আমার আগের লেখাটির উপর বেশ ভালো কিছু মন্তব্য এবং তথ্য এসেছে। বিশেষ করে, আমার এই লেখাকে একজন পাঠক বলেছেন, শিরোনামটি "একজন পাকিস্তানীর চোখে পাকিস্তান" না হয়ে "একজন মাহাজিরের চোখে পাকিস্তান" হলে ভালো হতো।
হয়তো তাই। তবে আমার লেখার মূল উদ্দেশ্য পাকিস্তানের আদ্যোপান্ত নিয়ে আসা নয়। একটি ভূখন্ডের একজন সাধারন মানুষ, তার দেশ সম্পর্কে কী ভাবছে, সেটুকুই তুলে ধরা। তবে আরশাদের সাথে কথা বলার পর এবং মাহাজিরদের সম্পর্কে আরো বিস্তারিত জানার পর (ধন্যবাদ ষ্ট্র্যাঞ্জার) মনে হয়েছে, পাঞ্জাবী কিংবা সেনাবাহিনীর কারো সাথে কথা বললে, আরেকটি চিত্র পাওয়া যেতে পারে। পথ চলায়, কখনও না কখনও হয়তো কারো দেখা পেয়ে যাবো।




