২৬ মার্চ এককভাবে চট্টগ্রামের বেতার কর্মীরাই কালুরঘাট বেতারকেন্দ্র চালু করেন। অন্যতম উদ্যোক্তা বেলাল মোহাম্মদ এই কেন্দ্রের নামকরণ করেন ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’। একইদিন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান শেখ মুজিবের পাঠানো স্বাধীনতার ঘোষণা ঐ কেন্দ্র থেকে পাঠ করে প্রচার করেন। এটাকে বিচারপতি ‘ঘোষণা’ না বলে শেখ মুজিবের বাণী বলেছেন। আরো বলেছেন, তা নিয়ে ইতিহাসের ছাত্র গবেষণা করুক না!
