খালেদা জিয়া পাঁচ আসনের জন্য মনোনয়নপত্র নিলেন
Thu November 27, 2008 - 2:28pm BdSTযুগান্তর রিপোর্ট : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবারও বিএনপিরদলীয় মনোনয়নের আবেদন ফরম বিক্রি ও জমা নেয়া হয়েছে। দ্বিতীয়দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ৫টি ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জন্য ২টি আবেদন ফরম সংগ্রহ করা হয়। খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৬ ও ৭, কুমিল্লা-৬ এবং দিনাজপুর-৩ আসনে ফরম সংগ্রহ করা হয়েছে।