জাবির নাট্যতত্ত্ব বিভাগ রণক্ষেত্র, ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

সিন্ডিকেটের রায়ে ছাত্রী নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আহমেদ সানীর বিভাগে ফেরা নিয়ে গতকাল ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিভাগটি। এতে শিক্ষক ও সাংবাদিকসহ ১৪-১৫ জন লাঞ্ছিত এবং ১৫ শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনায় বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে ৬ শিক্ষার্থী। প্রশাসন গতকাল সন্ধ্যা ৮টায় জরুরি সিন্ডিকেট সভায় বসে।