Fri March 14, 2008 - 2:51pm BdST
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার চার্জ গঠন বিষয়ে শুনানি আগামী ১৭ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
পার্লামেন্ট ভবনে স্থাপিত স্পেশাল জজ কোর্ট-১ এর বিচারক মোঃ ফিরোজ আলম আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি মুলতবি করেন। অসুস্থতার কারণে গতকাল শেখ হাসিনাকে কোর্টে হাজির না করায় আসামি পক্ষের আইনজীবীরা শুনানি মুলতবির দাবি করেছিলেন। শেখ হাসিনা উপস্থিত না থাকলেও মামলার অপর আসামি ড. তৌফিক এলাহী চৌধুরী এজলাসে উপস্থিত ছিলেন।