Investigation Report

বিডিআরের সরকারী রিপোর্ট: কিছু বিশ্বাস করি কিছু করিনা

বিডিআরের সরকারী রিপোর্ট একটু দেরীতে হলেও বেড়িয়েছে এই জন্য সাধুবাদ।কিন্তু রিপোর্টটি পড়ে আমার কাছে মনে হয়েছে সরকারী রিপোর্টে মূল কারন উদঘাটনের নামে ঘটনা প্রবাহকে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যতটুকু জানা যায় তদন্ত কমিটিতে সেনা এবং নৌবাহিনীর অফিসারদের আধিক্য ছিল। কিন্তু তারা সেনাবাহিনীর ভয়ে কিছুটা সত্য বলতে চাইলেও পুরাপুরি বলতে পারেননি।

BNP demands all-party JS probe body

Rejecting the government probe report on BDR carnage, BNP yesterday demanded formation of a powerful all-party parliamentary committee to identify the perpetrators, planners and behind-the-scenes instigators of the carnage.

পিলখানা সেনা হত্যার তদন্ত রিপোর্ট পূর্ণাঙ্গ হলো না এবং সব কথা জানাও গেল না

বিডিআর বিদ্রোহ ও সেনাহত্যার বহুল প্রত্যাশিত একটি একপেশে ও অসম্পূর্ণ রিপোর্ট সরকারি তদন্ত কমিটি প্রায় তিন মাসের মাথায় গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পেশ করেছে। প্রকাশিত তদন্ত রিপোর্টেই স্বীকার করা হয়েছে যে, তারা বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি এবং বলেছে, আরও উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যার তদন্ত রিপোর্টকে ঘিরে জনমনে যে প্রত্যাশা জেগেছিল, তা অসম্পূর্ণই রয়ে গেছে। পর্যবেক্ষকমহল এই তদন্ত রিপোর্টকে প্রকৃত ঘটনা ও পরিস্থিতির প্রতিফলনহীন বাস্তবতাবর্জিত ও একপেশে রিপোর্ট বলে মন্তব্য করেছেন। বিডিআর বিদ্রোহ দমন ও কার্যকর স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রশ্ন থেকে শুরু করে বিদ্রোহ-উত্তর প্রতিটি ক্ষেত্রে সরকারের ইতোপূর্বেকার ভূমিকা নিয়ে জনমনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে।