৭৪ আসনে ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি
Fri January 2, 2009 - 3:13pm BdSTআলতাব হোসেন: নবম জাতীয় সংসদ নির্বাচনে ৭৪ আসনে ভোট পড়েছে ৯০ শতাংশের ওপর। আর বেশিসংখ্যক ভোট পড়েছে ১২২ আসনে ৮৫ থেকে ৯০ শতাংশ করে। সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহী-৫ আসনে ৯৪.৮৯ শতাংশ। আর সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১১ আসনে ৭২.৪৮ শতাংশ। মাত্র ৫ আসনে ভোট পড়েছে ৭৫ শতাংশের কম।