গুরুতর অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
হাসপাতালের গ্যাস্ট্রোএন্টোলজির সহযোগী অধ্যাপক ও বোর্ডের সদস্য মুজিবুর রহমান ভূঁইয়া গতকাল এ তথ্য জানান। সাংবাদিকদের তিনি বলেন, সাবেক এই প্রতিমন্ত্রী সাতটি কঠিন রোগে ভুগছেন। মাঝে মাঝে রক্তবমি হওয়ার কারণে প্রায়ই তিনি মাথা ঘুরে পড়ে যান। কারও সাহায্য ছাড়া একা হাঁটতে পারেন না। তার রক্তের নালী ক্রমশ চিকন হয়ে যাচ্ছে।
এ দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয় বলে আমরা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছি। চিকিৎসক জানান, সময় যত পার হচ্ছে তার শারীরিক অবস্থা ততই জটিল হচ্ছে। হাসপাতালের প্রিজন সেলে আমানউল্লাহ আমান গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রফেসর সিরাজুল হককে প্রধান করে নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
গতকাল প্রিজন সেলে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন আমানউল্লাহ আমান। সকালে মাথা ঘুরে বেশ কয়েকবার পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

Comments
If his condition like SH, KZ or TZ, he does not need even medici
Nothing to trust those doctors; if aman ullah is sick like SH, KZ, TZ, he may not need any medicine even. In this country, at this moment, there are at least 15 lakhs honest good citizens are sick, and need medical care, they are not getting it. Thief Aman ullah should be given basic care of jail; and all the doctors certifying him should be black listed. Also, has to ask those good doctors what shit they learnt, why every thief has to go to abroad formedical care?
janoar er baccha ekhon kemon lage?
kire janoarer baccha akhon kemon lage?
akhon ki bhong dhorecho?
noroker kit.