সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে ভাবছেন হাসিনা
Wed December 31, 2008 - 12:57pm BdSTআওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর সম্ভাব্য মন্ত্রিসভা গঠনের বিষয় নিয়ে প্রাথমিক চিন্তাভাবনা শুরু করেছেন মহাজোটের শীর্ষনেত্রী শেখ হাসিনা। মহাজোটের ব্যানারে নির্বাচন করলেও দলীয়ভাবে দুই তৃতীয়াংশের চেয়ে বেশি আসন পাওয়ায় আওয়ামী লীগ এককভাবেই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পেয়েছে।

