ছাত্রলীগের তাণ্ডব কৃষি ভার্সিটিতে ॥ দুই শিক্ষক লাঞ্ছিত, শিক্ষকদের পদতাগের হুমকি
Wed July 30, 2008 - 11:37am BdSTওসমান গনি, ময়মনসিংহ : ছাত্রলীগের কর্মীদের হাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর বিবি হলের জেনারেল হাউজ টিউটর মোঃ ওয়াকিলুর রহমান লাঞ্ছিত ও শারীরিকভাবে মারাত্মক আহত হয়েছেন। তাকে বাঁচাতি গিয়ে অন্য একজন হাউজ টিউটর মোহাম্মদ আলী হোসেনও জখম হয়েছেন। গত সোমবার বিবি হলের এক দশক পূর্তি উপলক্ষে এক মাসব্যাপী আয়োজিত সমাপনী, পুরস্কার বিতরণী ও নৈশভোজ অনুষ্ঠানের ভোজপর্বে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিভিন্ন অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে এ জঘন্য ঘটনা ঘটায়।