাওয়ের মহাপরিচালক জ্যাকুইস ডিউফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন । মন্ত্রী বলেন, ফাও এর পরিচালক বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের সহায়তার নিশ্চয়তা দিয়েছেন ।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী মার্চ থেকে সরকার ওএমএস কার্যক্রম চালু করবে॥ এছাড়া তিনি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চালু করা হত দরিদ্রদের জন্য ১০০ দিনের কর্মসুচি পুনরায় চালু করারসহ কাবিখা কর্মসুচি শুরু করার ঘোষনা দেন ।
