প্রযুক্তি বিশ্বে একটি কথা আছে, যত ছোট তত ভালো, তা আইপ্যাড হোক আর ন্যানো টেকনোলজি ব্যবহার করে দ্রুত গতির হার্ডডিস্ক তৈরি-ই হোক, অপেক্ষাকৃত ছোট ছোট গ্যাজেট এবং বর্ধিত প্রসেসিং ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের চাহিদা দিনকে দিন বাড়ছে। তেমনই একটি কম্পিউটার এমকে ৮০২ অ্যানড্রয়েড ৪.০ মিনি পিসি সম্প্রতি চীনের বাজারে পাওয়া যাচ্ছে, ইউএসবি আকৃতির ডিভাইসগুলোর মধ্যে এটি একদম-ই নতুন।